বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে। যেখানে আবেদন করলে প্রতি বছর ৪০০০ টাকা দেওয়া হবে। যে সমস্ত কৃষকদের কৃষি যোগ্য জমি নেই, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় না তাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের জন্য আবেদন ফর্ম ক্যাম্প অফিসে জমা নেওয়া হচ্ছে। তবে যে সমস্ত আবেদনকারী আবেদনপত্র জমা দিয়েছেন তাদের বর্তমানে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো ভূমিহীন প্রকল্পের আবেদন ফর্ম জমা দেওয়ার পর কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে।
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প কি?
রাজ্য সরকারের তরফ থেকে যুব সাথী প্রকল্পের সাথে সাথেই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প চালু করা হয়েছে। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান না, যাদের চাষযোগ্য জমি নেই, যারা বর্গা চাষী নয় তাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। চাষ-যোগ্য জমি না থাকার কারণে যারা অন্যের জমিতে যারা জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম করে থাকে, তাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।
তবে এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করা যাবে না। অফলাইনে আবেদনপত্র ফিলাপ করে আপনার এলাকার ক্যাম্প অফিসে ফর্ম জমা করতে হবে।
👉 ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প ফর্ম ফিলাপ ২০২৬
- অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল চালু| Annapurna Yojana Claim & Objection Option – জানুন বিস্তারিত
- জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| WB Birth Certificate Verification| জানুন বিস্তারিত
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
- পশ্চিমবঙ্গ জনগণনা ২০২৭ অনলাইন ফর্ম শুরু | Census Self Enumeration Form Fill Up 2026
- নতুন ভোটার কার্ড ডাউনলোড| E Epic Voter id card Download Online – দেখুন বিস্তারিত
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
ভূমিহীন প্রকল্পের আবেদন ফর্মটি জমা করার পর প্রত্যেককে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে। কারণ এখন বর্তমানে অনেকের ফর্ম বাতিল করা হয়েছে। তাই আপনার ফর্মটি ঠিকঠাক আছে কিনা অনলাইনে স্ট্যাটাস চেক করলেই বোঝা যাবে।
কিভাবে স্ট্যাটাস চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, Bhumihin Khet Majdur Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর নিচের দিকে এসে FARMER Search অপশনে ক্লিক করুন।
৩) এবং আপনার Acknowledge Number/ আধার কার্ডের নাম্বার/ মোবাইল নাম্বার দিন।
৪) যেকোনো একটি নাম্বার বসিয়ে সার্চ অপশনে ক্লিক করুন।
৫) সার্চ অপশনে ক্লিক করার পর আপনার ফর্মের স্ট্যাটাস নিচের দিকে দেখতে পাবেন।
এবার যদি আপনার No Record Found দেখায় তাহলে আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়নি কিংবা ডাটা এন্ট্রি করা হয়নি। তাই অপেক্ষা করুন এবং তারপর স্ট্যাটাস চেক করুন।
তাছাড়া আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হওয়ার পর আপনার মোবাইল নাম্বারে এসএমএস পাঠানো হবে।
▪️ Bhumihin Status: Check Now
▪️ যুব সাথী প্রকল্প: অনলাইন আবেদন
▪️ভূমিহীন ক্ষেতমজুর: স্ট্যাটাস চেক (New)

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
