পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু হচ্ছে বাংলার যুব শক্তি প্রকল্প। যেখানে পশ্চিমবঙ্গের বেকার যুবরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। আবেদন করলে পাওয়া যাবে ৩০০০ টাকা অথবা ২০০০ টাকা। যোগ্যতা অনুযায়ী টাকা দেওয়া হবে। বর্তমান রাজ্য বাজেটে এই Yuva Shakti প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। তাই আবেদন করার আগে এই নিয়ম এবং শর্তগুলি অবশ্যই আপনাকে জানতে হবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
সম্পর্কিত পোস্ট পড়ুন
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হলো| আপনার নাম আছে কিনা অনলাইনে চেক করে নিন
বাংলার যুব শক্তি প্রকল্প কি?
বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বেকার যুবকদের জন্য চালু করা হচ্ছে নতুন প্রকল্প যার নাম যুবশক্তি প্রকল্প। পূর্ববর্তী সরকারের তরফ থেকে যেমন চালু করা হয়েছিল যুব সাথী প্রকল্প তার বদলে বর্তমান সরকার চালু করছে যুবশক্তি প্রকল্প। যে সমস্ত বেকার যুবকরা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে কিন্তু কোনো সরকারি চাকরি এখনো পর্যন্ত পায়নি তাদের আর্থিক সহায়তা করতে এই প্রকল্পের সূচনা। রাজ্য বাজেট অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের আবেদন নেওয়া হবে।
কারা কারা আবেদন করতে পারবেন? (নতুন শর্ত)
যুবশক্তি প্রকল্পের পূর্ববর্তী সমস্ত শর্ত এবং নিয়ম পরিবর্তন করা হয়েছে। গত জুন মাসের রাজ্য বাজেটে যুবশক্তি প্রকল্প নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত আলোচনা করা হয়েছে। তাই আবেদন করার আগে দেখে নিন আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা?
শিক্ষাগত যোগ্যতা
নতুন নিয়ম অনুযায়ী সবাইকে এ যুবশক্তি প্রকল্পের আওতায় ৩০০০ টাকা দেওয়া হবে না। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টাকা দেওয়া হবে। রাজ্য বাজেটে বলা হয়েছে-
১) যে সমস্ত শিক্ষিত বেকার যুবরা গ্রাজুয়েশন পাশ করেছেন তাদেরকে প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।
২) তাছাড়া যারা গ্রাজুয়েশন পাশ করেনি অর্থাৎ যারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করে রয়েছেন তাদেরকে প্রতি মাসে ভাতা হিসাবে ২০০০ টাকা দেওয়া হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স রাখা হয়েছে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স রাখা হয়েছে ৪৫ বছর। অর্থাৎ আপনার বয়স যদি ২১- ৪৫ বছরের মধ্যে হয়ে থাকে আপনি আবেদন করার যোগ্য।
কত টাকা দেওয়া হবে?
বর্তমান রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী, রাজ্যের গ্রাজুয়েট বেকারদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা, এবং অন্যদের মাসে ২০০০ টাকা ভাতা দেওয়া হবে।
Graduation Pass= 3000/- Per Month
Below Graduation= 2000/- Per Month
কিভাবে আবেদন করবেন?
যদি আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনাকে অনলাইনে অথবা অফলাইনে আবেদন করতে হবে। যারা আপনারা যুব সাথী প্রকল্পের টাকা পেতেন আপনাদেরও নতুন ভাবে আবেদন করতে হবে।
Yuba Shakti Online Apply 2026
যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন করতে হলে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
১) প্রথমত, Yuba Shakti Official Website এ ভিজিট করুন।
২) তারপরে, Apply Online অপশনে এ ক্লিক করুন।
৩) আবেদন ফর্ম সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন। যেমন – নাম, বাবার নাম, জন্মতারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি।
৪) তারপর যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি আপলোড করুন। যেমন – আধার কার্ড, ভোটার কার্ড, মার্কশীট, সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, কাস্ট সার্টিফিকেট, ইত্যাদি
৫) তারপর সম্পূর্ণ ফর্মটি একবার চেক করুন দেখে নিন তারপর ফর্মটি সাবমিট করুন।
৬) আবেদন ফর্ম সাবমিট করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে ওই নাম্বার গুছিয়ে রাখুন পরবর্তীতে স্ট্যাটাস চেক করার সময় কাজে লাগবে।
তবে বর্তমানে যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হয়নি। অক্টোবর মাস থেকে অনলাইন আবেদন শুরু হবে তখন আপনি এই পদ্ধতি ফলো করে আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন ছাড়াও এই যুব শক্তি প্রকল্পের জন্য অফলাইন আবেদন নেওয়া হতে পারে। যার জন্য ক্যাম্প অথবা শিবিরের আয়োজন করা হবে। যেখানে গিয়ে আপনাকে আবেদন ফর্ম জমা করতে হবে।
- যুব শক্তি প্রকল্প ৩০০০/২০০০ টাকা| Yuva Shakti Form Fill Up 2026| Yuva Shakti Eligibility Criteria
- আয়ুষ্মান ভারত কার্ড চালু| Ayushman Bharat Card Name Check Online| কিভাবে কার্ড ডাউনলোড
- অন্নপূর্ণা স্ট্যাটাস Payment Failure দেখাচ্ছে? এই কাজটি করুন ৩০০০ টাকা পাবেন
- প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা| কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন
- শুরু হলো আধার কার্ডের সঙ্গে Email ID Link| সম্পূর্ণ ফ্রিতে নিজের মোবাইল দিয়ে করে নিন| Aadhaar Email ID Link
কি কি ডকুমেন্টস লাগবে?
আপনি অনলাইন অথবা অফলাইন আবেদন করুন আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আগে থেকে গুছিয়ে রাখতে হবে। আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে এই যুবশক্তি প্রকল্পের জন্য তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
Yuba Shakti Form Fill Up Required Documents List
- আধার কার্ড
- ভোটার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার মার্কশীট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিকের এডমিট কার্ড
- ব্যাংকের পাস বই (Aadhaar DBT Link)
- পাসপোর্ট সাইজের ফটো
- আবেদনকারীর মোবাইল নাম্বার
- ইত্যাদি
কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
যুবশক্তি প্রকল্পের আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন ওই নাম্বার দিয়ে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর Application Status অপশন এ ক্লিক করে আপনার Application Number বসিয়ে Submit করতে হবে। সাবমিট করার পর আপনার আবেদনের স্থিতি জানতে পারবেন।
যুবশক্তি প্রকল্পের টাকা কারা পাবে না?
এই রাজ্য সরকারের যুবশক্তি প্রকল্পের জন্য অনেকেই আবেদন করতে পারবেন না। কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য নয় তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
- কোনো সরকারি চাকরি করলে আবেদন করা যাবে না।
- আবেদনকারী ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে আবেদনের যোগ্য নয়।
- অন্য কোনো সামাজিক প্রকল্পের টাকা পেয়ে থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
- পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।
তাই যদি আপনি যুবশক্তি প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনাকে অনলাইনে অথবা অফলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন প্রক্রিয়া এই বছর অক্টোবর মাস থেকে শুরু হবে। যদি আপনাদের এই প্রকল্প সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️Yuba Shakti Portal: Official Website
▪️আরো সরকারি প্রকল্প: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
