এখন বর্তমানে Central Reserve Police Force (CRPF) থেকে ২০২৬ সালের জন্য Constable (Technical & Tradesmen & Pioneer) পদের জন্য একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। তবে এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিচে এই নিয়োগের সব গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে দেওয়া হলো।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু: 20 April 2026
শেষ তারিখ: 19 May 2026
পদের নাম ও শূন্যপদ
পদের নাম: Constable (Technical & Tradesmen)
মোট শূন্যপদ: 9175টি
পুরুষ: 9096
মহিলা: 79
রাজ্যভিত্তিক ও ট্রেড অনুযায়ী আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে।
বেতন (Salary)
এখানে প্রত্যেকটি পোস্টের জন্য সমান বেতন দেওয়া হবে। Pay Level-3 অনুযায়ী ₹21,700 – ₹69,100 দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট: www.rect.crpf.gov.in এ ভিজিট করতে হবে।
১) প্রথমত CRPF Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর CRPF Constable Tradesmen অপশনে ক্লিক করে Registration করতে হবে।
৩) এবার Login করে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে সমস্ত তথ্য দিয়ে। যেমন – Personal Information, Address, Education Qualification ইত্যাদি।
৪) তারপর সঠিকভাবে Documents Upload করতে হবে এবং অনলাইন পেমেন্ট করতে হবে।
আবেদন মূল্য (Application Fees)
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে পেমেন্ট করে আবেদন করতে হবে। তবে ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা আবেদন মূল্য লাগবে।
GEN/EWS/ OBC = 100 Rupees
SC/ST /Female /ex-servicemen= কোনো Fees লাগবে না।
যোগ্যতা (Eligibility)
এখানে যেহেতু ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে তাই বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে প্রতিটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে।
Driver পদের জন্য
ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে এবং Heavy Driving License থাকতে হবে। এবং ড্রাইভিং টেস্ট দিতে হবে।
Mechanic (Motor Vehicle)
10th বা 10+2 পাশ সঙ্গে ITI Certificate থাকতে হবে। তবে কিছু ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা দরকার।
অন্যান্য Tradesmen পোস্ট
(যেমন: Barber, Cook, Carpenter, Tailor, Painter, Washerman ইত্যাদি)
ন্যূনতম 10th Pass, এবং সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে।
Pioneer Wing (Mason / Electrician)
10th Pass এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা। তবে ITI থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা (Age Limit)
Driver পোস্ট: 21 – 27 বছর
অন্যান্য পোস্ট: 18 – 23 বছর
👉 বয়স গণনা হবে: 01/01/2026 অনুযায়ী
বয়সে ছাড় (Age Relaxation)
SC/ST: 5 বছর
OBC: 3 বছর
- আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করুন| Aadhaar Card Document Update Online Bangla
- অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন/KYC শুরু| Annapurna Bhandar Verification Process
- পিঙ্ক কার্ড কী? মহিলারা কী সুবিধা পাবেন?Pink Card Details In Bengali – সহজ ভাষায় জানুন
- অন্নপূর্ণা ভান্ডার নতুন পোর্টাল চালু✔️| Annapurna Bhandar Payment Status| WB Schemes
- জব কার্ডে আধার লিঙ্ক শুরু| West Bengal Job Card Aadhaar Link|Job Card E-Kyc
Selection Process (নির্বাচন পদ্ধতি)
এই নিয়োগে কয়েকটি ধাপে নির্বাচন হবে:
- PET (Physical Efficiency Test)
- PST (Physical Standard Test)
- CBT (Computer Based Test)
- Trade / Skill Test
- Document Verification
- Medical Examination
👉 Final selection হবে মূলত CBT পরীক্ষার নম্বরের ভিত্তিতে
1) PET (Physical Efficiency Test)
এই টেস্টে প্রার্থীর শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।
👉 পুরুষ প্রার্থীদের জন্য
দৌড়: 5 কিমি
সময়: 24 মিনিটের মধ্যে
👉 মহিলা প্রার্থীদের জন্য
দৌড়: 1.6 কিমি
সময়: 8.5 মিনিটের মধ্যে
📌 মনে রাখবেন:
PET শুধু qualifying nature
এখানে কোনো নম্বর দেওয়া হয় না।
পাশ করতে না পারলে পরের ধাপে যেতে পারবেন না।
2) PST (Physical Standard Test)
এই ধাপে প্রার্থীর Height, Chest, Weight মাপা হয়।
👉 Height (পুরুষ): সাধারণত: 170 cm
(Category অনুযায়ী কিছু ছাড় থাকে)
👉 Height (মহিলা): সাধারণত: 157 cm
(Category অনুযায়ী ছাড় থাকে)
👉 Chest (শুধু পুরুষ)
Unexpanded: 80 cm
Expanded: 85 cm
📌 Important Note:
PST-তেও কোনো নম্বর নেই
শুধু eligibility check করা হয়
3) CBT (Computer Based Test)
এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা।
👉 পরীক্ষার ধরন
Online (Computer Based Test)
Multiple Choice Questions (MCQ)
👉 প্রশ্ন সংখ্যা ও নম্বর
মোট প্রশ্ন: 100 টি
মোট নম্বর: 100
প্রতিটি প্রশ্ন: 1 নম্বর
Subject Wise Topics
- General Intelligence & Reasoning
- General Knowledge & Current Affairs
- Mathematics
- English / Hindi Language
👉 সময়: 2 ঘণ্টা (120 মিনিট)
👉 কোনো Negative Marking নেই।
👉 ভাষা: English এবং Hindi
গুরুত্বপূর্ণ নির্দেশ
আবেদন শুধুমাত্র online mode-এ করা যাবে
একবার submit করার পর পরিবর্তন করা কঠিন
সব ডকুমেন্ট verification-এর সময় দিতে হবে
নির্বাচিত হলে ভারতের যেকোনো জায়গায় পোস্টিং হতে পারে।
তাই যে সমস্ত ছেলেমেয়েরা এই কেন্দ্র সরকারের কনস্টেবল পোস্টে আবেদন করতে চাই অবশ্যই বর্তমানে CRPF Constable Tradesmen Technical Recruitment 2026 এর জন্য অনলাইন আবেদন করতে পারে।
▪️অফিসিয়াল নোটিফিকেশন: Download Now
▪️Apply Online: Click Here
▪️আরো চাকরির খবর: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।