বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া। এই ভেরিফিকেশন ফর্ম ফিলাপ করতে Krishak Bandhu ID দরকার। তবে অনেকেই জানে না কৃষক বন্ধু আইডি কিভাবে অনলাইন থেকে বের করতে হয়।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলছি আপনি কিভাবে কৃষক বন্ধু আইডি অনলাইন থেকে বের করবেন।
পশ্চিমবঙ্গে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হলো। যোগ্য ব্যক্তি টাকা পাচ্ছে কিনা? কোনো মৃত ব্যক্তি টাকা পাচ্ছে কিনা? অথবা কোনো অ-ভারতীয় টাকা পাচ্ছে কিনা? এইসব যাচাই করতেই ভেরিফিকেশন শুরু হয়েছে। এই ভেরিফিকেশন হওয়ার পর যদি আপনি যোগ্য প্রমাণ হন তাহলেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে থাকবেন।
কৃষক বন্ধু ID /KB ID কিভাবে পাবেন?
আপনি আপনার কিছু কৃষক বন্ধু আইডি খুব সহজেই অনলাইন থেকে বের করতে পারেন। কিভাবে বের করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত, আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে Krishak Bandhu Official Website এ ভিজিট করুন।
- জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| WB Birth Certificate Verification| জানুন বিস্তারিত
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
- পশ্চিমবঙ্গ জনগণনা ২০২৭ অনলাইন ফর্ম শুরু | Census Self Enumeration Form Fill Up 2026
- নতুন ভোটার কার্ড ডাউনলোড| E Epic Voter id card Download Online – দেখুন বিস্তারিত
- জব কার্ডের নতুন পোর্টাল চালু| WB Job Card New List Check|VB-G RAM G Portal
২) তারপর নিচের দিকে এসে “নথিভূক্ত কৃষকের তথ্য” এই অপশন এ ক্লিক করুন।
৩) এবার পরবর্তী পেজে, যেকোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করুন। যেমন – Aadhaar Card, Voter ID, Mobile Number, Bank Account, Acknowledgement Number, kB id
৪) আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন তার নাম্বার নিচের ঘরে বসিয়ে দিন। উদাহরণ – যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে নিজের ঘরে আধার কার্ডের নাম্বার বসিয়ে দিন।
৫) তারপরে, Captcha code ভেরিফাই করে সার্চ অপশন এ ক্লিক করুন।
৬) নিচের দিকে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। যেখানে প্রথমেই আপনি আপনার KB ID অর্থাৎ কৃষক বন্ধু আইডি দেখতে পাবেন।
ওই কৃষক বন্ধু আইডি দিয়ে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।
Krishak Bandhu Status Check
কৃষক বন্ধু অফিশিয়াল ওয়েবসাইট থেকে KB আইডি চেক করলে KB ID এর সাথে সাথে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। যেখানে আপনার নাম, বাবার নাম, ঠিকানা এবং আপনার ফর্ম কি অবস্থায় রয়েছে তার স্ট্যাটাস দেখতে পাবেন।
▪️ কৃষক বন্ধু: Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
