বর্তমানে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশন। SIR ভোটার ভেরিফিকেশন অনুযায়ী ২০২৫ সালের ভোটার লিস্টে আপনার নাম চেক করা খুবই গুরুত্বপূর্ণ। তবে তার সাথে ২০০২ সালের ও ভোটার লিস্ট চেক করাটা জরুরি। এবার ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে চেক করবেন এই নিয়ে আগে আলোচনা করা হয়েছে। আজকের এই পোষ্টের মাধ্যমে 2025 Voter List Download কিভাবে করবেন? তা নিয়ে আলোচনা করবো।
সম্পর্কিত পোস্ট পড়ুন
২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন! কিভাবে নিজের নাম চেক করবেন?
২০২৫ সালের ভোটার লিস্ট কেন জরুরি?
ভোটার ভেরিফিকেশন করার জন্য এই নতুন ২০২৫ সালের ভোটার লিস্ট খুবই জরুরি। বর্তমানে ভোটার লিস্টে অনেক তথ্য পরিবর্তন হয়েছে, যেমন – বুথ নং, ভোটার কার্ড নং, অংশ নং, ইত্যাদি। তাই নতুন সমস্ত তথ্য পাওয়ার জন্য এই লিস্ট চেক করতে হবে। আবার ২০০২ সালের ভোটার লিস্টের সাথে ২০২৫ এর লিস্ট মিলিয়ে দেখা হবে। তাই বর্তমানে ভোটার ভেরিফিকেশন করার জন্য ২০০২ ও ২০২৫ এর লিস্ট ডাউনলোড করে চেক করা প্রয়োজন। এবং যে পাতায় আপনার কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম রয়েছে ওই পৃষ্ঠা প্রিন্ট আউট করে রাখবেন।
কিভাবে 2025 Voter List Download করবেন?
১) প্রথমে আপনাদের, CEO West Bengal Official Website (New) ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) এবার নিচের দিকে আসার পর, Electors অপশনে ক্লিক করুন।
৩) তারপর Download Electoral Roll অপশনে ক্লিক করুন।
৪) এবার পরবর্তী পেজে সঠিকভাবে অপশন গুলো সিলেক্ট করতে হবে। যেমন – আপনার জেলার নাম, বিধানসভা কেন্দ্রের নাম, ভাষা এবং Roll Type.
Roll Type এখানে Final Roll অপশন সিলেক্ট করবেন।
৫) তারপর, Captcha code টা বসিয়ে, নিচে পার্ট নং এবং নাম সিলেক্ট করুন। মানে আপনি কোন স্কুলে ভোট দিয়ে থাকেন ওই নাম সিলেক্ট করুন।
৬) এবং তারপর, Download Selected PDF অপশনে ক্লিক করুন। তাহলে 2025 Voter List Pdf আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে।
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
- পশ্চিমবঙ্গ জনগণনা ২০২৭ অনলাইন ফর্ম শুরু | Census Self Enumeration Form Fill Up 2026
- নতুন ভোটার কার্ড ডাউনলোড| E Epic Voter id card Download Online – দেখুন বিস্তারিত
- জব কার্ডের নতুন পোর্টাল চালু| WB Job Card New List Check|VB-G RAM G Portal
- চাকরির সুযোগ, চালু PACE App|কারা আবেদন করতে পারবেন? শেষ তারিখ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি
কিভাবে ২০২৫ ভোটার লিস্টে আপনার নাম চেক করবেন?
2025 Voter List Download করার পর আপনাকে নাম চেক করতে হবে। এই লিস্টে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম চেক করবেন।
এবার এখানে আপনি সার্চ করে চেক করতে পারবেন না। আপনাকে আপনার পদবী অনুযায়ী একটি একটি পৃষ্ঠা চেক করতে হবে।
তবে, এক নাম দুজনের থাকতে পারে, তাই নামের পাশে ভোটার কার্ডের নং দিয়ে মিলিয়ে নেবেন।
কিভাবে বিধানসভা কেন্দ্রের নাম, ভোট কেন্দ্রের নাম, অংশ নং চেক করবেন?
SIR ফর্ম ফিলাপ করার সময় এই বিধানসভা কেন্দ্রের নাম, ভোট কেন্দ্রের নাম, অংশ নং দরকার। তাই এটি সঠিকভাবে দিতে হবে। এবার এইসমস্ত কিছু তথ্য আপনি ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন।
ভোটার লিস্ট ডাউনলোড করার পর, প্রথম পৃষ্ঠায় এই যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
তাই আপনি আপনার মোবাইল থেকে এই ২০২৫ এর ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। এবং আপনার নাম, পরিবারের সদস্যের নাম চেক করতে পারেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন।
voter list 2025 west bengal pdf download with photo
নতুন ভোটার লিস্ট 2025 অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। কিন্তু অনলাইন থেকে ফটো সহ লিস্ট ডাউনলোড হবে না। কারণ অনলাইন থেকে ফটো সহ ভোটার তালিকা ডাউনলোড করা যাবে না।
কিভাবে ফটো সহ ভোটার লিস্ট পাবেন?
আপনার এলাকার বুথ মেম্বার, গ্রাম পঞ্চায়েত অফিস, কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধান এর কাছ থেকে এই লিস্ট সংগ্রহ করতে পারেন। যেখানে প্রত্যেক ভোটারের ছবি উপলব্ধ রয়েছে। তাছাড়াও এখন যে বর্তমানে BLO এর তরফ থেকে SIR ফর্ম দেওয়া হচ্ছে ওই ফর্মে প্রত্যেক ভোটারের ছবি থাকবে।
তাই কোনো চিন্তার কারণ নেই, শুধুমাত্র আপনাদের সঠিকভাবে SIR ফর্ম ফিলাপ করতে হবে। এবং বর্তমানের Latest ফটো ওই ফর্মে মাড়াতে হবে।
▪️2025 Voter List: এখানে Download করুন
▪️CEO West Bengal: Official Website
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
