চালু হলো অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা, যার মধ্য দিয়ে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে। তিন মাস ধরে চলবে অনলাইন এবং অফলাইনে আবেদন। এখন বর্তমানে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করার জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো কিভাবে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করবেন? কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে? কিভাবে আবেদন করার পর স্ট্যাটাস চেক করবেন? তাই অবশ্যই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য চালু হয়েছে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারী প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন, যদি বয়সসীমা ২৫-৬০ বছরের মধ্যে হয়ে থাকে। যোগ্য মহিলাদের ব্যাংক একাউন্টে DBT লিংকের মাধ্যমে প্রতি ৩০০০ টাকা দেওয়া হবে।
অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন
ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা অফলাইন আবেদনের সাথে সাথে অনলাইন আবেদন শুরু হয়েছে। আপনি চাইলে বাড়িতে বসে মোবাইল দিয়ে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন ফর্ম ফিলাপ করতে পারেন। কিভাবে আবেদন করবেন নিচে আলোচনা করা হলো।

১) প্রথমত, Annapurna Online Portal এ ভিজিট করুন।
২) তারপর, Citizen/Family Login অপশনে Access Citizen Portal অপশনে ক্লিক করুন।
৩) আপনার জেলার নাম ও মোবাইল নাম্বার, OTP দিয়ে Verify করুন।
৪) পরবর্তী পেজে অন্নপূর্ণা যোজনা ফর্ম খুলবে।
৫) এবার অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্মটি সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
৬) যেমন অফলাইনে যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ হচ্ছে, তেমনিভাবে যদি অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।
৭) এখানে পরিবারের প্রধানের নাম, ভোটার নম্বর, আধার নম্বর, Gender, কাস্ট, পেশা, ইত্যাদি তথ্য দিতে হবে।
এমনিভাবে পরিবারের যত জন সদস্য রয়েছে প্রত্যেকের এইরকম তথ্য দিতে হবে।
৮) এখানে কয়েকটি ধাপে আপনাকে আবেদন করতে হবে। যেমন –
- Basic Information
- Ration Card/Subsidy
- Assets
- Income/Profession
- Identity Docs
- Govt Schemes
কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে?
অনলাইন ফর্ম ফিলাপ করার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড না করলে আপনার ভেরিফিকেশন হবে না আপনি টাকা পাবেন না।
কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
এছাড়াও, কাস্ট সার্টিফিকেট, জমির কাগজপত্র, প্যান কার্ড, ইত্যাদি ডকুমেন্টস লাগবে।
Documents Size: প্রত্যেকটি ডকুমেন্টস ৫০-২০০ kB এর মধ্যে আপলোড করতে হবে। এবং ডকুমেন্টস অবশ্যই PDF/jpg/PNG হতে হবে।
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ কত দিন চলবে?
এই অন্নপূর্ণা যোজনার অনলাইন এবং অফলাইন আবেদন চলবে আগামী তিন মাস ধরে।
১ লা জুন ২০২৬ তারিখ থেকে আগামী তিন মাস পর্যন্ত এই যোজনার ফর্ম জমা নেওয়া হবে। অর্থাৎ ৩১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
- PM Fasal Bima Yojana Online Apply 2026| Fasal Bima Form Fill Up West Bengal
- পোস্ট অফিস চাকরি: Post Office GDS Recruitment 2026| Post Office GDS New Vacancy 2026
- অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল চালু| Annapurna Yojana Claim & Objection Option – জানুন বিস্তারিত
- জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| WB Birth Certificate Verification| জানুন বিস্তারিত
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
অন্নপূর্ণা যোজনার আবেদন করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, Social Registry Official Website এ ভিজিট করুন।
২) আপনার জেলা ও মোবাইল নাম্বার দিয়ে Request OTP অপশনে ক্লিক করুন।
৩) এবার মোবাইলে OTP বসিয়ে Verify এবং Login করুন।
এবার পরবর্তী পেজে স্ট্যাটাস দেখতে পাবেন। তবে আবেদন করার ৩ থেকে ৭ দিন অপেক্ষা করুন এবং তার পরে স্ট্যাটাস চেক করুন।
কত দিন পর টাকা পাবেন?
অনেকের মনে এই প্রশ্ন রয়েছে, অনলাইন অথবা অফলাইন আবেদন করার কতদিন পর ব্যাংক অ্যাকাউন্ট এ ব্যাংক একাউন্টে টাকা আসবে।
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, যেমনভাবে আপনি ফর্ম ফিলাপ করে জমা করবেন সেই ভাবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এবং জানিয়েছেন প্রতি সপ্তাহে আবেদনকারী মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে
তাই আবেদন ফর্ম জমা করার ৩-৭ দিন পর্যন্ত অপেক্ষা করুন। এবং তারপর স্ট্যাটাস চেক এবং ব্যাংক একাউন্ট চেক করুন। যদি বেশিদিন হয়ে যায় টাকা অ্যাকাউন্টে না আসে তাহলে আপনার নিকটবর্তী BDO অফিসে যোগাযোগ করুন
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছিল এই অন্নপূর্ণা যোজনা। এই যোজনার প্রথম ধাপে টাকা গত ৩ জুন ২০২৬ তারিখে পাঠানো হয়েছে প্রায় ২৮ লক্ষ মহিলার ব্যাংক একাউন্টে। তাই যারা আপনারা এখনো পর্যন্ত আবেদন করেননি অবশ্যই বর্তমানে আবেদন করতে পারেন। যদি আপনাদের এই যোজনা নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️অন্নপূর্ণা অনলাইন পোর্টাল: Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
