WBPSC Clerkship Recruitment : মাধ্যমিক পাশেই সরকারি চাকরি| আবেদন, যোগ্যতা, পরীক্ষা ও সিলেবাস

Spread the love

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। এখন বর্তমানে WBPSC Clerkship Recruitment এর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে Lower Division Assistant (LDA), Lower Division Clerk (LDC) এবং এইরকম পদে নিয়োগ করা হবে। যার জন্য ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। 

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে।

WBPSC Clerkship Recruitment 

  • নিয়োগকারী সংস্থা: West Bengal Public Service Commission
  • পরীক্ষার নাম: Clerkship Examination, 2024
  • Advertisement No: 12/2024
  • আবেদন: Online
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ
  • বয়স: ১৮–৪৫ বছর
  • Apply: 06/10/2026 – 26/10/2026

কারা আবেদন করতে পারবেন?

ক্লার্কশিপ এ আবেদন করার জন্য কি কি যোগ্যতা রয়েছে তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশ অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং Computer Operation-এর প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

English-এ প্রতি মিনিটে ২০টি শব্দ অথবা Bengali-তে প্রতি মিনিটে ১০টি শব্দ।

টাইপ করার ক্ষমতা থাকতে হবে। আবেদন করার সময় English অথবা Bengali typing-এর option নির্বাচন করতে হবে।

বয়স (Age Limit):

১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে।

West Bengal-এর SC/ST প্রার্থীদের ৫ বছর এবং OBC (NCL) প্রার্থীদের ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে। অন্যান্য নির্দিষ্ট শ্রেণির জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী ছাড় প্রযোজ্য।

Application Fee 

সাধারণ প্রার্থী ₹110 + প্রযোজ্য Service Charge

West Bengal-এর SC/ST প্রার্থী এবং 40% বা তার বেশি Disability-যুক্ত PwBD প্রার্থীদের Application Fee নেই।

OBC/EWS প্রার্থীদের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য। অন্য রাজ্যের SC/ST প্রার্থীরাও fee exemption পাবেন না।

কীভাবে Online আবেদন করবেন?

WBPSC Clerkship-এর আবেদন অনলাইনে করতে হবে।

1. WBPSC-এর Official Website খুলুন।

2. Clerkship Examination, 2024 – Advertisement No. 12/2024 নির্বাচন করুন।

3. Online Application Form খুলে নিজের নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।

4. English অথবা Bengali typing-এর option নির্বাচন করুন।

5. প্রয়োজনীয় Photo ID-এর তথ্য দিন।

6. Posting Preference নির্বাচন করুন।

7. প্রয়োজনীয় documents/certificate upload করুন।

8. Application Fee জমা দিন।

9. সব তথ্য ভালোভাবে যাচাই করে Final Submit করুন।

10. Application-এর একটি copy সংরক্ষণ করে রাখুন।

সিলেকশন পদ্ধতি 

WBPSC Clerkship-এর Selection Process মোটামুটি তিনটি ধাপে হবে।

  • Part-I – Objective Examination
  • Part-II – Conventional Written Examination
  • Computer Operation & Typing Test

Part-I এবং Part-II-তে যোগ্যতা অর্জন করার পর Computer ও Typing Test নেওয়া হবে।

পরীক্ষার Pattern কেমন?

Part-I – Objective Examination

  • English: 30 Marks 
  • General Studies: 40 Marks
  • Arithmetic: 30 Marks 

মোট 100 নাম্বার এবং সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

প্রতিটি প্রশ্নের মূল্য ১ নম্বর।এবং ভুল উত্তরের জন্য 0.25 নম্বর negative marking রয়েছে।

Part-II – Written Examination

Part-II মোট 100 নম্বর। দুটি গ্রুপ 50 নাম্বার করে।

  • Group-A: English
  • Group-B: Bengali/Hindi/Urdu/Nepali/Santali

মোট 100 নাম্বার পরীক্ষা এবং সময় ১ ঘণ্টা।

WBPSC Clerkship Syllabus

Part-I Syllabus

English – 30 Marks

মূলত থাকবে- Vocabulary, Grammar, Sentence Structure, Synonyms, Antonyms, Correct Usage

General Studies – 40 Marks

মূলত থাকবে- Everyday Science, Current Affairs, India সম্পর্কিত সাধারণ জ্ঞান, Indian History-এর প্রাথমিক বিষয়, Indian Geography-এর প্রাথমিক বিষয়

Arithmetic – 30 Marks

গুরুত্বপূর্ণ বিষয়- Divisibility, Fraction, Decimal, Recurring Decimal, Simplification, HCF, LCM, Partnership, Average, Ratio & Proportion, Percentage, Simple Interest, Profit & Loss, Time & Distance, Area of Rectangle & Square

Part-II Syllabus

Group-A – English

এখানে মূলত- Report Writing, Summary/Precis Writing, Translation থাকবে।

Group-B – Bengali/Hindi/Urdu/Nepali/Santali

নিজের নির্বাচিত ভাষায়- Report Writing, Summary/Precis Writing, English থেকে নির্বাচিত ভাষায় Translation থাকবে।

Computer ও Typing Test

Part-I এবং Part-II-তে যোগ্যতা অর্জনের পর Computer ও Typing Test নেওয়া হবে।

Typing-এর জন্য –

English : 20 words per minute

অথবা

Bengali : 10 words per minute প্রয়োজন।

অর্থাৎ এখন থেকেই Computer ও Typing-এর practice শুরু করা ভালো।

গুরুত্বপূর্ণ তারিখ

Online Application শুরু: ৬ অক্টোবর ২০২৬

Application-এর শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬

Fee Payment-এর শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬

Edit Window: ২৮ অক্টোবর – ১ নভেম্বর ২০২৬

বেতন কত?

WBPSC Clerkship-এর Pay Level হল Level 6।

Pay Scale: ₹22,700 – ₹58,500

এর সঙ্গে নিয়ম অনুযায়ী DA, MA এবং HRA প্রযোজ্য হবে।

Frequently Asked Questions (FAQ)

WBPSC Clerkship-এ কারা আবেদন করতে পারবেন?

মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ প্রার্থী, নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকলে এবং Computer ও Typing-এর প্রয়োজনীয় যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

WBPSC Clerkship-এর বয়স কত?

১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

Clerkship-এর জন্য কত টাকা লাগবে?

সাধারণভাবে ₹110 + প্রযোজ্য Service Charge। West Bengal-এর SC/ST এবং নির্দিষ্ট PwBD প্রার্থীদের fee exemption রয়েছে।

আবেদন করার শেষ তারিখ কবে?

২৬ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৩০ মিনিট পর্যন্ত।

তাই যারা আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের মধ্যে চাকরি পেতে চান, এই PSC Clerkship Recruitment এর জন্য আবেদন করতে পারেন। 

▪️WBPSC: Official Website

▪️Clerkship Notification: Download


Spread the love

Leave a Comment