RRB Group D Result Check| RRB Group D Scorecard Download Link

Spread the love

যারা আপনারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন আপনাদের সবার জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে RRB বোর্ডের তরফ থেকে RRB Group D Result এবং RRB Group D Scorecard প্রকাশ করা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা পাশ করেছে তাদের Physical Efficiency Test হবে। তবে এখন বর্তমানে আপনাদের চেক করতে হবে আপনি পাশ করেছেন কিনা এবং আপনার কত নাম্বার এসেছে।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করছি আপনি কিভাবে নিজের Scorecard Download করবেন এবং PET তে আপনি Shortlisted হয়েছেন কিনা কিভাবে চেক করবেন?

RRB Group D (CEN 08/2024) Highlights

  • Board: Railway Recruitment Board
  • CEN : 08/2024
  • Exam Date: 27/11/2025 – 10/02/2026
  • Total Vacancy: 32438
  • Result Published: 1st July 2026
  • Official website: www.rrbcdg.gov.in

RRB Group D Result কিভাবে চেক করবেন?

এখন বর্তমানে RRB ভিন্ন ভিন্ন Zone অনুযায়ী রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এবং Zone অনুযায়ী Cut off প্রকাশ করা হয়েছে। এবার আপনি যে Zone থেকে আবেদন ও পরীক্ষা দিয়েছেন ওই Zone এর রেজাল্ট চেক করুন। কিভাবে রেজাল্ট চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।

১) প্রথমত, RRB Official Website এ ভিজিট করুন।

২) তারপর, 8/2024 RRB Group D Level 1 এর পাশে LIST OF CANDIDATES SHORTLISTED For PET অপশনে ক্লিক করুন।

৩) এবার লিস্ট ডাউনলোড করার পর আপনার নাম আছে কিনা চেক করুন।

৪) আপনার নাম আছে কিনা চেক করার জন্য আপনার রোল নাম্বার দিয়ে সার্চ করতে হবে।

৫) যদি আপনার নাম থাকে অবশ্যই এবার আপনি আপনার RRB Group Scorecard চেক করুন।

কিভাবে RRB Group Scorecard Download করবেন?

শুধুমাত্র লিস্টে নাম থাকলে হবে না, আপনি কত নম্বর পেয়েছেন তা আপনি স্কোরকার্ড থেকেই জানতে পারবেন। তাই আপনার নিজের স্কোর কার্ড কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

প্রথমেই জানিয়ে রাখি এই স্কোরকার্ড চেক করার লিংক অ্যাক্টিভেট থাকবে 1st July 2026 থেকে 16/07/2026 তারিখ পর্যন্ত।

আপনার RRB Group D Scorecard চেক করার জন্য এবং Download করার জন্য –

১) প্রথমত, RRB Official Website এ ভিজিট করুন।

২) এবার এখানে Score Card Download করার জন্য দুটি তথ্য দিয়ে Login করুন।

৩) আপনার Registration Number এবং Date of birth লাগবে।

৪) সমস্ত তথ্য বসিয়ে নিচে লগইন অপশনে ক্লিক করুন।

৫) Login করার পর Dashboard খুলবে যেখানে Candidate Details এর ডানদিকে Score Card অপশনে ক্লিক করুন।

৬) যেখানে আপনি আপনার স্কোরকার্ড দেখতে পাবেন। এখানে আপনি চেক করে নিতে পারেন আপনি কয়টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কয়টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, কয়টা প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তাছাড়াও Raw Marks এবং Normalised Marks দেখা যাবে।

এবার আপনার এই স্কোরকার্ড টি আপনি প্রিন্ট আউট করে বের করে রাখতে পারেন পরবর্তীতে কাজে লাগবে।

তাই যারা আপনারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন সবাই একবার রেজাল্ট চেক করে নিন এবং নিজের স্কোর কার্ড ডাউনলোড করে নিন।

▪️RRB Group D: Result Check

▪️ RRB Group D: Score Card Download Link


Spread the love

Leave a Comment