এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যুব সাথী প্রকল্পের জন্য আবেদন ফর্ম অনলাইন এবং অফলাইনে জমা নেওয়া হচ্ছে। যুব সাথী প্রকল্পের আবেদন করার পর প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। যে সমস্ত বেকার যুবক-যুবতীরা রয়েছে তাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। তাই যে সমস্ত যুবক-যুবতীরা এই প্রকল্পের আবেদন ফর্ম ক্যাম্প অফিসে গিয়ে জমা করেছে অথবা অনলাইনে জমা করেছে তাদের বর্তমানে স্ট্যাটাস চেক করতে হবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি কিভাবে যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে। এবং কোন কোন ভুলের কারণে আবেদন ফর্মটি বাতিল হতে পারে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
যুব সাথী প্রকল্পের ফর্ম ফিলাপ ২০২৬| কি কি ডকুমেন্টস লাগবে? জানুন বিস্তারিত তথ্য
যুব সাথী প্রকল্প কি?
পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে এবং মেয়েদের আর্থিক সহায়তা করার জন্য চালু করা হয়েছে এই Yuba Sathi Prakalpa. এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্ট এ দেওয়া হবে। তাই আবেদনকারীর ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এই টাকা আগামী ৫ বছর পর্যন্ত দেওয়া হবে। Unemployed যুবক যুবতীদের আর্থিক সহায়তা করার জন্য এই যুব সাথী প্রকল্প চালু করা হয়েছে।
যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
যেসমস্ত আবেদনকারী Yuba Sathi প্রকল্পের জন্য অনলাইন কিংবা অফলাইন আবেদন করেছে তাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত Yuba Sathi Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর Check Status অপশনে ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজে Register Mobile Number বসিয়ে Captcha code দিয়ে Get OTP অপশনে ক্লিক করুন।
৪) তারপর Mobile OTP দিয়ে Verify করে Login করতে হবে।
যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে Application Submitted Successfully দেখাবে এবং Application ID দেওয়া হবে।
- যুব সাথী প্রকল্পের নতুন পোর্টাল| Yuba Sathi New Update| কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
- পোস্ট অফিসে GDS Result 2026| GDS 1st Merit List Download|কিভাবে চেক করবেন?
- SIR 2026| ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড|SIR Final Voter List Download PDF| #SIR #Votercard
- WBSSC Group C and D পরীক্ষার সেন্টারে কি ডকুমেন্টস লাগবে? WBSSC New Guidelines
- ভূমিহীন ক্ষেতমজুর ফর্ম স্ট্যাটাস চেক| Bhumihin Khet Majdur Status Check Online
কত টাকা দেওয়া হবে?
যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করার পর যদি আবেদনটি অ্যাপ্রুভ হয় তাহলে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার DBT লিংক থাকতে হবে। আবেদনকারী সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা টাকা পাবেন।
কি কি কারনে ফর্ম বাতিল হবে?
যুব সাথী প্রকল্পের জন্য লক্ষ লক্ষ যুবক-যুবতীরা আবেদন করেছে। তবে কিছু ভুলের কারণে অনেকের ফর্ম বাতিল হবে।
ভুল গুলো কি কি নিচে আলোচনা করা হয়েছে।
- যদি আবেদনকারী কৃষক বন্ধু, লক্ষীর ভান্ডার ও অন্যান্য প্রকল্পের সহায়তা পেয়ে থাকে।
- ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার DBT লিংক না থাকলে।
- আবেদনকারীর বয়স যদি ২১ থেকে ৪০ বছরের মধ্যে না হয়ে থাকে।
- আবেদনকারী যদি কোনো সরকারি চাকরি অথবা পেনশন পেয়ে থাকে।
- আবেদন ফর্মে কোনো কিছু ভুল তথ্য দিয়ে ফিলাপ করলে।
এই ধরনের কিছু ভুল করে থাকলে আবেদনটি রিজেক্ট হতে পারে। তবে আবেদনের স্ট্যাটাস জানার জন্য অফিসের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে।
এবার যদি যুব সাথী প্রকল্পের আবেদন ফর্মটি Approved হয় তাহলে, প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। তাই আপনি যদি এই প্রকল্পের জন্য Eligible হয়ে থাকেন অবশ্যই এই প্রকল্পের জন্য অনলাইন অথবা Offline এ আবেদন করতে পারেন।
▪️Yuba Sathi Official Website: Visit Here
▪️ যুব সাথী স্ট্যাটাস: Check Now
▪️ ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প: আবেদন করুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।