পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন। যে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলি অবৈধভাবে করা হয়েছিল ওই সমস্ত সার্টিফিকেট বাতিল করার উদ্দেশ্যে এই ভেরিফিকেশন শুরু হয়েছে। এখন বর্তমানে ঘোষণা অনুযায়ী ২০১১ সালের পর ইসু হওয়া সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে। Caste certificate verification না করলে আপনার সার্টিফিকেট বাতিল করা হবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো- কিভাবে আপনি সার্টিফিকেট ভেরিফিকেশন করবেন? কোথায় আপনাদের যেতে হবে? কি কি ডকুমেন্টস লাগবে? কিভাবে ফর্ম ফিলাপ করবেন?
সম্পর্কিত পোস্ট পড়ুন
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক কিভাবে করবেন? Annapurna Yojana Status Check
SC ST OBC Caste Certificate Re-Verification
রিপোর্ট অনুযায়ী, আগের সরকারের তরফ থেকে ২০১১ সাল থেকে প্রচুর এমন কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে যেগুলি বৈধ নয়। তাছাড়াও ২০১১ সালের পর যাচাই না করে, ভেরিফিকেশন না করে অনেক জনগোষ্ঠী যুক্ত করা হয়েছে লিস্টে। এবং আগের সরকারের তরফ থেকে দুয়ারে সরকারের মাধ্যমে প্রচুর এমন কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে যা Valid নয়। তাই এই সমস্ত সার্টিফিকেট গুলি ভেরিফিকেশন করার জন্য বর্তমান সরকার তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন এর সময় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই সার্টিফিকেট পাওয়ার যোগ্য।
কাদের এই সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে?
সবাইকে এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে না। যদি আপনার কাস্ট সার্টিফিকেট ২০১১ কিংবা ২০১১ সালের পর ইস্যু করা হয়েছে তাহলে অবশ্যই আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আপনার SC ST OBC যেকোনো সার্টিফিকেট যদি ২০১১ সালের পর ইসু হয় তাহলে অবশ্যই Verification করতে হবে।

কিভাবে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করবেন?
প্রতিটি ব্লক অফিসে তরফ থেকে একটি নির্দিষ্ট লিস্ট বের করা হচ্ছে ওই লিস্ট অনুযায়ী আপনাকে বাড়ি বাড়ি এসে Form -IV দেওয়া হবে। ওই লিস্ট আপনি দেখতে পাবেন না এই লিস্ট শুধুমাত্র ব্লক অফিসের কাছেই থাকবে। যে ফর্মটি আপনাকে দেওয়া হবে ওই ফর্ম আপনাকে ফিলাপ করতে হবে এবং ফর্ম এর সাথে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি যুক্ত করে আপনাকে ফর্মটি BDO অফিসে জমা করতে হবে।
ফর্ম জমা দেওয়ার পর ব্লক অফিসের তরফ থেকে ভেরিফিকেশন অফিসার সমস্ত কিছু ভেরিফিকেশন করবে সমস্ত কিছু চেক করার পর রিপোর্ট SDO অফিসে পাঠাবে। SDO অফিসার আবার পুনরায় সমস্ত কিছু যাচাই করবে এবং সঠিক মনে হলে অবশ্যই আপনার সার্টিফিকেটটা Approved হবে।
আর যদি ভেরিফিকেশন করার সময় নির্দিষ্ট প্রমাণ না দেখাতে পারেন কিংবা কোন ডকুমেন্টস না দেখাতে করতে পারেন তাহলে আপনার সার্টিফিকেটটা বাতিল হবে।
- জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| WB Birth Certificate Verification| জানুন বিস্তারিত
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
- পশ্চিমবঙ্গ জনগণনা ২০২৭ অনলাইন ফর্ম শুরু | Census Self Enumeration Form Fill Up 2026
- নতুন ভোটার কার্ড ডাউনলোড| E Epic Voter id card Download Online – দেখুন বিস্তারিত
- জব কার্ডের নতুন পোর্টাল চালু| WB Job Card New List Check|VB-G RAM G Portal
কিভাবে Form -IV ফিলাপ করবেন?
SC ST OBC Certificate Verification করার জন্য বাড়ি বাড়ি এসে যে Form-IV দেওয়া হচ্ছে ওই ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিলাপ করতে হবে। কিভাবে ফিলাপ করবেন এবং কোন ঘরে কি লিখবেন নিচে আলোচনা করা হয়েছে।
এই Form -IV শুধুমাত্র এক পাতার ফর্ম। যেখানে সামনের পৃষ্ঠায় আপনার তথ্য যেমন- আপনার নাম, বাবার নাম, পাড়া-প্রতিবেশী ৮ জনের তালিকা, ইত্যাদি দিতে হবে। আর পিছনের পৃষ্ঠায় ডকুমেন্টস কি কি লাগবে উল্লেখ করা রয়েছে এবং ভেরিফিকেশন অফিসার সিগনেচার করবে তার জন্য ঘর দেওয়া রয়েছে।
১) প্রথমত আপনার তথ্যগুলি দিন। যেমন- আপনার নাম, বাবার নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম।
২) তারপর আপনার কোন caste ওইটা টিক চিহ্ন দিন। (SC/ST/OBC)
৩) এবার আপনার কাস্ট অনুযায়ী, পাড়া-প্রতিবেশী ৮ জনের তালিকা তৈরি করুন। এখানে ৮ জনের নাম, বাবার নাম, ঠিকানা, ভোটার কার্ডের নাম্বার এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার বসাতে হবে।
কি কি ডকুমেন্টস লাগবে?
এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য গুরুত্বপূর্ণ ১০টি ডকুমেন্টস লাগবে। এই ১০টি ডকুমেন্টস এর কথা বিভিন্ন BDO অফিস থেকে লিস্টের মাধ্যমে জানানো হয়েছে। এবার কি কি ডকুমেন্টস লাগবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
২০১১ সালের পরে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট পুনঃযাচাইকরণের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self-Attested) কপি জমা দিতে হবে।
১. আবেদনকারীর নিজস্ব নথিপত্র
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- বিদ্যালয়ের শংসাপত্র (School Certificate)
- জন্ম শংসাপত্র (Birth Certificate),
অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (MP Admit Card)
২. পিতার নথিপত্র
- পিতার আধার কার্ড
- পিতার ভোটার কার্ড
৩. মাতার নথিপত্র
- মাতার আধার কার্ড
- মাতার ভোটার কার্ড
৪. বর্তমান ভোটার তালিকা
২০২৬ সালের সংশোধিত ভোটার তালিকার (Voter List) নির্দিষ্ট পাতা, যেখানে আবেদনকারী, পিতা এবং মাতার নাম নথিভুক্ত রয়েছে।
৫. পারিবারিক কাস্ট সার্টিফিকেট
পরিবারের কোনো সদস্যের ২০১১ সালের পূর্বে ইস্যু করা বৈধ SC/ST/OBC সার্টিফিকেট।
৬. বংশতালিকা ও নথিপত্র
২০১১ সালের পূর্বের সার্টিফিকেটধারী সদস্যকে প্রধান ধরে একটি স্পষ্ট বংশতালিকা (Family Tree)।
উক্ত বংশতালিকায় উল্লিখিত প্রত্যেকের পক্ষে প্রয়োজনীয় সরকারি নথিপত্র।
৭. আয়ের শংসাপত্র (শুধুমাত্র OBC আবেদনকারীদের জন্য)
আয়ের শংসাপত্র (Income Certificate) জমা করতে হবে Pradhan/Savapati/MLA কর্তৃক।
তবে চাকুরীজীবীদের ক্ষেত্রে Pay Slip / Pay Statement / ITR Return জমা দিতে হবে।
৮. পূর্বে কাস্ট সার্টিফিকেট না থাকলে করণীয়
যাদের পরিবারের ২০১১ সালের আগে কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে:
A) সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং E.A./Secretary কর্তৃক প্রদত্ত SC/ST/OBC শংসাপত্র।
B) SC/ST-এর ক্ষেত্রে ১৯৫০ সালের পূর্ববর্তী সময়ের এবং OBC-এর ক্ষেত্রে ১৯৯০ সালের পূর্ববর্তী সময়ের জাতি উল্লেখিত জমির দলিল/সরকারি নথি।
C) প্রতিবেশী ১০ জনের স্বাক্ষর সম্বলিত ঘোষণাপত্র। এবং ভোটার কার্ড ও আধার কার্ডের প্রতিলিপি।
D) 1st Class Executive/Judicial Magistrate কর্তৃক স্বাক্ষরিত Affidavit।
৯. আবেদনকারীর ছবি
আবেদনকারীর ১ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
১০. আপনার কাস্ট সার্টিফিকেট
আপনার কাছে বর্তমানে যে ২০১১ সালের পর ইসু হওয়া সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট এর জেরক্স জমা করতে হবে।
তবে মনে রাখবেন, জমা দেওয়া প্রতিটি নথির জেরক্স কপিতে আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর (সই) থাকা বাধ্যতামূলক।
তাই আপনার যদি কাস্ট সার্টিফিকেট ২০১১ সালের পর ইস্যু হয়ে থাকে অবশ্যই ধীরে ধীরে এই ভেরিফিকেশন করে নিন। তবে যদি আপনাদের এই সম্বন্ধে কোন সংশয় থাকে, কোন প্রশ্ন থাকে, কিংবা কোন কিছু জানার থাকে অবশ্যই আপনার এলাকার BDO অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
Frequently Asked Questions
১) ভেরিফিকেশন ফর্ম কোথা থেকে পাওয়া যাবে?
আপনার এলাকার ব্লক অফিস থেকে এই ফর্ম পাওয়া যাবে তাছাড়াও BDO অফিসের কর্মী আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে।
২) Revalidation করলে এই ভেরিফিকেশন করতে হবে?
হ্যাঁ অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। যদি আপনার সার্টিফিকেটটি ২০১১ সালের পর ইস্যু করা হয়।
৩) ১৯৫০/১৯৯৩ সালের দলিল অথবা এইরকম কাগজপত্র কাদের লাগবে না?
যদি আপনার রক্তের সম্পর্কে বংশের মধ্যে কোনো সার্টিফিকেট হোল্ডার থাকে যার সার্টিফিকেট ২০১১ সালের আগে হয়েছে ওই সার্টিফিকেট থাকলে এই ডকুমেন্ট লাগবে না।
▪️Caste Certificate: Official Website
▪️সরকারি প্রকল্প: পোস্ট পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
