পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২০২৬-২৭ মরশুমে ধান বিক্রি করার জন্য নতুন ভাবে রেজিস্ট্রেশন শুরু হয়েছে (paddy Registration)। সরকারকে ২৭০০ টাকা কুইন্টাল প্রতি ধান বিক্রি করতে পারবেন। অন্যদিকে, যেসব কৃষকের আগে থেকেই ধান বিক্রির রেজিস্ট্রেশন করা রয়েছে, তাঁদের জন্য রয়েছে eKYC এবং পুরোনো তথ্য যাচাই করার ব্যবস্থা। পাশাপাশি আগে থেকে রেজিস্ট্রেশন করা কৃষকরা এখন নিজেদের ধান বিক্রির কার্ড বা Farmer Registration Certificate অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।
এই সমস্ত কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল e-Paddy পোর্টাল চালু রয়েছে।
আজকের এই পোস্টের মাধ্যমে আলোচনা করবো, কীভাবে নতুন কৃষক রেজিস্ট্রেশন করবেন, পুরোনো কৃষকরা কীভাবে eKYC করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে ধান বিক্রির কার্ড ডাউনলোড করবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
প্রথমে এই মরশুমের গুরুত্বপূর্ণ তথ্যগুলি একনজরে দেখে নিন।
- দপ্তর: Food & Supplies Department
- রাজ্য: পশ্চিমবঙ্গ
- মরশুম: KMS 2026-27
- কাজের নাম: Paddy Procurement
- নতুন রেজিস্ট্রেশন: অনলাইনে আবেদন করা যাবে পুরোনো কৃষকদের জন্য: Aadhaar eKYC ও তথ্য আপডেট কার্ড ডাউনলোড Farmer Registration Certificate
- অফিসিয়াল পোর্টাল: epaddy.wb.gov.in
- হেল্পলাইন: 1800 345 5505 / 1967
ধান বিক্রির নতুন অনলাইন রেজিস্ট্রেশন কীভাবে করবেন?
যেসব কৃষকের আগে থেকে সরকারি ধান বিক্রির রেজিস্ট্রেশন নেই, তাঁরা নিজের মোবাইল থেকেই নতুন রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন।
এর জন্য নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন।
১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-Paddy পোর্টালে যান।
২. হোমপেজ থেকে Farmer Self Registration অপশনে ক্লিক করুন।
৩. এবার Aadhaar Number দিয়ে প্রয়োজনীয় Authentication সম্পূর্ণ করুন।
৪. এরপর Personal Details বিভাগে কৃষকের নাম, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন।
৫. Address বিভাগে নিজের ঠিকানা পূরণ করুন।
৬. Land & Procurement Centre বিভাগে জমির বিবরণ এবং ধান বিক্রির কেন্দ্র সংক্রান্ত তথ্য দিন।
৭. Bank Details বিভাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC Code এবং অন্যান্য তথ্য পূরণ করুন।
৮. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৯. সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনটি Submit করুন।
আবেদন জমা দেওয়ার পর Registration Number বা Application Number সংরক্ষণ করে রাখুন।
👉 Official Website: Visit Here
নতুন কৃষক রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
অনলাইনে নতুন রেজিস্ট্রেশন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হতে পারে।
১. আধার কার্ড।
২. ভোটার কার্ড।
৩. ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা।
৪. জমির পরচা বা প্রয়োজনীয় জমির নথি।
৫. কৃষক বন্ধু ID (যদি প্রযোজ্য হয়)।
৬. সচল মোবাইল নম্বর।
৭. প্রয়োজনীয় পাসপোর্ট সাইজের ছবি।
বিশেষ দ্রষ্টব্য: কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত না থাকা বর্গাদার কৃষকদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী Self Declaration বা স্ব-ঘোষণাপত্র প্রয়োজন হতে পারে।
- ধান বিক্রির অনলাইন রেজিস্ট্রেশন| Dhan Bikri Online Registration| e-Paddy
- অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাস| Annapurna Yojana 17 November Payment Update| Annapurna Yojana New Update
- RRB Group D Result Out| (CEN: 09/2025) Zone Wise Result PDF Download করুন
- DSSSB Recruitment 2026: 1260 JE & MTS Vacancy, Eligibility, Apply Online
- 5 Best High Income Skills in 2026 Without Coding for Beginners
কৃষকদের eKYC কীভাবে করবেন?
যেসব কৃষকের আগে থেকেই ধান বিক্রির রেজিস্ট্রেশন রয়েছে, তাঁদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।
কারণ পুরোনো রেজিস্ট্রেশনে আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা অন্যান্য তথ্যের কোনও সমস্যা থাকলে ধান বিক্রির আগে সেই সমস্যাগুলি সমাধান করা প্রয়োজন।
eKYC করার জন্য:
১. প্রথমে e-Paddy পোর্টালে প্রবেশ করুন।
২. হোমপেজে Farmer eKYC অপশন নির্বাচন করুন।
৩. প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের Farmer Details খুঁজুন।
৪. এরপর আধার নম্বর প্রদান করুন।
৫. Get OTP অপশনে ক্লিক করুন।
৬. আধার-সংযুক্ত মোবাইল নম্বরে আসা OTP নির্দিষ্ট জায়গায় বসান।
৭. Validate OTP অপশনে ক্লিক করে Authentication সম্পূর্ণ করুন।
৮. পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
মনে রাখবেন, OTP কারও সঙ্গে শেয়ার করবেন না।
পুরোনো রেজিস্ট্রেশন থাকলে কি নতুন করে আবেদন করতে হবে?
অনেক কৃষকের মনেই এই প্রশ্ন রয়েছে।
যাঁদের আগের বছর থেকেই ধান বিক্রির রেজিস্ট্রেশন রয়েছে, তাঁদের প্রত্যেক মরশুমে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এমন নয়।
প্রথমে নিজের পুরোনো রেজিস্ট্রেশনের বর্তমান Status পরীক্ষা করুন।
যদি Registration Status Active দেখায়, তাহলে সাধারণত নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
অন্যদিকে, যদি Inactive দেখায়, তাহলে কোন কারণে রেজিস্ট্রেশন Inactive হয়েছে সেটি পরীক্ষা করুন।
সম্ভাব্য সমস্যাগুলি হতে পারে:
- Aadhaar Verification সম্পূর্ণ হয়নি।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই হয়নি।
- কৃষক বন্ধু সংক্রান্ত তথ্যের সমস্যা।
- প্রয়োজনীয় নথিপত্রে অসংগতি রয়েছে।
যে বিভাগে সমস্যা রয়েছে, সেটি সংশোধন করে প্রয়োজনীয় Update জমা দিতে হবে।
ধান বিক্রির রেজিস্ট্রেশন Status কীভাবে চেক করবেন?
আগে থেকে রেজিস্ট্রেশন থাকা কৃষকরা নিজেদের Registration Status অনলাইনেই পরীক্ষা করতে পারবেন।
এর জন্য:
১. প্রথমে e-Paddy পোর্টালে যান।
২. Farmer Profile অপশনে ক্লিক করুন।
৩. Search Option থেকে Registration Number নির্বাচন করুন।
৪. নিজের Registration Number লিখুন।
৫. Get Farmer Details অপশনে ক্লিক করুন।
৬. এবার আপনার Registration Details দেখতে পাবেন।
এখানে Registration Status, Aadhaar Status, Bank Account Status, Krishak Bandhu Status এবং অন্যান্য তথ্য পরীক্ষা করতে পারবেন।
কোনও তথ্যের পাশে Update অপশন থাকলে প্রয়োজন অনুযায়ী সংশোধন করার ব্যবস্থা রয়েছে।
ধান বিক্রির কার্ড কীভাবে ডাউনলোড করবেন?
যেসব কৃষকের আগে থেকেই ধান বিক্রির রেজিস্ট্রেশন রয়েছে, তাঁরা নিজেদের Farmer Registration Certificate বা FRC অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।
এর জন্য নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন।
১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-Paddy পোর্টালে প্রবেশ করুন।
২. Farmer Services বিভাগ থেকে Farmer Profile অথবা Farmer Certificate অপশন নির্বাচন করুন।
৩. Farmer Certificate পেজে Search Option নির্বাচন করুন।
৪. নিজের Registration Number লিখুন।
৫. Download Certificate অপশনে ক্লিক করুন।
৬. এরপর OTP Verification-এর প্রয়োজন হলে মোবাইলে আসা OTP দিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
৭. এবার আপনার Farmer Registration Certificate ডাউনলোড করার অপশন পাবেন।
এই সার্টিফিকেটটি মোবাইলে PDF আকারে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করেও নিতে পারবেন।
২০২৬-২৭ মরশুমে ধানের সহায়ক মূল্য কত?
২০২৬-২৭ মরশুমে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির ক্ষেত্রে ধানের নির্ধারিত MSP সম্পর্কে কৃষকদের জানা প্রয়োজন।
সরকারি নীতিতে ধানের সহায়ক মূল্য ২৭০০ টাকা প্রতি কুইন্টাল।
তবে ধান বিক্রির আগে নিজের এলাকার ক্রয়কেন্দ্রের নিয়ম ও প্রযোজ্য মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন।
ধান বিক্রির আগে কীভাবে তারিখ ও সময় বুকিং করবেন?
শুধু রেজিস্ট্রেশন করলেই সরাসরি ধান নিয়ে ক্রয়কেন্দ্রে চলে যাওয়া উচিত নয়।
ধান বিক্রির আগে Farmer Self Scheduling অপশনের মাধ্যমে নিজের পছন্দের ক্রয়কেন্দ্র ও তারিখ অনুযায়ী Slot Booking করতে হয়।
সাধারণ পদ্ধতি:
১. e-Paddy পোর্টালে যান।
২. Farmer Self Scheduling নির্বাচন করুন।
৩. Registration Number অথবা অনুমোদিত অন্য কোনও পরিচয় দিয়ে নিজের তথ্য খুঁজুন।
৪. নিজের নাম ও জমির বিবরণ যাচাই করুন।
৫. পছন্দের Procurement Centre নির্বাচন করুন।
৬. ধান বিক্রির পরিমাণ উল্লেখ করুন।
৭. উপলব্ধ তারিখ ও সময়ের Slot নির্বাচন করুন।
৮. OTP Verification সম্পূর্ণ করে Scheduling Submit করুন।
৯. তৈরি হওয়া Schedule Slip বা QR Code সংরক্ষণ করুন।
নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথি ও ধান নিয়ে ক্রয়কেন্দ্রে উপস্থিত হন।
ধান বিক্রি সংক্রান্ত কোনও সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন?
অনলাইন রেজিস্ট্রেশন, eKYC, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই অথবা ধান বিক্রির সময় কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করতে পারেন।
গ্রামীণ এলাকার কৃষকরা স্থানীয় BDO অফিস অথবা Food Inspector-এর অফিসে যোগাযোগ করতে পারেন।
এছাড়া খাদ্য ও সরবরাহ দপ্তরের হেল্পলাইন নম্বরেও সমস্যার কথা জানানো যায়।
Food & Supplies Department Helpline:
1800 345 5505 অথবা 1967
Official Website: https://epaddy.wb.gov.in/
কৃষকদের জন্য Paddy Registration
পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষক ২০২৬-২৭ মরশুমে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে চান, তাঁদের জন্য e-Paddy পোর্টালের পরিষেবাগুলি খুবই গুরুত্বপূর্ণ।
নতুন কৃষকরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। যাঁদের আগে থেকেই রেজিস্ট্রেশন রয়েছে, তাঁরা নিজেদের eKYC এবং Registration Status যাচাই করে নিতে পারবেন। পাশাপাশি পুরোনো কৃষকরা Farmer Registration Certificate বা ধান বিক্রির কার্ডও ডাউনলোড করতে পারবেন।
তাই ধান বিক্রির আগে নিজের রেজিস্ট্রেশন Active রয়েছে কি না, আধার ও ব্যাঙ্কের তথ্য সঠিক রয়েছে কি না এবং প্রয়োজনীয় Certificate ডাউনলোড করা হয়েছে কি না, সেগুলি অবশ্যই পরীক্ষা করে নিন। আর কোনো সমস্যা হলে স্থানীয় খাদ্য দপ্তর, BDO অফিস অথবা সরকারি হেল্পলাইনে যোগাযোগ করুন।
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন
▪️চাকরির খবর: পড়ুন এখানে
▪️ধান বিক্রি: নতুন রেজিস্ট্রেশন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
