যদি আপনার ভোটার কার্ড থাকে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে ভোটার কার্ডের ছবি পরিবর্তন হচ্ছে। 2026 সালের ভোটার ভেরিফিকেশন এর সময় SIR ফর্মে যে ছবি দিয়েছিলেন ওই ছবি ভোটার কার্ডে আপডেট হচ্ছে। তাই আপনার ভোটার কার্ডের ছবি আপডেট হয়েছে কিনা আপনি অনলাইনে চেক করতে পারেন। এবং যদি পরিবর্তন হয় তাহলে নতুন ভোটার কার্ড ডাউনলোড অর্থাৎ E Epic Voter id card Download করতে পারেন।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি কিভাবে আপনার নতুন ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন।
ভোটার কার্ড ( E Epic Voter ID card)
আমাদের দেশের মধ্যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই ভোটার কার্ড কাজে লাগে। তবে ভোটার কার্ডে কোনো পরিবর্তন হলে, কোনো আপডেট এলে অবশ্যই আপনাকে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। এখন বর্তমানে নতুন আপডেট, ভোটার কার্ডের ছবি পরিবর্তন হচ্ছে SIR Voter Verification অনুযায়ী।
কিভাবে নতুন ভোটার কার্ড ডাউনলোড করবেন?
নতুন ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে সবার প্রথমেই Voter Service Portal এ যেতে হবে। কিভাবে E Epic Voter id card Download করবেন নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, Voter Service Portal এ ভিজিট করতে হবে।
২) তারপর Login অপশনে ক্লিক করে লগইন করতে হবে। যদি প্রথমবার হয়ে থাকেন, মোবাইল নাম্বার, Email id, Voter card no দিয়ে Signup করতে হবে।
৩) Login হয়ে যাওয়ার পর, E-EPIC Download অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর, আপনার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে নিচে State/ রাজ্যের নাম সিলেক্ট করুন। এবং Search অপশনে ক্লিক করুন।
৫) Search অপশনে ক্লিক করলে, নিচের দিকে আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন। যেমন – নাম, বাবার নাম, epic no, State, Assembly, ইত্যাদি।
৬) এবার নিচের দিকে, Send OTP অপশনে ক্লিক করুন। এবং OTP বসিয়ে Verify অপশনে ক্লিক করুন।
৭) OTP ভেরিফিকেশন হওয়ার পর Download E Epic অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার নতুন ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে। তবে এই কাজটি করার জন্য আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
যদি আপনার এই সম্বন্ধে কোন প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️Voter ECI : Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
