আমাদের রাজ্যের মধ্যে জব কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সাধারণ মানুষের কাছে সরকারি বিভিন্ন কাজ পৌঁছে দেওয়ার জন্য এই জব কার্ডের প্রয়োজন যার মাধ্যমে কাজ দেওয়া হয়। জব কার্ডের মাধ্যমে বর্তমানে ১০০ দিনের কাজের পরিবর্তে ১২৫ দিনের কাজ দেওয়া হবে। এবং কাজের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক একাউন্টে পৌঁছাবে। তাই যারা আপনারা জব কার্ডের আওতায় কাজ করতে চান আপনাদের যদি পরিবারের জব কার্ড না থাকে অবশ্যই জব কার্ডের নতুন আবেদন করতে পারেন।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো আপনার নাম নতুন জব কার্ডের তালিকায় রয়েছে কিনা কিভাবে চেক করবেন এবং যদি নাম না থাকে তাহলে নতুন জব কার্ডের আবেদন কিভাবে করবেন?
আরো সম্পর্কিত পোস্ট পড়ুন
জব কার্ডে আধার লিঙ্ক কিভাবে করবেন? Job Card Aadhaar Link পদ্ধতি দেখুন
জব কার্ডের তালিকা কিভাবে চেক করবেন?
আপনি খুব সহজেই মোবাইল দিয়ে জব কার্ডের নতুন তালিকা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত, Job Card Official Website এ ভিজিট করুন।
২) তারপর, Login ➡️ Quick Access ➡️ State Reports অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তীতে পেজে, West Bengal অপশনে ক্লিক করুন।
৪) তারপর, জেলা ➡️ ব্লক ➡️ পঞ্চায়েত এগুলো আপনার ঠিকানা অনুযায়ী ক্লিক করে এগিয়ে যান।
৫) সবশেষে পঞ্চায়েত অফিসের নামের ওপর ক্লিক করলে পরবর্তী পেজে গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট অপশন দেখতে পাবেন।
৬) এবার R1.Job Card/Registration অপশনের নিচে Job card/Employment Register অপশন এ ক্লিক করুন।
৭) পরবর্তী পেজে আপনার পঞ্চায়েত এলাকার জব কার্ডের নতুন লিস্ট খুলবে। এই লিস্ট থেকে আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার নামটা এই নতুন লিস্টে রয়েছে কিনা।
এই লিস্টের মধ্যে নাম এবং জব কার্ডের নাম্বার দেখতে পাবেন। আপনার নাম থাকলে নামের বামদিকে জব কার্ড নাম্বার এর উপর ক্লিক করলে জব কার্ডের তথ্য দেখতে পাবেন।
নতুন জব কার্ড কিভাবে তৈরি করবেন?
এবার যদি আপনার নাম নতুন জব কার্ডের তালিকায় না থাকে তাহলে, আপনি কিভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
সবার প্রথমেই বলে রাখি নতুন জব কার্ডের আবেদন অনলাইনে করা যায় না। নতুন জব কার্ডের আবেদন আপনাকে আপনার এলাকার পঞ্চায়েত অফিসে গিয়ে করতে হবে।
WB New Job Card Application Process
১) প্রথমেই আপনার এলাকার পঞ্চায়েত অফিসে ভিজিট করুন।
২) নতুন জব কার্ডের আবেদন ফর্ম সংগ্রহ করুন।
৩) আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করুন।
৪) ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যুক্ত করে পঞ্চায়েত অফিসে জমা করুন।
৫) আবেদন ফর্ম জমা দেওয়ার পর Receipt সংগ্রহ করুন।
- আয়ুষ্মান ভারত কার্ড চালু| Ayushman Bharat Card Name Check Online| কিভাবে কার্ড ডাউনলোড
- অন্নপূর্ণা স্ট্যাটাস Payment Failure দেখাচ্ছে? এই কাজটি করুন ৩০০০ টাকা পাবেন
- প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা| কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন
- শুরু হলো আধার কার্ডের সঙ্গে Email ID Link| সম্পূর্ণ ফ্রিতে নিজের মোবাইল দিয়ে করে নিন| Aadhaar Email ID Link
- RRB Group D Result Check| RRB Group D Scorecard Download Link
কি কি ডকুমেন্টস লাগবে?
নতুন জব কার্ডের আবেদন পত্র জমা দিতে কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাংক একাউন্ট
- রেশন কার্ড
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নাম্বার (Aadhaar Link)
- ইত্যাদি
জব কার্ডে যতজন সদস্যের যুক্ত করবেন প্রত্যেক সদস্যের প্রতিটি ডকুমেন্টস লাগবে।
গুরুত্বপূর্ণ ঘোষণা:
যদি আপনার পরিবারে আগে থেকে কোনো জব কার্ড থাকে তাহলে নতুন করে আর জব কার্ডের জন্য আবেদন করা যাবে না। তবে পরিবারের সদস্য পুরনো ওই জব কারে যুক্ত করতে পারেন। এবং বর্তমানে যে জব কার্ডের আধার কার্ড লিঙ্ক চলছে যদি আপনি লিংক না করে থাকেন লিংক করে নিন পঞ্চায়েত অফিসে গিয়ে।
আশা করি আপনাদের সমস্ত কিছু বলতে পারলাম, নতুন জব কার্ডের আবেদন কিভাবে করতে হবে? কি কি ডকুমেন্টস লাগবে? জব কার্ডের তালিকায় নাম কিভাবে চেক করবেন? যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে জানাতে পারেন।
| NREGA Official Website | Visit Here |
| More Govt Schemes | Apply Now |

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।

নতুন জব কর বানানোর জন্য যেই ফর্ম টি আছে সেটা কি অনলাইন থেকে মনে কোন নির্দিষ্ট Website থেকে ডাউনলোড করা যাবে এবং সেটি ফিললুপ করে panchyat office এ জমা দেওয়া যাবে?
না, পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে।