বর্তমানে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনলাইন ভেরিফিকেশন। যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার টাকা পেতেন তাদের প্রত্যেককে অন্নপূর্ণা যোজনায় নাম তোলার জন্য এই ভেরিফিকেশন অথবা KYC করতে হবে। Annapurna Bhandar Verification করার পর আপনার ব্যাঙ্ক একাউন্টে আগামী ১ লা জুন ২০২৬ তারিখ থেকে ৩০০০ টাকা দেওয়া হবে।
তাই কিভাবে ভেরিফিকেশন করবেন, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কোথায় গিয়ে ভেরিফিকেশন করবেন? জানুন বিস্তারিত তথ্য এই পোস্টের মাধ্যমে।
Annpurna Bhandar Scheme
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী ১ লা জন ২৬ তারিখে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হবে। তবে এখন বর্তমানে আপডেট অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তিন হাজার টাকা পাবেন।
কি কি ডকুমেন্টস লাগবে?
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) আধার কার্ড (200kb এর মধ্যে আপলোড করতে হবে)
২) ভোটার কার্ড ( 200kb এর মধ্যে আপলোড করতে হবে)
ডকুমেন্ট আপলোড করার পর আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিংক রয়েছে কিনা Yes/No সিলেকশন করতে হবে।

Annapurna Bhandar Verification/KYC
কিভাবে ভেরিফিকেশন করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, Annapurna Yojana Verification পোর্টালে যেতে হবে।
(এখন বর্তমানে শুধুমাত্র উওর চব্বিশ পরগনা জেলার জন্য লিংক চালু করা হয়েছে।)
২) তারপর আপনার ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত নাম, ব্যাংক একাউন্ট শেষ চারটি সংখ্যা বসিয়ে Search অপশনে ক্লিক করুন।
৩) তারপর Update অপশনে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তথ্য দিয়ে Submit অপশনে করতে হবে।
এই ভেরিফিকেশন করার পর আর কিছু করতে হবে না। যদি সমস্ত কিছু তথ্য ঠিক থাকে তাহলে আপনার ব্যাংকে ৩০০০ টাকা পেয়ে যাবেন।
Annapurna Bhandar Verification New Update
তবে বর্তমানে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন এই ভেরিফিকেশন দপ্তরের কর্মকর্তারা করবেন। তবে টাকা পাওয়ার জন্য Aadhaar DBT Link থাকতে হবে। এবং জানিয়েছেন যে, লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা যেসমস্ত মহিলারা পেতেন তাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ১লা জুন ২০২৬ তারিখ থেকে দেওয়া হবে।
▪️Annapurna Bhandar: Official Website
▪️Annapurna Verification: Website (North 24 Parganas)

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।