সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে RRB বোর্ডের তরফ থেকে RRB Assistant Loco Pilot পোষ্টের জন্য অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবার মোট ১১,১২৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে। RRB ALP New Vacancy 2026 এর জন্য ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে আগামী ১৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।
আজকের এই পোস্টে আমরা সহজ সরল ভাষায় জানবো:
মোট কত শূন্যপদ রয়েছে?
কোন কোন পোস্টে নিয়োগ হবে?
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
বয়সসীমা কত?
কত টাকা বেতন পাওয়া যাবে?
পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস কি?
কিভাবে অনলাইনে আবেদন করতে হবে?
RRB ALP Recruitment 2026 Overview
- নিয়োগকারী সংস্থা : Railway Recruitment Board (RRB)
- বিজ্ঞপ্তি নম্বর: CEN 01/2026
- পোস্টের নাম: Assistant Loco Pilot (ALP)
- মোট শূন্যপদ: ১১,১২৭ টি
- আবেদন মাধ্যম: Online
- আবেদন শুরু: ১৫ মে ২০২৬
- আবেদন শেষ: ১৪ জুন ২০২৬
- চাকরির স্থান: সারা ভারত
- বেতন: ₹19,900 + Allowances
- অফিসিয়াল ওয়েবসাইট: RRB Apply Portal
কোন পোস্টে নিয়োগ করা হবে?
এই নিয়োগে মূলত Assistant Loco Pilot (ALP) পোস্টে নিয়োগ করা হবে।
ALP এর কাজ হলো:
১) ট্রেন চালাতে Loco Pilot কে সহায়তা করা।
২) Engine monitoring করা।
৩) Technical fault চেক করা।
৪) Railway safety maintain করা।
৫) Railway এর অন্যতম গুরুত্বপূর্ণ Technical Job এটি।
মোট কত শূন্যপদ রয়েছে?
RRB ALP Vacancy 2026 এ মোট ১১,১২৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিভিন্ন Railway Zone অনুযায়ী vacancy ভাগ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
প্রার্থীকে নিচের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে:
Option 1
মাধ্যমিক পাশ + ITI, অর্থাৎ থেকে মাধ্য hbg vমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে ITI সার্টিফিকেট থাকতে হবে NCVT/SCVT Approved.
Option 2
মাধ্যমিক পাশ + Diploma in Engineering
Option 3
Engineering Degree (BE/BTech)
যে সমস্ত Trade গ্রহণযোগ্য:
Electrician, Fitter, Mechanic, Electronics, Wireman, Turner, Diesel Mechanic, Automobile, Refrigeration, Welder ইত্যাদি
বয়সসীমা কত?
General: ১৮ – ৩০ বছর
মিনিমাম ১৮ বছর বয়স হতে হবে, এবং ৩০ বছর এর বেশি বয়স হলে হবে না।
Age Relaxation For Reserved Category
OBC= 3 Year
SC/ ST= 5 Year
- Bank Account DBT Link Online| কিভাবে লিংক করবেন? DBT Link Online
- RRB ALP New Vacancy 2026: যোগ্যতা, বেতন, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন সহ সম্পূর্ণ তথ্য
- West Bengal Panchayat Recruitment 2024-2026: 6652 শূন্যপদে নিয়োগ, যোগ্যতা, বেতন, সিলেবাস, পরীক্ষা প্যাটার্ন সহ সম্পূর্ণ তথ্য
- Yuba Shakti Bharosa Card: প্রতি মাসে ৩০০০ টাকা|কিভাবে আবেদন করবেন?
- মাধ্যমিক পাশের পর কোন কোন স্কলারশিপে আবেদন করা যায়?
কত টাকা বেতন পাওয়া যাবে?
RRB ALP Salary:
Basic Pay: ₹19,900
এবার DA + HRA + TA দেওয়া হবে।
In Hand Salary: প্রায় ₹35,000 – ₹45,000
Experience বাড়লে Salary আরও বাড়বে। অনেক ক্ষেত্রে overtime ও extra allowance পাওয়া যায়।
Selection Process কি?
RRB ALP Recruitment 2026 Selection Process:
- CBT-1
- CBT-2
- CBAT (Aptitude Test)
- Document Verification
- Medical Test
CBT-1 Exam Pattern
মোট প্রশ্ন করা হবে ৭৫ টি।
মোট সময় দেওয়া হবে ৬০ মিনিট।
Negative Marking ⅓ , অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর ভুল করলে ১ নাম্বার কাটা যাবে।
Subject:
Mathematics
Reasoning
General Science
Current Affairs
CBT-2 Exam Pattern
১) মোট প্রশ্ন করা হবে ১৭৫ টি।
২) মোট সময় দেওয়া হবে ২ ঘন্টা ৩০ মিনিট।
৩) Negative Marking ⅓ , অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর ভুল করলে ১ নাম্বার কাটা যাবে।
CBT-2 দুটি ভাগে হবে:
Part-A
Mathematics
General intelligence & Reasoning
Basic Science & Engineering
Part-B
ITI Trade Questions
CBAT কি?
CBAT অর্থাৎ Computer Based Aptitude Test।
এখানে পরীক্ষা নেওয়া হয়: Reaction Speed, Memory, Attention, Decision Making,etc
এই পরীক্ষায় Negative Marking থাকে না।
Application Fee
General/OBC= ₹500
SC/ST/Female= ₹250
কিভাবে Online Apply করতে হবে?
RRB ALP New Vacancy 2026 এর জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত, তোমাদের RRB Apply Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর, Create an Account অপশন এ ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করতে হবে বিভিন্ন তথ্য দিয়ে। যেমন- তোমাদের নাম, বাবার নাম, আধার নম্বর, জন্মতারিখ, ইত্যাদি
৩) এবার Login করতে হবে। Dashboard এ যাওয়ার পর online application অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর পোষ্টের নাম সিলেক্ট করে RRB সিলেক্ট করতে হবে।
৫) আবেদন ফর্মটি খুলে যাবে, যেখানে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি, পরীক্ষার সেন্টার, পরীক্ষার ভাষা, ঠিকানা, ইত্যাদি।
৬) এবারও যাবতীয় সমস্ত ডকুমেন্টস গুলোই আপলোড করতে হবে সঠিকভাবে। যেমন – মার্কশিট, ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, ইত্যাদি।
৭) তারপর Application Preview চেক করবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে ফর্মটি সাবমিট করবেন। সাবমিট হওয়ার পর তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে পেমেন্ট করতে হবে।
৮) অনলাইনে টাকা পেমেন্ট করার পর, আবেদন ফর্মের ফাইনাল প্রিন্ট আউট বের করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে।
কি কি Documents লাগবে?
মাধ্যমিক Admit Card
মাধ্যমিক Marksheet
ITI/Diploma Certificate
Aadhaar Card
Caste Certificate
Passport Size Photo
Signature
Mobile Number
Email ID
RRB ALP Recruitment 2026 বর্তমানে Railway চাকরিপ্রার্থীদের জন্য অন্যতম বড় সুযোগ। মোট ১১,১২৭ টি শূন্যপদে নিয়োগ হওয়ার কারণে Competition বেশি হলেও সঠিক প্রস্তুতি নিলে চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি।
তাই যারা Railway ALP এর প্রস্তুতি নিচ্ছেন তারা দেরি না করে এখন থেকেই Preparation শুরু করে দিন।
▪️RRB ALP: Notification Download
▪️RRB ALP Apply: Click Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।