সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য দারুন খুশির খবর। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়ার উদ্দেশ্যে চালু হচ্ছে নতুন অ্যাপ। যে অ্যাপটির দ্বারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের সুযোগ পাবেন বেকার ছেলে এবং মেয়েরা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং রাজ্য সরকারের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আলোচনা করবো , কোন অ্যাপ চালু করা হয়েছে? কিভাবে আবেদন করা যাবে? কারা কারা আবেদন করতে পারবে? নির্বাচন কিভাবে হবে? ইত্যাদি।
PACE অ্যাপ কি?
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চালু হচ্ছে PACE (Police Assistance in Career & Employment Enhancement) App। এই অ্যাপের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। যার লক্ষ্য জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের উপযুক্ত চাকরির সুযোগের সঙ্গে যুক্ত করা। অ্যাপের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি, বেতন, যোগ্যতা ও কর্মস্থলের তথ্য জানতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এখানে পশ্চিম মেদিনীপুর জেলার স্থানীয় বাসিন্দারা আবেদন করতে পারবে। এবং স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র তাই নয় এখানে মহিলাদের ৩০ শতাংশ সিট সংরক্ষণ রাখা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এখানে বিভিন্ন বেসরকারি সংস্থা অনুযায়ী বিভিন্ন নোটিশ প্রকাশ হবে। যেখানে ভিন্ন ভিন্ন যোগ্যতায় আবেদন করা যাবে। যেমন – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন ইত্যাদি
কবে থেকে আবেদন করা যাবে?
তবে এই PACE App থেকে কবে আবেদন নেওয়া হবে? এবং কত দিনের মধ্যে আবেদন করতে হবে? দেখুন।
আবেদন শুরু: ২১ শে জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ শে জুলাই ২০২৬
- পোস্ট অফিসে GDS Result 2026| GDS Schedule II 1st Merit List Download|কিভাবে চেক করবেন?
- বার্ধক্য/ বিধবা/ প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক| Old Age Pension Status Check|Samarth Portal
- WBPSC Clerkship Recruitment : মাধ্যমিক পাশেই সরকারি চাকরি| আবেদন, যোগ্যতা, পরীক্ষা ও সিলেবাস
- পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ২০২৬: ডকুমেন্ট, স্ট্যাটাস চেক ও ডাউনলোড
- মূখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা|MMSBY Form Fill Up West Bengal| কি কি ডকুমেন্টস লাগবে?
কিভাবে আবেদন করবেন?
বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়েছে। PACE Portal এ ভিজিট করে আবেদন করতে হবে।
১) প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে।
২) তারপর লগইন করতে হবে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে।
৩) এবার আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। যেমন- Personal Details, Address, Education Qualification, Experience, etc
৪) তারপর সংস্থা অথবা কোম্পানির বিভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারেন।
৫) আবেদন করার পর Application Receipt প্রিন্ট করে কাছে রাখবেন পরবর্তীতে কাজে লাগতে পারে।
কিভাবে নির্বাচন হবে?
১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত আবেদন যাচাই ও ইন্টারভিউ।
যোগ্য প্রার্থীদের বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ দেওয়া হবে।
প্রথম পর্যায়ে প্রায় ১,০০০ জনকে চাকরির সুযোগ দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
কি কি সুবিধা পাওয়া যাবে?
রাজ্য সরকার ও পশ্চিম মেদিনীপুর পুলিশের তরফ থেকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে বিভিন্ন সুবিধা রয়েছে। যেমন –
- চাকরির তথ্য এক জায়গায় পাওয়া যাবে।
- বিভিন্ন কোম্পানিতে আবেদন করা যাবে।
- দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না।
- বেতন, যোগ্যতা ও চাকরির স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
- সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া।
তাই বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। আপনারা যারা যোগ্য রয়েছেন অবশ্যই এখানে আবেদন করতে পারেন। তবে এই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
▪️ Online Apply: Official Website
▪️PASCHIM MEDINIPUR POLICE DISTRICT: Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।

I’m Surajit Rishi interested in jobs sir