পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবার রাজ্যজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী Agnimitra Paul ঘোষণা করেছেন নতুন “Swachha App” চালু করা হবে, যার মাধ্যমে সাধারণ মানুষ নিজের এলাকার নোংরা, আবর্জনা বা অপরিষ্কার জায়গার ছবি তুলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
মন্ত্রী জানিয়েছেন, আগামী ৩০ মে ২০২৬ থেকে প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের ১০টি পুরসভায় এই অ্যাপ চালু করা হবে পাইলট প্রজেক্ট হিসেবে। পরে ধীরে ধীরে গোটা রাজ্যে এই পরিষেবা চালু করা হবে।
এবং ঘোষণা অনুযায়ী এই Swachha App চালু করা হয়েছে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরু| কিভাবে Annapurna Yojana ফর্ম ফিলাপ করবেন?
Swachha App কী?
Swachha App হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন মোবাইল অ্যাপ, যার মূল উদ্দেশ্য রাজ্যকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা।
এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ রাস্তায় জমে থাকা আবর্জনা, নোংরা ডাস্টবিন, প্লাস্টিক বর্জ্য, থুতু বা যেকোনো অপরিষ্কার জায়গার ছবি তুলে সরাসরি অভিযোগ করতে পারবেন। অভিযোগ করার সঙ্গে সঙ্গে লোকেশনও পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট পুরসভা বা পৌরসভার কাছে।
কী ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল?
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন:
- আগামী ৩ মাস রাজ্যজুড়ে সচেতনতা অভিযান চালানো হবে।
- মানুষকে রাস্তায় ময়লা না ফেলতে অনুরোধ করা হবে।
- স্কুল-কলেজ, ক্লাব, NGO এবং সাধারণ মানুষকে নিয়ে প্রচার অভিযান হবে।
- প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানো হবে।
- Wet Waste ও Dry Waste আলাদা করে ফেলার ব্যবস্থা করা হবে।
- সেপ্টেম্বর ২০২৬ থেকে রাস্তায় ময়লা ফেললে জরিমানা করা হবে।
Swachha App কী কী কাজ করবে?
এই অ্যাপের মাধ্যমে মূলত নিচের পরিষেবাগুলি পাওয়া যাবে:
১) আবর্জনার ছবি তুলে অভিযোগ করা যাবে।
নিজের এলাকার কোথাও ময়লা জমে থাকলে ছবি তুলে অ্যাপে আপলোড করা যাবে।
২) লোকেশন অটো পাঠানো হবে।
অ্যাপের মাধ্যমে জিও-ট্যাগিং করে সঠিক লোকেশন পৌরসভার কাছে পৌঁছে যাবে।
৩) দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করা হবে।
মন্ত্রী জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর খুব দ্রুত পরিষ্কার করার চেষ্টা করা হবে। কিছু রিপোর্ট অনুযায়ী ২ ঘণ্টার মধ্যেও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
৪) নাগরিকদের সচেতন করা হবে।
মানুষ যাতে রাস্তায় প্লাস্টিক, থুতু, পানের পিক বা চিপসের প্যাকেট না ফেলে, তার জন্য সচেতনতা বাড়ানো হবে।
৫) পরিচ্ছন্ন শহর গড়ে তোলা মূল উদ্দেশ্য হবে।
রাজ্যের শহর ও পৌর এলাকাগুলিকে আরও সুন্দর ও পরিষ্কার রাখাই এই অ্যাপের মূল লক্ষ্য।
- জনকল্যাণ শিবির ক্যাম্প| ৫০টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন!| জানুন বিস্তারিত
- ABHA কার্ড কি? কিভাবে তৈরি করবেন? কি কি সুবিধা রয়েছে? জানুন বিস্তারিত
- নতুন জব কার্ডের আবেদন| WB New Job Card Apply|Job Card Online Apply – জানুন বিস্তারিত
- অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন| Annapurna Yojana Online Apply 2026
- আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক আছে কিনা চেক করুন? Aadhaar Mobile Number Link Check| কিভাবে লিংক করবেন?
কীভাবে অভিযোগ করা যাবে?
অ্যাপটি ডাউনলোড করার জন্য Playstore এ গিয়ে Search করতে হবে Swachha.
Step 1:
মোবাইলে Swachha App ডাউনলোড করতে হবে।
Step 2:
তারপর App টি Install করে Open করতে হবে।
Step 3:
যেখানে ময়লা পড়ে রয়েছে, সেই জায়গার ছবি তুলতে হবে।
Step 4:
ছবিটি অ্যাপে আপলোড করতে হবে।
Step 5:
লোকেশন সহ অভিযোগ পৌরসভার কাছে পৌঁছে যাবে।
কোন কোন জিনিসের বিরুদ্ধে অভিযোগ করা যাবে?
- রাস্তায় আবর্জনা
- প্লাস্টিক বর্জ্য
- ড্রেন নোংরা
- ডাস্টবিন উপচে পড়া
- রাস্তার পাশে ময়লা
- থুতু বা পানের পিক
- অপরিষ্কার এলাকা
নিয়ম না মানলে কী হবে?
সরকার স্পষ্ট জানিয়েছে, প্রথমে ৩ মাস সচেতনতা অভিযান চলবে। এরপরও যদি কেউ রাস্তায় ময়লা ফেলে বা নোংরা করে, তাহলে জরিমানা করা হবে।
যেমন:
চিপসের প্যাকেট ফেলা
প্লাস্টিক ফেলা
ডাবের খোসা ফেলা
থুতু ফেলা
পানের পিক ফেলা
এসবের জন্য পৌর আইন অনুযায়ী ফাইন করা হতে পারে।
কোথায় কোথায় প্রথমে চালু হবে?
প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের ১০টি পুরসভায় এই অ্যাপ চালু করা হবে বলে জানানো হয়েছে। পরে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য এলাকায় পরিষেবা বাড়ানো হবে।
ডাস্টবিন নিয়েও বড় ঘোষণা
রাজ্য সরকার জানিয়েছে:
১) প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানো হবে।
২) আলাদা Wet ও Dry Waste Bin থাকবে।
৩) বাসের মধ্যেও ছোট ডাস্টবিন রাখার পরিকল্পনা রয়েছে।
সরকারের মূল উদ্দেশ্য কী?
সরকারের দাবি, পশ্চিমবঙ্গকে পরিষ্কার ও আধুনিক রাজ্য হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মানুষ যাতে নিজের শহরকে পরিষ্কার রাখে এবং সচেতন নাগরিক হিসেবে ভূমিকা পালন করে, সেই লক্ষ্যেই “Swachha App” চালু করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন “Swachha App” সাধারণ মানুষের জন্য বড় সুবিধা হতে চলেছে। এখন থেকে এলাকার নোংরা বা আবর্জনা নিয়ে সরাসরি অভিযোগ করা যাবে মোবাইল থেকেই। একই সঙ্গে রাস্তায় ময়লা ফেললে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
তাই সবাইকে সচেতন হয়ে নিজের এলাকা পরিষ্কার রাখা এবং নতুন নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।
▪️Swachha App: Download
▪️আরো সরকারি প্রকল্প: Apply Now

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
