সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর, এখন বর্তমানে পোস্ট অফিসের তরফ থেকে আবার পুনরায় গ্রুপ-সি পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার জন্য ছেলে এবং মেয়েরা সবাই মিনিমাম যোগ্যতায় ফর্ম ফিলাপ করতে পারবে। তবে Post Office Skills Artisans Recruitment 2026 এর ভিন্ন ভিন্ন পোস্ট এর জন্য যোগ্যতা ও ভিন্ন ভিন্ন রাখা হয়েছে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই পোস্ট অফিসের নতুন নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো।
Notification PDF Details
- নিয়োগকারী সংস্থা: Department of Post
- অফিস: Mail Motor Service, Mumbai
- পোস্টের ধরন: Skilled Artisan
- সেবা শ্রেণি: General Central Service, Group-C, Non-Gazetted, Non-Ministerial
- আবেদন পদ্ধতি: Speed Post only
ভারত সরকারের Department of Post, Mail Motor Service, Mumbai থেকে Skilled Artisan পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে যোগ্য প্রার্থীরা Speed Post এর মাধ্যমে আবেদন করতে পারবেন। নোটিশে বলা হয়েছে, আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে এবং সব ডকুমেন্ট ঠিকভাবে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশের তারিখ: 20.02.2026
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: 31.03.2026
আবেদনের সময়সীমা: বিকেল 5:00 টা পর্যন্ত
পোস্টের নাম
নোটিশ অনুযায়ী Skilled Artisan পদে নিয়োগ করা হবে। আবেদন ফরমে “Post Applied for and Trade” লিখতে হবে।
নিচে Skilled artisans এর মধ্যে কোন কোন ট্রেড এর জন্য আবেদন নেওয়া হচ্ছে তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
- MV Mechanic
- MV Electrician
- Welder
- Turner
- Tyreman
- Blacksmith
মোট শূন্যপদ
সমস্ত ট্রেড নিয়ে মোট শূন্যপদ রয়েছে ১১ টি। MV Mechanic পোস্টে ৬ টি শূন্যপদ এবং বাকি সমস্ত পোস্টে ১ টি করে শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে নিচের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে:
সরকার স্বীকৃত Technical Institution থেকে সংশ্লিষ্ট ট্রেডে Certificate,
অথবা
VIII শ্রেণি পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আর যদি প্রার্থী Mechanic (Motor Vehicle) পদের জন্য আবেদন করেন, তাহলে তার কাছে HMV এবং LMV driving licence থাকতে হবে।
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের জন্য বয়স: 18 থেকে 30 বছর
বয়স গণনা হবে: 01.07.2026 তারিখ অনুযায়ী
বয়সের ছাড় নিচে ক্যাটাগরিতে দেওয়া হবে।
SC/ST: 5 বছর
OBC (Non Creamy Layer): 3 বছর
Government Servant: সর্বোচ্চ 40 বছর, SC/ST হলে 45 বছর পর্যন্ত
Ex-Servicemen: নিয়ম অনুযায়ী অতিরিক্ত ছাড় প্রযোজ্য
- রেশন কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? Ration Card Status Check Online
- নতুন জব কার্ডের আবেদন: WB New Job Card Apply 2026|Job Card Download Online
- প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা: বছরে ৬০০০ টাকা| PM Kisan Yojana Apply
- জনকল্যাণ শিবির ক্যাম্প| ৫০টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন!| জানুন বিস্তারিত
- ABHA কার্ড কি? কিভাবে তৈরি করবেন? কি কি সুবিধা রয়েছে? জানুন বিস্তারিত
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে শুধুমাত্র Speed Post এর মাধ্যমে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়:
THE SENIOR MANAGER,
MAIL MOTOR SERVICE,
134-A, SUDAM KALU AHIRE MARG,
WORLI, MUMBAI-400018
আবেদন করার নিয়ম:
প্রতিটি trade-এর জন্য আলাদা আবেদন করতে হবে।
আলাদা envelope-এ পাঠাতে হবে।
envelope-এর ওপর post applied with trade লিখতে হবে।
অন্য কোনো মাধ্যমে পাঠালে আবেদন গ্রহণ করা হবে না।
একসঙ্গে একাধিক trade-এর জন্য এক আবেদন করলে সেটি বাতিল হবে।
সিলেকশন পদ্ধতি
নোটিশ অনুযায়ী প্রার্থীদের নির্বাচন হবে Competitive Trade Test এর মাধ্যমে।
Trade test-এর তারিখ, স্থান এবং syllabus পরে জানানো হবে।
পরীক্ষার প্যাটার্ন
এই নোটিশে এখনো লিখিত পরীক্ষার প্যাটার্ন আলাদা করে দেওয়া হয়নি।
নির্বাচন হবে Trade Test এর মাধ্যমে। Trade test-এর syllabus পরে জানানো হবে।
বেতন মূল্য
Skilled Artisan পদের বেতন:₹19,900 Pay Level 2 (7th CPC অনুযায়ী)। তাই খুব ভালো বেতনের চাকরি। যারা তোমরা Eligible আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো।
আবেদন ফি
General / Others: ₹500
SC/ST/Female : আবেদন ফি লাগবে না।
আবেদন ফি Indian Postal Order (IPO) আকারে জমা দিতে হবে। পোস্ট অফিসে গিয়ে Payment জমা করে Receipt সংগ্রহ করতে হবে।
SENIOR MANAGER,
MAIL MOTOR SERVICE, MUMBAI-400018 – এই ঠিকানায় পেমেন্ট করতে হবে।
এই ফি non-refundable.
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদন ফর্মের সঙ্গে কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
- পূরণ করা application form
- latest passport size photo
- educational qualification certificate
- technical qualification certificate
- experience certificate, যদি থাকে
- caste certificate, যদি প্রযোজ্য হয়
- EWS certificate, যদি প্রযোজ্য হয়
- OBC non-creamy layer certificate
- government servant / ex-serviceman certificate
- valid driving licence, যদি Mechanic (MV) পদের জন্য আবেদন করা হয়
শেষ তারিখ
আবেদন করার শেষ তারিখ 31.03.2026, বিকেল 5:00 টা পর্যন্ত।
এর পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
তাই যারা এই পোস্ট অফিসের Skilled artisans বিভিন্ন পোস্টে আবেদন করতে চায় অবশ্যই বর্তমানে আবেদন ফর্ম জমা করতে পারে। তবে শেষ তারিখের আগে ফর্ম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️ Post Office Skills Artisans: অফিশিয়াল নোটিশ ডাউনলোড
▪️আবেদন ফর্ম: এখানে ডাউনলোড করুন
▪️ আরো চাকরির খবর: এখানে পড়ুন
▪️সরকারি বিভিন্ন প্রকল্প: আবেদন করুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
