পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে নতুন প্রকল্প যার নাম বাংলার যুব সাথী প্রকল্প। রাজ্যের বেকার যুবক যুবতীদের এই নতুন প্রকল্প চালু করা হয়েছে, যার জন্য ২০২৬-২৭ এর বাজেট এ উল্লেখ করা হয়েছে। অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের ছেলেমেয়েদের আর্থিক সহায়তা করা হবে। এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন।
তাই এই Banglar Yuba Sathi প্রকল্প কি? কত টাকা দেওয়া হবে? কিভাবে আবেদন করবেন? কারা আবেদন করতে পারবে? জানুন বিস্তারিত তথ্য এই পোষ্টের মাধ্যমে।
বাংলার যুব সাথী প্রকল্প কি?
রাজ্যের মধ্যে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে নতুন প্রকল্প চালু করা হয়েছে, যার নাম বাংলার যুব সাথী প্রকল্প। রাজ্য বাজেট ঘোষণা করার সময় এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়। মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। Banglar Yuba Sathi Prakalpa এর আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে।
Banglar Yuba Sathi প্রকল্পের উদ্দেশ্য কি?
যে বেকার ছেলে এবং মেয়েরা রয়েছে তাদের কিছুটা আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই প্রকল্প। যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের কিছুটা হলেও আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে এই বাংলার যুব সাথী প্রকল্প।
কত টাকা দেওয়া হবে?
এই বাংলার যুব সাথী প্রকল্পের মধ্য দিয়ে বেকার ছেলে এবং মেয়েদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রতি বছর ১৮০০০ টাকা দেওয়া হবে। তবে এই প্রকল্পের টাকা ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। এই প্রকল্পের জন্য আবেদন করার পর আবেদনপত্র যাচাই করার পর টাকা দেওয়া হবে। তবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন অন্য কোনো স্কলারশিপের টাকা পেলেও এই টাকা পাওয়া যাবে।
- রেশন কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? Ration Card Status Check Online
- নতুন জব কার্ডের আবেদন: WB New Job Card Apply 2026|Job Card Download Online
- প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা: বছরে ৬০০০ টাকা| PM Kisan Yojana Apply
- জনকল্যাণ শিবির ক্যাম্প| ৫০টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন!| জানুন বিস্তারিত
- ABHA কার্ড কি? কিভাবে তৈরি করবেন? কি কি সুবিধা রয়েছে? জানুন বিস্তারিত
কারা আবেদন করতে পারবে? Banglar Yuba Sathi Prakalpa Eligibility?
এই প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) আবেদনকারী-কে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে। কোনো নাম্বার % এর কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।
৩) বয়সসীমা দরকার ২১-৪০ বছরের মধ্যে।
তবে অন্য কোনো সামাজিক প্রকল্পের জন্য আর্থিক সহায়তা পেলে এই প্রকল্পের জন্য টাকা পাবেন না।
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদন পত্র জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হয়েছে।
- Aadhaar Card
- Voter ID
- মাধ্যমিক Admit Card
- মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট
- SC ST OBC সার্টিফিকেট (যদি থাকে)
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২ কপি)
কবে থেকে আবেদন শুরু হবে?
বাংলার যুব সাথী প্রকল্প চালু হবে আগামী ১ লা এপ্রিল ২০২৬ তারিখ থেকে। এবং এর জন্য আবেদন নেওয়া শুরু হবে আগামী ১৫-২৬ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে শিবিরের আয়োজন করা হবে। ওই শিবিরে আবেদন পত্র জমা নেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন? Banglar Yuba Sathi Prakalpa Online Apply Process?
আগামী ১৫-২৬ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে শিবিরের আয়োজন করা হবে। ওই শিবিরে আবেদন পত্র জমা নেওয়া হবে।
তাই যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন এই বাংলার যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা পেয়ে যাবেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️Banglar Yuba Sathi Prakalpa : Notice
▪️Yuba Sathi Form: Download
▪️Yuba Sathi Camp: Find Camp Details
▪️Yuba Sathi Official Website: Coming Soon
▪️আরো সরকারি প্রকল্প: আবেদন করুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
