Yuva Shakti Bharosa Card: কী, কত টাকা, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য

Spread the love

পশ্চিমবঙ্গে বিজেপি সম্প্রতি Yuva Shakti Bharosa Card ঘোষণা করেছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, এই কার্ডের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ₹৩০০০ আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে। কলকাতায় একটি অনুষ্ঠানে এই কার্ডের ঘোষণা করা হয়, যেখানে লিয়েন্ডার পেজ এবং বিজেন্দ্র সিং-এর মতো ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো এই যুব শক্তি ভরসা কার্ড নিয়ে।

Yuva Shakti Bharosa Card কী?

এই কার্ডটি মূলত বিজেপির একটি রাজনৈতিক প্রতিশ্রুতি। এর উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এটি একটি monthly assistance idea, যেখানে বেকার যুবকরা প্রতি মাসে নির্দিষ্ট টাকা পেতে পারেন। এই যোজনা চালু হলে বেকার যুবকদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।

কত টাকা দেওয়া হবে?

প্রকাশিত খবর অনুযায়ী, প্রতি মাসে ৩০০০ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিছু রিপোর্টে বলা হয়েছে, এটি unemployment support হিসেবে ভাবা হয়েছে।

কারা এই সুবিধা পাবেন?

এখন পর্যন্ত প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এই সুবিধা unemployed youth-দের জন্য। তবে নির্দিষ্ট বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, family income limit, marital status, caste-based rule ইত্যাদির কোনও পূর্ণ অফিসিয়াল গাইডলাইন প্রকাশিত হয়নি। তাই এগুলো নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না।

কারা কারা আবেদন করতে পারবে?

এই প্রকল্পে আবেদন করার আগে সবাইকে অবশ্যই Eligibility Criteria চেক করতে হবে।

Yuba shakti Eligibility Criteria (Expected)

১) বেকার যুবকরা শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে।

২) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে। (সম্ভাব্য)

৪) আবেদনকারীর বয়স সীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

৫) ব্যাংক একাউন্টের সঙ্গে আধার DBT লিংক থাকতে হবে।

৬) কোন ধরনের সরকারি চাকরি করলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না।

কিভাবে আবেদন করতে হবে?

এখন পর্যন্ত প্রকাশিত খবর অনুযায়ী, কোনো অফিসিয়াল আবেদন পোর্টাল, ফর্ম, বা apply process প্রকাশ করা হয়নি। অর্থাৎ, কার্ডটি ঘোষণার পর্যায়ে আছে, তাই এখনই কোনো লিংকে গিয়ে আবেদন না করাই ভালো। রাজ্যের বিজেপি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা ক্ষমতায় এলে এই scheme চালু করবে। তাই খুব শীঘ্রই এই প্রকল্প চালু করা হবে।

Yuba Shakti Bharosa Card Apply 2026

Online Application Process (Expected)

১) প্রথমত Yuba Shakti Bharosa Card এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। (এখনো ওয়েবসাইট লঞ্চ হয়নি)

২) অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) তারপর, Personal Details, Address, Bank Details, Education Qualification ইত্যাদি দিয়ে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে।

৪) ফর্ম ফিলাপ এর শেষে যাবতীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে।

৫) তারপরও সমস্ত কিছু ভেরিফাই ও চেক করার পর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে।

Offline Application Process 2026

১) অনলাইন আবেদন ছাড়াও এই প্রকল্পের জন্য অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদন করা যাবে।

২) সবার প্রথম কেএম অফিস থেকে যুবশক্তি ভরসা কারের ফ্রমটি সংগ্রহ করুন।

৩) তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।

৪) আবেদন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এর জেরক্স কপি Self Attested করে জমা করতে হবে।

৫) ফ্রমটি জমা দেওয়ার পর Receipt কপি সংগ্রহ করতে হবে, যা দিয়ে পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

👉Yuba Shakti Bharosa Card: Application Form (coming soon)

ডকুমেন্ট কী লাগতে পারে?

যেহেতু অফিসিয়াল আবেদন প্রক্রিয়া এখনও প্রকাশিত নয়, তাই নির্দিষ্ট ডকুমেন্টের তালিকাও এখনো সামনে আসেনি। তবে সাধারণত এমন সহায়তা প্রকল্পে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দরকার তা নিয়ে নিজে আলোচনা করা হলো। – 

  • Aadhaar Card
  • address proof (like – Voter ID Card)
  • age proof (জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক Admit)
  • bank account details( DBT Link)
  • educational certificate
  • এবং unemployment-related documents লাগতে পারে।

গুরুত্বপূর্ণ কথা

এই মুহূর্তে এটিকে চালু সরকারি স্কিম না ভেবে promise card হিসেবেই দেখা উচিত। কারণ প্রকাশিত খবরগুলোতে দেখা যাচ্ছে, এটি বিজেপির পক্ষ থেকে ঘোষিত একটি campaign promise, বাস্তবায়নের আগে এর official rules, portal, eligibility, এবং application steps আসবে।

Conclusion

সব মিলিয়ে, Yuva Shakti Bharosa Card পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য বিজেপির ঘোষিত একটি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি। প্রস্তাব অনুযায়ী মাসে ₹3,000 দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখনো official application process প্রকাশিত হয়নি। তাই যে কোনো খবর শেয়ার করার আগে অফিসিয়াল আপডেট অপেক্ষা করাই ভালো।

▪️আরো সরকারি প্রকল্প: পড়ুন এখানে


Spread the love

Leave a Comment