সমস্ত নাগরিকদের জন্য চালু করা হলো ABHA কার্ড। আপনার কাছে যদি শুধুমাত্র একটি আধার কার্ড এবং মোবাইল নাম্বার থেকে থাকে অবশ্যই এই কার্ডটি তৈরি করতে পারেন। অনেকেই জানেন না এই কার্ড কি? এই কার্ড কি কাজে লাগে? কি কি সুবিধা দেওয়া হয়?
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই ABHA কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তাই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।
আজকে আলোচনার বিষয়বস্তু হলো-
১) ABHA কার্ড কি?
২) এই কার্ড তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগে?
৩) কিভাবে আবেদন করতে হবে?
৪) এই কার্ডের মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে?
সম্পর্কিত পোস্ট পড়ুন
ABHA কার্ড কি?
এই ABHA কার্ড এর পুরো নাম হলো – Ayushman Bharat Health Account. ABHA কার্ড হলো ভারত সরকারের একটি স্বাস্থ্য পরিচয় পত্র। এটি ABDM অর্থাৎ Ayushman Bharat Digital Mission এর তরফ থেকে চালু করা হয়েছে। এটি একটি ১৪ সংখ্যার নাম্বার যুক্ত হেলথ ID. যেখানে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য এক জায়গায় সংগ্রহ থাকে। তাই এই কার্ড বানানো সবার জন্য খুবই দরকারী পরবর্তীতে এই কার্ড কাজে লাগবে।
কি কি ডকুমেন্টস লাগবে?
এই কার্ড তৈরি করার জন্য বেশি কিছু ডকুমেন্ট লাগবে না। শুধুমাত্র আপনার আধার কার্ড থাকলে হবে। তবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
- আয়ুষ্মান ভারত কার্ড চালু| Ayushman Bharat Card Name Check Online| কিভাবে কার্ড ডাউনলোড
- অন্নপূর্ণা স্ট্যাটাস Payment Failure দেখাচ্ছে? এই কাজটি করুন ৩০০০ টাকা পাবেন
- প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা| কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন
- শুরু হলো আধার কার্ডের সঙ্গে Email ID Link| সম্পূর্ণ ফ্রিতে নিজের মোবাইল দিয়ে করে নিন| Aadhaar Email ID Link
- RRB Group D Result Check| RRB Group D Scorecard Download Link
কিভাবে ABHA কার্ড তৈরি করবেন?
এই কার্ড আপনি বাড়িতে বসে মোবাইল দিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, NHA এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
২) তারপর, Create ABHA Number Using Aadhaar অপশনে ক্লিক করুন।
৩) এবার নিচের দিকে, আধার কার্ডের নাম্বার এবং OTP দিয়ে Next অপশনে ক্লিক করুন।
৪) আপনার আধার কার্ড অনুযায়ী ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে Next করুন।
৫) এবং শেষ পর্যায়ে Create ABHA Address তৈরি করুন নিজের মতো।
তারপর Submit করলে ABHA Card Download করার জন্য অপশন দেওয়া হবে।
এই কার্ড ডাউনলোড করার পর যেকোনো জেরক্স দোকান থেকে এই কার্ড আধার কার্ডের মতো print করে বের করে রাখুন পরবর্তীতে কাজে লাগবে।
কি কি সুবিধা রয়েছে? ABHA Card Benifits
এই ABHA কার্ডের কয়েকটি বিশেষ সুবিধা রয়েছে যা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) ডিজিটাল হেলথ রেকর্ড: এই কার্ডের প্রধান সুবিধা হলো আপনার বিভিন্ন রোগের রেকর্ড এক জায়গায় সংগ্রহ করা। যেমন – এক্সরে, রক্ত পরীক্ষা, ডাক্তারের বিভিন্ন প্রেসক্রিপশন এর তথ্য এই কার্ডের মাধ্যমে জানা যাবে।
২) দ্রুত রোগী সম্বন্ধে জানা: এই কার্ডে যেহেতু রোগীর পূর্বের সমস্ত তথ্য জমা থাকে তার জন্য পরবর্তীতে কোনো রোগের চিকিৎসা করা খুব সহজ হয়।
৩) সময় ও অর্থের অপচয় হয় না: আগের মেডিকেল রিপোর্টগুলো যেহেতু ডিজিটাল ভাবে এই কার্ডে সেভ থাকে, তাই আর পুনরায় রিপোর্ট তৈরি করতে টাকা খরচ হয় না এবং সময় ব্যয় হয় না।
এক কথায় বলতে গেলে, এই কার্ড তৈরি করার পর যেকোনো হাসপাতাল কিংবা কোনো ডাক্তারের কাছে আপনার রোগের চিকিৎসা হলে সমস্ত প্রেসক্রিপশন ডিজিটাল ভাবে এই কার্ডের মধ্যে সেভ হয়। যেমন- কবে কোন রোগ হয়েছিল, ওই রোগের চিকিৎসা কি হয়েছিল, সমস্ত কিছু তথ্য এই কার্ডে জমা হয়।
তবে এই করে তথ্যগুলো সেভ করার জন্য যেখানে আপনি চিকিৎসা করাবেন ওইখানেই এই কার্ড জেরক্স করে জমা করতে হবে।
তাই অবশ্যই প্রত্যেক নাগরিকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ কার্ড। আপনি যদি এই কার্ড না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে ফেলুন। এবার যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️ABHA Card আবেদন: Official Website
▪️আরো সরকারি প্রকল্প: Govt Scheme

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
