পশ্চিমবঙ্গসহ সারা দেশের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে এসেছে DSSSB বোর্ড। DSSSB Recruitment এর নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। MTS সহ ভিন্ন ভিন্ন পোস্টে ১২৬০ টি শূন্যপদে আবেদন চলছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই নিয়োগে মাধ্যমিক পাশ থেকে শুরু করে Engineering Degree এবং Diploma করা প্রার্থীদের জন্যও চাকরির সুযোগ রয়েছে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো এই নিয়োগে মোট কতগুলি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, বয়সসীমা কত, বেতন কত এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন? সমস্ত তথ্য সহজ ভাষায় বিস্তারিত জেনে নিন।
DSSSB Recruitment 2026: Overview
প্রথমেই এই নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যগুলি এক নজরে দেখে নিন।
| বিষয় | বিবরণ |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | Delhi Subordinate Services Selection Board |
| বিজ্ঞপ্তি নম্বর | 06/2026 |
| নিয়োগের নাম | Combined Examinations 2026 |
| পদের নাম | Junior Engineer & Multi-Tasking Staff |
| মোট শূন্যপদ | ১,২৬০টি |
| Junior Engineer Vacancy | ১৮৫টি |
| MTS Vacancy | ১,০৭৫টি |
| শিক্ষাগত যোগ্যতা | ১০ম পাশ, ITI, Electrical Diploma/Degree (পদ অনুযায়ী) |
| বয়সসীমা | সাধারণত ১৮-২৭ বছর |
| সর্বোচ্চ বেতনক্রম | ১,৫১,১০০ টাকা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ১২ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১১ ডিসেম্বর ২০২৬ |
| চাকরির স্থান | দিল্লি |
| অফিসিয়াল ওয়েবসাইট | dsssb.delhi.gov.in |
DSSSB Recruitment 2026 Vacancy Details
এই নিয়োগে দুটি প্রধান পদের জন্য কর্মী নেওয়া হবে। Junior Engineer এবং Multi-Tasking Staff মিলিয়ে মোট শূন্যপদ ১,২৬০টি।
পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো।
| পদের নাম | শূন্যপদ |
|---|---|
| Junior Engineer (Electric/Electrical) | ১৮৫ |
| Multi-Tasking Staff (MTS) | ১,০৭৫ |
| মোট | ১,২৬০ |
Junior Engineer Department Wise Vacancy
Junior Engineer পদের ১৮৫টি শূন্যপদ দিল্লির পাঁচটি দপ্তরে ভাগ করা হয়েছে।
| দপ্তরের নাম | শূন্যপদ |
|---|---|
| New Delhi Municipal Council (NDMC) | ৬৭ |
| Delhi Agricultural Marketing Board | ৩ |
| Municipal Corporation of Delhi (MCD) | ২৬ |
| Delhi Transco Limited (DTL) | ৭৫ |
| Delhi Urban Shelter Improvement Board (DUSIB) | ১৪ |
| মোট | ১৮৫ |
MTS Department Wise Vacancy
Multi-Tasking Staff পদের জন্য মোট ১,০৭৫টি শূন্যপদ রয়েছে।
| দপ্তরের নাম | শূন্যপদ |
|---|---|
| Directorate of Education (MTS General Duty) | ৭৫৭ |
| Directorate of Education (MTS Aaya – Female) | ২৩৯ |
| Department of Trade & Taxes | ২৬ |
| Delhi Urban Shelter Improvement Board | ২০ |
| Weights and Measures Department | ১৯ |
| Directorate of Higher Education | ৩ |
| Principal Accounts Office | ২ |
| Land & Building Department | ৭ |
| Office of the Chief Electoral Officer | ২ |
| মোট | ১,০৭৫ |
বিশেষ দ্রষ্টব্য: MTS Aaya পদের ২৩৯টি শূন্যপদ শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। অন্যান্য MTS পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির যোগ্যতা অনুযায়ী পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
যোগ্যতা কি লাগবে?
এই নিয়োগে দুটি আলাদা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। তাই আবেদন করার আগে আপনি কোন পদের জন্য আবেদন করতে চান, সেটি ঠিক করে নিন।
১. Junior Engineer Educational Qualification
Junior Engineer (Electric/Electrical) পদের জন্য প্রার্থীদের Electrical Engineering-এ Degree অথবা Diploma থাকতে হবে।
তবে কোন দপ্তরের জন্য আবেদন করছেন, তার উপর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত নির্ভর করবে।
- NDMC: Electrical Engineering-এ Degree অথবা Diploma সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা।
- Delhi Agricultural Marketing Board: Electrical Engineering-এ Diploma এবং ২ বছরের Electrical Installation/Maintenance কাজের অভিজ্ঞতা।
- MCD: Electrical Engineering-এ Degree অথবা Diploma সহ ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
- Delhi Transco Limited: Electrical Engineering-এ Degree অথবা Diploma। অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
- DUSIB: Electrical Engineering-এ Diploma। অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
অর্থাৎ, শুধুমাত্র যেকোনো বিষয়ে B.Tech অথবা Diploma থাকলেই আবেদন করা যাবে না। নির্দিষ্টভাবে Electrical Engineering-এর যোগ্যতা প্রয়োজন।
২. MTS Educational Qualification
Multi-Tasking Staff পদের জন্য সাধারণত স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
তবে DUSIB-এর MTS পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
তাই ITI পাশ প্রার্থীরা আবেদন করার আগে কোন দপ্তরের MTS পদের জন্য আবেদন করছেন, সেই অনুযায়ী যোগ্যতা যাচাই করে নেবেন।
- DSSSB Recruitment 2026: 1260 JE & MTS Vacancy, Eligibility, Apply Online
- 5 Best High Income Skills in 2026 Without Coding for Beginners
- আশা কর্মী নিয়োগ|Howrah ASHA Worker Recruitment 2026
- WBPSC IDO Recruitment 2026: যোগ্যতা, বেতন ও আবেদন| রাজ্যের মধ্যে চাকরি
- ভাইফোঁটায় ভাইকে কী উপহার দেবেন? ১৫টি সেরা গিফট আইডিয়া ২০২৬
DSSSB Age Limit 2026
এই নিয়োগে পদের উপর নির্ভর করে বয়সসীমা আলাদা।
| পদের নাম | বয়সসীমা |
|---|---|
| MTS | ১৮ থেকে ২৭ বছর |
| Junior Engineer (NDMC) | ১৮ থেকে ৩২ বছর |
| Junior Engineer (অন্যান্য দপ্তর) | ১৮ থেকে ২৭ বছর |
বয়স গণনা করা হবে ১১ ডিসেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
সাধারণভাবে SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পেতে পারেন। PwBD প্রার্থীদের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
গুরুত্বপূর্ণ: OBC সংরক্ষণ এবং বয়সের ছাড়ের সুবিধা পাওয়ার ক্ষেত্রে দিল্লি সরকারের নির্ধারিত OBC তালিকা ও সার্টিফিকেটের নিয়ম প্রযোজ্য। পশ্চিমবঙ্গের OBC সার্টিফিকেট থাকলেই দিল্লির OBC সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না। অন্য রাজ্যের OBC প্রার্থীদের সাধারণত Unreserved হিসেবে বিবেচনা করা হবে।
DSSSB Salary 2026
এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের বেতন পদ এবং সংশ্লিষ্ট দপ্তর অনুযায়ী দেওয়া হবে।
Junior Engineer Salary
Junior Engineer পদের ক্ষেত্রে বেতনক্রম নিম্নরূপ:
| দপ্তর | Pay Level | বেতনক্রম |
|---|---|---|
| NDMC | Level 6 | ₹35,400 – ₹1,12,400 |
| Delhi Agricultural Marketing Board | Grade Pay 4200 | ₹9,300 – ₹34,800 + GP ₹4,200 |
| MCD | Level 6 | ₹35,400 – ₹1,12,400 |
| Delhi Transco Limited | Level 8 | ₹52,000 – ₹1,51,100 |
| DUSIB | Level 6 | ₹35,400 – ₹1,12,400 |
MTS Salary
MTS পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীরা Pay Level 1 অনুযায়ী বেতন পাবেন।
- Pay Level: Level 1
- প্রাথমিক বেতন: ₹18,000
- সর্বোচ্চ বেতন: ₹56,900
এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য অন্যান্য ভাতা পাওয়া যাবে।
মনে রাখবেন, এখানে উল্লেখিত বেতনগুলি Pay Scale বা বেতনক্রম। হাতে পাওয়া মাসিক বেতন (In-hand Salary) DA, HRA এবং অন্যান্য প্রযোজ্য ভাতার উপর নির্ভর করবে।
DSSSB Selection Process 2026
এই নিয়োগে Junior Engineer এবং MTS পদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
Junior Engineer Selection Process
Junior Engineer পদের জন্য Two-Tier Examination নেওয়া হবে।
১. Tier-I Examination
২. Tier-II Examination
Tier-I পরীক্ষাটি মূলত পরবর্তী ধাপের জন্য প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে নেওয়া হবে। Tier-II পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
MTS Selection Process
MTS পদের জন্য One-Tier General Examination নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অন্যান্য নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।
DSSSB Exam Pattern 2026
পরীক্ষার পদ্ধতি Junior Engineer এবং MTS পদের জন্য আলাদা।
MTS Exam Pattern
MTS পদের পরীক্ষা হবে ২০০ নম্বরের এবং সময় থাকবে ২ ঘণ্টা।
| বিষয় | নম্বর |
|---|---|
| General Awareness | ৪০ |
| General Intelligence & Reasoning | ৪০ |
| Arithmetical & Numerical Ability | ৪০ |
| Hindi Language & Comprehension | ৪০ |
| English Language & Comprehension | ৪০ |
| মোট | ২০০ |
প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। পরীক্ষায় মোট ২০০টি MCQ প্রশ্ন থাকবে।
Junior Engineer Exam Pattern
Junior Engineer পদের জন্য দুটি পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
Tier-I Examination:
- মোট প্রশ্ন: ২০০টি
- মোট নম্বর: ২০০
- পরীক্ষার সময়: ২ ঘণ্টা
এখানে দুটি Section থাকবে।
Section A:
- General Awareness
- Reasoning Ability
- Arithmetic & Numerical Ability
- Hindi Language
- English Language
Section B:
- Electrical Engineering-এর বিষয়ভিত্তিক প্রশ্ন।
Tier-II Examination:
- মোট প্রশ্ন: ১৫০টি
- মোট নম্বর: ২০০
- পরীক্ষার সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট।
Tier-II পরীক্ষায় Electrical Engineering-এর বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। এর মধ্যে ১০০টি ১ নম্বরের এবং ৫০টি ২ নম্বরের প্রশ্ন থাকবে।
Negative Marking: প্রতিটি ভুল ১ নম্বরের প্রশ্নের জন্য ০.২৫ নম্বর এবং ভুল ২ নম্বরের প্রশ্নের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
DSSSB Application Fee 2026
এই নিয়োগে অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
- General/OBC/EWS পুরুষ প্রার্থী: ১০০ টাকা।
- মহিলা প্রার্থী: আবেদন ফি দিতে হবে না।
- SC/ST প্রার্থী: আবেদন ফি দিতে হবে না।
- PwBD প্রার্থী: আবেদন ফি দিতে হবে না।
- Ex-Servicemen: নির্ধারিত শর্ত অনুযায়ী আবেদন ফি দিতে হবে না।
আবেদন ফি শুধুমাত্র SBI e-Pay-এর মাধ্যমে জমা দিতে হবে। অন্য কোনো পদ্ধতিতে ফি জমা গ্রহণ করা হবে না।
DSSSB Recruitment 2026 Online Apply
যাঁরা এই নিয়োগে আবেদন করতে চান, তাঁরা DSSSB-এর অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া হলো।
১. প্রথমে DSSSB-এর অফিশিয়াল অনলাইন আবেদন পোর্টাল dsssbonline.nic.in খুলুন।
২. যাঁদের আগে Registration করা নেই, তাঁরা প্রথমে নতুন Registration সম্পন্ন করুন।
৩. Registration সম্পন্ন হলে User ID এবং Password দিয়ে Login করুন।
৪. এরপর Current Vacancies থেকে Advertisement No. 06/2026 নির্বাচন করুন।
৫. নিজের যোগ্যতা অনুযায়ী Junior Engineer অথবা MTS পদের জন্য আবেদন করুন।
৬. আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৭. প্রয়োজনীয় ছবি, স্বাক্ষর এবং অন্যান্য তথ্য নির্ধারিত নিয়ম অনুযায়ী আপলোড করুন।
৮. প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে ১০০ টাকা আবেদন ফি জমা দিন।
৯. সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে Final Submit করুন।
১০. আবেদন সম্পূর্ণ হলে Application Form ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন।
বিশেষ দ্রষ্টব্য: DSSSB-এর নিয়ম অনুযায়ী একজন প্রার্থীর একটিই Registration থাকা উচিত। একাধিক Registration করলে প্রার্থিতা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
এই নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচে দেওয়া হলো।
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকাশ | ৬ নভেম্বর ২০২৬ |
| অনলাইন আবেদন শুরু | ১২ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১১ ডিসেম্বর ২০২৬ |
| আবেদন ফি জমার শেষ তারিখ | ১১ ডিসেম্বর ২০২৬ |
| পরীক্ষার তারিখ | পরে জানানো হবে |
| Admit Card | পরে জানানো হবে |
আবেদন শুরু হবে ১২ নভেম্বর দুপুর ১২টা থেকে এবং শেষ হবে ১১ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে।
Official Links
এই নিয়োগের আবেদন এবং বিজ্ঞপ্তি দেখার জন্য নিচের লিঙ্কগুলি ব্যবহার করুন।
- Official Website: Visit Here
- Online Apply: Link
- Official Notification: Download
আবেদন করার আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন।
Frequently Asked Questions (FAQ)
১. DSSSB Recruitment 2026-এ মোট কতগুলি শূন্যপদ রয়েছে?
উত্তর: Junior Engineer এবং MTS মিলিয়ে মোট ১,২৬০টি শূন্যপদ রয়েছে।
২. DSSSB MTS Recruitment 2026-এ শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর: MTS পদের জন্য সাধারণত মাধ্যমিক পাশ হতে হবে। DUSIB-এর নির্দিষ্ট MTS পদের ক্ষেত্রে ITI পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
৩. DSSSB Junior Engineer পদের জন্য কী যোগ্যতা প্রয়োজন?
উত্তর: Electrical Engineering-এ Degree অথবা Diploma প্রয়োজন। কিছু দপ্তরের ক্ষেত্রে Diploma-র সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতাও বাধ্যতামূলক।
৪. DSSSB MTS-এর বেতন কত?
উত্তর: MTS পদের বেতনক্রম ₹18,000 থেকে ₹56,900। এটি Pay Level 1 অনুযায়ী নির্ধারিত।
৫. DSSSB Junior Engineer-এর বেতন কত?
উত্তর: দপ্তর অনুযায়ী Junior Engineer পদের বেতনক্রম ₹35,400 থেকে ₹1,51,100 পর্যন্ত। Delhi Transco Limited-এর ক্ষেত্রে সর্বোচ্চ বেতনক্রম প্রযোজ্য।
৬. পশ্চিমবঙ্গের প্রার্থীরা কি DSSSB Recruitment 2026-এ আবেদন করতে পারবেন?
উত্তর: হ্যাঁ। ভারতীয় নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে চাকরির স্থান দিল্লি এবং OBC সংরক্ষণের ক্ষেত্রে দিল্লির নির্ধারিত নিয়ম প্রযোজ্য হবে।
৭. DSSSB Recruitment 2026-এর আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
৮. DSSSB Recruitment 2026-এ আবেদন ফি কত?
উত্তর: সাধারণত ১০০ টাকা। মহিলা, SC, ST, PwBD এবং নির্ধারিত শর্ত পূরণকারী Ex-Servicemen প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
৯. DSSSB MTS Recruitment 2026-এ কি ITI পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন?
উত্তর: DUSIB-এর MTS পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ অথবা ITI পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যান্য দপ্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে।
মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি
যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য DSSSB Junior Engineer ও MTS Recruitment 2026 একটি উল্লেখযোগ্য চাকরির সুযোগ। বিশেষ করে মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য MTS পদে এবং Electrical Engineering-এ Diploma বা Degree করা প্রার্থীদের জন্য Junior Engineer পদে আবেদনের সুযোগ রয়েছে।
তবে আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে। তাই যোগ্য প্রার্থীরা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন।
▪️আরো সরকারি চাকরি: পোস্ট পড়ুন
▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: পড়ুন এখানে

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
