রেলওয়েতে দারুন চাকরির সুযোগ। আবার পুনরায় Railway Recruitment Board বা RRB-এর পক্ষ থেকে Isolated Categories Recruitment 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে মোট ১৯১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই নিয়োগে Chief Law Assistant, Public Prosecutor, Junior Translator, Staff and Welfare Inspector-সহ মোট ৭ ধরনের পদ রয়েছে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা আলাদা। নির্বাচিত প্রার্থীরা সপ্তম পে কমিশন অনুযায়ী ₹১৯,৯০০ থেকে ₹৪৪,৯০০ প্রাথমিক বেতন পাবেন।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৫ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৬।
তবে আবেদন করার আগে কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত, আবেদন ফি কত এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য নিয়ে এই পোষ্টে আলোচনা করা হয়েছে।
RRB Isolated Category Recruitment 2026: Overview
- নিয়োগকারী সংস্থা: Railway Recruitment Boards (RRBs)
- মন্ত্রক: Ministry of Railways, Government of India
- বিজ্ঞপ্তি নম্বর: CEN No. 09/2026
- পদের নাম: Various Isolated Category Posts
- মোট শূন্যপদ: ১৯১টি
- আবেদন পদ্ধতি: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ৫ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৬
- Official Website: rrbapply.gov.in
মোট শূন্যপদ কত?
এই নিয়োগে মোট ১৯১টি শূন্যপদ রয়েছে। মোট ৭ ধরনের পদে এই নিয়োগ করা হবে।
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো।
- Chief Law Assistant: ১৭টি
- Public Prosecutor: ২১টি
- Senior Publicity Inspector: ৮টি
- Junior Translator (Hindi): ৭৯টি
- Staff and Welfare Inspector: ২৭টি
- Scientific Assistant (Training): ৩টি
- Lab Assistant Grade III (Chemist & Metallurgist): ৩৬টি
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
RRB Isolated Category Recruitment 2026-এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণভাবে পদের উপর নির্ভর করছে। তাই আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে পদের যোগ্যতা মিলিয়ে নেবেন।
১. Chief Law Assistant
এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Law বা LLB ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি Bar-এ Pleader হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
রেলের কর্মরত কর্মচারীদের জন্য বিজ্ঞপ্তিতে আলাদা যোগ্যতার শর্ত রয়েছে।
২. Public Prosecutor
এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Graduation-এর পাশাপাশি Law বা LLB ডিগ্রি থাকতে হবে। এছাড়া Advocate হিসেবে Bar-এ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
৩. Senior Publicity Inspector
এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Graduation করতে হবে। পাশাপাশি Public Relations, Advertising, Journalism অথবা Mass Communication-এর উপর Diploma থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে তা বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বিবেচিত হবে।
৪. Junior Translator (Hindi)
এই পদে আবেদন করার জন্য নির্দিষ্ট বিষয়ের সমন্বয়ে Master’s Degree থাকতে হবে। পাশাপাশি Hindi-English Translation-এর উপর স্বীকৃত Diploma বা Certificate অথবা বিজ্ঞপ্তিতে নির্ধারিত অনুবাদের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. Staff and Welfare Inspector
এই পদে আবেদন করার জন্য Graduation-এর পাশাপাশি Labour Welfare, Labour Laws, Personnel Management অথবা Human Resource Management-এর মতো নির্দিষ্ট বিষয়ে Diploma বা উচ্চতর যোগ্যতা থাকতে হবে।
৬. Scientific Assistant (Training)
এই পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Psychology বিষয়ে Master’s Degree থাকতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বরের শর্ত রয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষায়িত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে তা বিজ্ঞপ্তি অনুযায়ী বিবেচিত হবে।
৭. Lab Assistant Grade III (Chemist & Metallurgist)
এই পদে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে Physics এবং Chemistry বিষয় থাকতে হবে।
অর্থাৎ, এই নিয়োগে শুধু Graduate হলেই সব পদে আবেদন করা যাবে না। প্রতিটি পদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত রয়েছে।
বয়সসীমা কত?
এই নিয়োগে বয়সসীমা পদ অনুযায়ী আলাদা। ১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।
Chief Law Assistant: ১৮–৪০ বছর
Public Prosecutor: ১৮–৩২ বছর
Senior Publicity Inspector: ১৮–৩৩ বছর Junior Translator (Hindi): ১৮–৩৩ বছর
Staff and Welfare Inspector: ১৮–৩৩ বছর Scientific Assistant (Training): ১৮–৩৫ বছর Lab Assistant Grade III: ১৮–৩০ বছর
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST, OBC-NCL এবং অন্যান্য যোগ্য শ্রেণির জন্য বয়সের ছাড়ের বিস্তারিত নিয়ম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
মাসিক বেতন কত দেওয়া হবে?
এই নিয়োগে বিভিন্ন পদের জন্য সপ্তম পে কমিশন অনুযায়ী আলাদা Pay Level নির্ধারণ করা হয়েছে।
Chief Law Assistant: Level 7 ₹৪৪,৯০০
Public Prosecutor: Level 7 ₹৪৪,৯০০
Senior Publicity Inspector: Level 6 ₹৩৫,৪০০ Junior Translator (Hindi): Level 6 ₹৩৫,৪০০ Staff and Welfare Inspector: Level 6 ₹৩৫,৪০০
Scientific Assistant (Training): Level 6 ₹৩৫,৪০০
Lab Assistant Grade III: Level 2 ₹১৯,৯০০
এর পাশাপাশি নিয়ম অনুযায়ী DA, HRA এবং অন্যান্য প্রযোজ্য ভাতা পাওয়া যেতে পারে। তাই ₹১৯,৯০০ থেকে ₹৪৪,৯০০-কে প্রাথমিক Basic Pay হিসেবে বুঝতে হবে, হাতে পাওয়া মোট বেতন হিসেবে নয়।
আবেদন ফি কত?
RRB Isolated Category Recruitment 2026-এ আবেদন করার সময় প্রার্থীদের অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।
General, OBC এবং EWS প্রার্থীদের জন্য: ₹৫০০।
SC, ST, PwBD, মহিলা, Transgender, Ex-Servicemen, Minority এবং EBC প্রার্থীদের জন্য: ₹২৫০।
নির্ধারিত CBT পরীক্ষায় অংশগ্রহণ করার পর নিয়ম অনুযায়ী আবেদন ফি ফেরত দেওয়া হবে। General, OBC ও EWS প্রার্থীদের ক্ষেত্রে ₹৪০০ এবং ₹২৫০ ফি জমা দেওয়া নির্দিষ্ট শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সম্পূর্ণ ₹২৫০ ফেরতের ব্যবস্থা রয়েছে।
ফেরত পাওয়ার জন্য আবেদন করার সময় নিজের ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিকভাবে দিতে হবে এবং বিজ্ঞপ্তির শর্ত পূরণ করতে হবে।
নির্বাচন পদ্ধতি কী?
RRB Isolated Category Recruitment 2026-এ প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে।
প্রথম ধাপ: Computer Based Test (CBT)
প্রথমে কম্পিউটারের মাধ্যমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার নম্বরের ভিত্তিতে পরবর্তী ধাপের জন্য প্রার্থী বাছাই করা হবে।
দ্বিতীয় ধাপ: Translation Test
Junior Translator (Hindi) পদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী Translation Test নেওয়া হবে। অন্যান্য পদের জন্য এই পরীক্ষা প্রযোজ্য নয়।
তৃতীয় ধাপ: Document Verification
CBT এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, ক্যাটাগরি এবং অভিজ্ঞতার মূল নথি যাচাই করা হবে।
চতুর্থ ধাপ: Medical Examination
সবশেষে সংশ্লিষ্ট পদের নির্ধারিত Medical Standard অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এই সমস্ত ধাপ সফলভাবে সম্পন্ন করার পর নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।
CBT পরীক্ষার প্যাটার্ন কী?
CBT পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের সাধারণ জ্ঞান, যুক্তিবোধ, গণিত এবং সংশ্লিষ্ট পদের পেশাগত জ্ঞান যাচাই করা হবে।
পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বর বিভাজন, সময় এবং Negative Marking-এর সম্পূর্ণ বিবরণ CEN No. 09/2026-এর Exam Pattern ও Syllabus অংশে দেওয়া রয়েছে।
তাই পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে নিজের পদের জন্য নির্ধারিত বিষয় এবং পরীক্ষার প্যাটার্ন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
RRB Isolated Category Recruitment 2026-এর আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।
Step 1: প্রথমে মোবাইল অথবা কম্পিউটার থেকে RRB-এর অফিসিয়াল আবেদন পোর্টাল খুলুন।
Official Website: https://www.rrbapply.gov.in/
Step 2: হোমপেজে CEN No. 09/2026 Isolated Categories Recruitment-এর Apply Online লিঙ্কে ক্লিক করুন।
Step 3: নতুন প্রার্থী হলে প্রথমে Registration বা Create an Account সম্পন্ন করুন। আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে Login করুন।
Step 4: নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
Step 5: এরপর নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ক্যাটাগরি সংক্রান্ত তথ্য পূরণ করুন।
Step 6: বিজ্ঞপ্তি অনুযায়ী নিজের যোগ্য পদের পছন্দ এবং Railway Zone নির্বাচন করুন। আবেদন করার সময় একটি RRB নির্বাচন করতে হবে।
Step 7: প্রয়োজনীয় ছবি, স্বাক্ষর এবং অন্যান্য ডকুমেন্ট আপলোড করুন।
Step 8: নিজের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিন।
Step 9: সবশেষে Final Submit করুন এবং আবেদনপত্রের Confirmation Page ডাউনলোড করে রাখুন।
বিশেষ দ্রষ্টব্য: এই নিয়োগে একজন প্রার্থী শুধুমাত্র একটি আবেদন জমা দিতে পারবেন। একাধিক আবেদন করলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। RRB নির্বাচন এবং Registration-এর সময় দেওয়া তথ্যের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন।
কী কী ডকুমেন্ট লাগবে?
অনলাইনে আবেদন করার আগে নিচের নথি ও তথ্যগুলি প্রস্তুত রাখুন।
১. মাধ্যমিকের সার্টিফিকেট বা জন্মতারিখের প্রমাণপত্র।
২. আধার কার্ড অথবা বৈধ পরিচয়পত্র।
৩. শিক্ষাগত যোগ্যতার Marksheet ও Certificate।
৪. সংশ্লিষ্ট পদের Diploma, Degree বা Professional Qualification Certificate।
৫. অভিজ্ঞতার সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়।
৬. SC/ST/OBC-NCL/EWS Certificate, যদি প্রযোজ্য হয়।
৭. পাসপোর্ট সাইজের ছবি।
৮. স্বাক্ষরের স্ক্যান কপি।
৯. সচল মোবাইল নম্বর ও ইমেল আইডি।
১০. অনলাইন পেমেন্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফরম্যাট, ফাইলের সাইজ এবং অন্যান্য নির্দেশ মেনে ডকুমেন্ট আপলোড করবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: ৫ নভেম্বর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২৬।
আবেদন সংশোধনের সময়: ৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৬।
CBT পরীক্ষার তারিখ: পরবর্তীতে ঘোষণা করা হবে।
RRB Isolated Category Recruitment 2026: গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Apply Online: Link
RRB Official Website: Link
Notification PDF: Download
Frequently Asked Questions (FAQ)
প্রশ্ন ১: RRB Isolated Category Recruitment 2026-এ মোট কতগুলি শূন্যপদ রয়েছে?
উত্তর: মোট ১৯১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
প্রশ্ন ২: এই নিয়োগে কি শুধু Graduate প্রার্থীরা আবেদন করতে পারবেন?
উত্তর: না। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। কিছু পদে Graduation, কিছু পদে Master’s Degree ও Professional Qualification এবং Lab Assistant পদে উচ্চমাধ্যমিকের Physics ও Chemistry বিষয়ের যোগ্যতা রয়েছে।
প্রশ্ন ৩: আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর: অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রশ্ন ৪: সর্বোচ্চ বেতন কত?
উত্তর: Chief Law Assistant এবং Public Prosecutor পদে প্রাথমিক Basic Pay ₹৪৪,৯০০।
প্রশ্ন ৫: সর্বনিম্ন বেতন কত?
উত্তর: Lab Assistant Grade III পদে প্রাথমিক Basic Pay ₹১৯,৯০০।
প্রশ্ন ৬: এই নিয়োগে কি লিখিত পরীক্ষা হবে?
উত্তর: হ্যাঁ। প্রথমে Computer Based Test বা CBT নেওয়া হবে। Junior Translator পদের ক্ষেত্রে Translation Test-ও রয়েছে।
প্রশ্ন ৭: পশ্চিমবঙ্গের প্রার্থীরা কি আবেদন করতে পারবেন?
উত্তর: হ্যাঁ। যোগ্য ভারতীয় নাগরিকরা বিজ্ঞপ্তির শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।
প্রশ্ন ৮: RRB Isolated Category Recruitment 2026-এর আবেদন কোথায় করবেন?
উত্তর: RRB-এর অফিসিয়াল আবেদন পোর্টাল https://www.rrbapply.gov.in/ থেকে অনলাইনে আবেদন করতে হবে।
RRB Isolated Category Recruitment – দারুন সুযোগ
যাঁরা রেলের অধীনে বিশেষায়িত পদে চাকরি করতে চান, তাঁদের জন্য RRB Isolated Category Recruitment 2026 একটি ভালো সুযোগ। এই নিয়োগে মোট ১৯১টি শূন্যপদ রয়েছে এবং পদ অনুযায়ী প্রাথমিক Basic Pay ₹১৯,৯০০ থেকে ₹৪৪,৯০০।
তবে আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা ভালোভাবে যাচাই করে নেবেন। বিশেষ করে মনে রাখবেন, সব পদের জন্য শুধু Graduation যথেষ্ট নয়। তাই সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে নিজের যোগ্যতার সঙ্গে মিলিয়ে ৪ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করুন।
▪️ Online Apply: Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
