এখন বর্তমানে সরকারি ও বেসরকারি সমস্ত গুরুত্বপূর্ণ কাজে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ধার কারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে বাড়িতে বসে অনেক ধরনের সার্ভিস ব্যবহার করা যায়। Aadhaar Mobile Link থাকাটা অবশ্যই জরুরী। তবে আপনি কি জানেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা অথবা কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে? আর যদি লিংক না থাকে কিভাবে লিংক করবেন?
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনি মোবাইল দিয়ে অনলাইনে চেক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা? এবং যদি লিংক থাকে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে অনলাইনে চেক করতে পারেন। তাই কিভাবে চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
Aadhaar Mobile Number Link Check Online
প্রথমে বলে দিই আপনি কিভাবে অনলাইনে চেক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা? যদি লিংক থাকে কোন মোবাইল নাম্বার লিংক আছে।
১) প্রথমেই, আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ UIDAI Official Website এ ভিজিট করুন।
২) তারপর, নিচের দিকে আসার পর Check Aadhaar Validity অপশনে ক্লিক করুন।
৩) এবার পরবর্তী পেজে আপনার আধার কার্ডের নম্বর এবং Captcha code বসিয়ে Proceed অপশনে ক্লিক করুন।
৪) Proceed অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজ খুলবে যেখানে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন।
যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে মোবাইল নাম্বারের ডান দিকে মোবাইল নাম্বারের শেষ চারটি সংখ্যা দেখতে পাবেন। আর যদি লিংক না থাকে তাহলে কোন মোবাইল নাম্বার দেখতে পাবেন না তাহলে বুঝবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই।
- জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| WB Birth Certificate Verification| জানুন বিস্তারিত
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
- পশ্চিমবঙ্গ জনগণনা ২০২৭ অনলাইন ফর্ম শুরু | Census Self Enumeration Form Fill Up 2026
- নতুন ভোটার কার্ড ডাউনলোড| E Epic Voter id card Download Online – দেখুন বিস্তারিত
- জব কার্ডের নতুন পোর্টাল চালু| WB Job Card New List Check|VB-G RAM G Portal
Aadhaar Mobile Number Link কিভাবে লিংক করবেন?
যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে লিংক না থাকে তাহলে অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। কিভাবে লিংক করবেন তা নিয়ে নিজে আলোচনা করা হলো।
আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক অনলাইনে করা যায় না। আপনাকে আপনার নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে এই মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। তাছাড়াও পোস্ট অফিসে এই লিংক করানো হয় তবে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন।
কি কি ডকুমেন্টস লাগবে?
আধার সেন্টারে আঁধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেমন – আধার কার্ড, মোবাইল নাম্বার। সঙ্গে টাকাও নিয়ে যাবেন। ৫০-১০০ টাকা নেওয়া হতে পারে।
▪️ My Aadhaar UIDAI: Official Website
▪️ More Govt Schemes ; Apply Now

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
