Indian Navy Agniveer (MR) 01/2027 এবং 02/2027 ব্যাচে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থীই এই চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
এই পোস্টে আমরা সহজ ভাষায় জানবো গুরুত্বপূর্ণ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন, বেতন এবং আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: 14 মার্চ 2026
- আবেদন শেষ: 06 এপ্রিল 2026
- Correction Window: 10 – 11 এপ্রিল 2026
- Stage-1 পরীক্ষা (INET): মে 2026
- Stage-2 (01/2027 Batch): অক্টোবর 2026
- Training শুরু (01/2027): ডিসেম্বর 2026
- Stage-2 (02/2027 Batch): মার্চ 2027
- Training শুরু (02/2027): মে 2027
পোস্টের নাম
- Agniveer (MR) – Chef, Steward এবং Hygienist ট্রেডে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
নোটিফিকেশন অনুযায়ী মোট শূন্যপদের নির্দিষ্ট সংখ্যা আলাদা করে উল্লেখ করা হয়নি। সার্ভিসের প্রয়োজন অনুযায়ী ছেলে ও মেয়ে প্রার্থীদের শূন্যপদ নির্ধারণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক (10th Pass) হতে হবে।
- মোট নম্বর কমপক্ষে 50% থাকতে হবে।
- 2025-26 শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা
- Agniveer 01/2027 Batch:
জন্ম তারিখ 01 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 এর মধ্যে হতে হবে। - Agniveer 02/2027 Batch:
জন্ম তারিখ 01 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 এর মধ্যে হতে হবে।
- কৃষি দপ্তরে চাকরি ২০২৬| ICAR Recruitment 2026 | জানুন বিস্তারিত
- Teach For India Fellowship 2026: কি, যোগ্যতা, সিলেকশন প্রক্রিয়া, স্টাইপেন্ড ও আবেদন পদ্ধতি
- CRPF Constable Recruitment 2026: আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা, সিলেকশন প্রক্রিয়া
- শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে ক্লার্ক পদে চাকরি| Chandigarh Clerk Recruitment 2026| কিভাবে আবেদন করবেন?
- India Census 2027: Online Self Enumeration, State Wise Dates, Apply Process ও সম্পূর্ণ তথ্য
আবেদন পদ্ধতি
প্রার্থীদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে।
আবেদন করার জন্য Join Indian Navy Official Website এ ভিজিট করতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
সিলেকশন পদ্ধতি
এই নিয়োগে নির্বাচন কয়েকটি ধাপে হবে।
- Stage-1: INET Online Written Exam
- Stage-2:
- Physical Fitness Test (PFT)
- Written Exam
- Medical Test
- Final Merit List অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ট্রেনিংয়ের জন্য ডাকা হবে।
পরীক্ষার প্যাটার্ন
- মোট প্রশ্ন: 50টি
- মোট নম্বর: 50
- পরীক্ষার সময়: 30 মিনিট
- প্রশ্নের মান: মাধ্যমিক স্তরের
- Negative marking: প্রতি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা হবে
Stage-2 (দ্বিতীয় ধাপ) বিস্তারিত
Indian Navy Agniveer (MR) নিয়োগে Stage-1 পরীক্ষায় যারা শর্টলিস্ট হবে, তাদেরকে Stage-2 পরীক্ষার জন্য ডাকা হবে। এই ধাপে মূলত তিনটি পরীক্ষা হয়।
1️⃣ Physical Fitness Test (PFT)
প্রথমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হয়।
পুরুষ প্রার্থীদের জন্য
1.6 কিমি দৌড়: ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে
Squats (উঠবস): ২০ বার
Push-ups: ১৫ বার
Bent knee sit-ups: ১৫ বার
মহিলা প্রার্থীদের জন্য
1.6 কিমি দৌড়: ৮ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে
Squats: ১০ বার
Push-ups: ১০ বার
Bent knee sit-ups: ১০ বার
এই পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক। না পারলে পরের ধাপে যাওয়া যাবে না।
2️⃣ Stage-2 Written Exam
Physical Test পাশ করার পর আবার একটি লিখিত পরীক্ষা হয়।
মোট প্রশ্ন: ৫০টি
মোট নম্বর: ৫০
সময়: ৩০ মিনিট
প্রশ্নের মান: মাধ্যমিক স্তর
Negative marking: প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে
3️⃣ Medical Examination
শেষ ধাপে প্রার্থীদের মেডিকেল পরীক্ষা করা হয়।
কিছু গুরুত্বপূর্ণ শর্ত:
ন্যূনতম উচ্চতা: ১৫৭ সেমি
চোখের দৃষ্টি: 6/12 থেকে 6/6 (corrected)
শরীর সম্পূর্ণ সুস্থ হতে হবে
বড় ধরনের রোগ বা শারীরিক সমস্যা থাকলে বাতিল হতে পারে
Final Merit ListStage-2 এর সব ধাপ সফলভাবে পাশ করার পর মেধা তালিকা (Merit List) তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের Training এর জন্য INS Chilka তে পাঠানো হয়।
বেতন মূল্য
Agniveer পদে নির্বাচিত হলে প্রতি বছরে বেতন বাড়বে।
- 1ম বছর: ₹30,000 প্রতি মাস
- 2য় বছর: ₹33,000 প্রতি মাস
- 3য় বছর: ₹36,500 প্রতি মাস
- 4র্থ বছর: ₹40,000 প্রতি মাস
৪ বছর শেষে Seva Nidhi Package হিসেবে প্রায় ₹5 লক্ষের বেশি অর্থ প্রদান করা হবে।
শেষ তারিখ
এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করার শেষ তারিখ 06 এপ্রিল 2026। তবে পরবর্তীতে শেষের দিকে ওয়েবসাইটে সমস্যা হতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন।
Indian Navy Agniveer (MR) Recruitment 2026 মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য একটি খুব ভালো চাকরির সুযোগ। যারা প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতে চান তারা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আবেদন করুন। আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নেবেন এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন।
▪️Navy MR Apply: Official Link
▪️Navy MR Notification: Download
▪️Navy SSR Notification: Download
▪️আরো চাকরির খবর: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।