নতুন জব কার্ডের আবেদন: WB New Job Card Apply 2026|Job Card Download Online

Spread the love

এখনো বর্তমানে রাজ্যে শুরু হয়েছে নতুন জব কার্ডের আবেদন প্রক্রিয়া। আপনার পরিবারে যদি জব কার্ড না থাকে, অথবা আপনার পরিবারের জব কার্ড যদি ডিলিট হয়ে যায় আপনি নতুন জব কার্ডের আবেদন করতে পারেন। Job Card একটি গুরুত্বপূর্ণ কার্ড যার মাধ্যমে বর্তমানে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজ করানো হবে। তাছাড়াও পরিবারে একটি জব কার্ড থাকলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করছি নতুন জব কার্ডের আবেদন কিভাবে করতে হয়? কি কি ডকুমেন্টস লাগে? কোথায় আবেদন ফরমটি জমা করবেন?

জব কার্ডের নতুন লিস্ট চেক

নতুন জব কার্ডের আবেদন করার আগে আপনাকে জব কার্ডের নতুন লিস্ট চেক করতে হবে। কারণ জব কার্ডের নতুন লিস্টে আপনার কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম থাকলে আর নতুন আবেদন করতে হবে না। তাই জব কার্ডের নতুন লিস্ট গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিভাবে চেক করবেন তা নিয়ে নিজে আলোচনা করা হলো-

১) প্রথমে, Job Card Official Website এ ভিজিট করুন।

২) তারপর, Login ➡️ Quick Access ➡️ State Reports অপশনে ক্লিক করুন।

৩) এবার পরবর্তীতে পেজে, West Bengal অপশনে ক্লিক করুন।

৪) তারপর, জেলা ➡️ ব্লক ➡️ পঞ্চায়েত এগুলো আপনার ঠিকানা অনুযায়ী ক্লিক করে এগিয়ে যান।

৫) সবশেষে পঞ্চায়েত অফিসের নামের ওপর ক্লিক করলে পরবর্তী পেজে গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট অপশন দেখতে পাবেন।

৬) এবার R1.Job Card/Registration অপশনের নিচে Job card/Employment Register অপশন এ ক্লিক করুন।

৭) পরবর্তী পেজে আপনার পঞ্চায়েত এলাকার জব কার্ডের নতুন লিস্ট খুলবে। এই লিস্ট থেকে আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার নামটা এই নতুন লিস্টে রয়েছে কিনা।

আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম দিয়ে সার্চ করুন জব কার্ডের নতুন তালিকায় আপনার পরিবারের কোনো সদস্যের নাম আছে কিনা। নাম থাকলে নামের বামদিকে জব কার্ডের নাম্বার এর উপর ক্লিক করুন। জব কার্ডের নাম্বারের উপর ক্লিক করলে জব কার্ডের যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন। এবং ওখান থেকেই জব কার্ড ডাউনলোড করতে পারবেন।

এবার যদি জব কার্ডের নতুন তালিকা আপনার কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম না থাকে তাহলে আপনাকে নতুন জব কার্ডের আবেদন করতে হবে।

কিভাবে নতুন জব কার্ডের আবেদন করবেন?

প্রথমেই আপনাদের জানিয়ে রাখি জব কার্ডের আবেদন অনলাইনে করা যায় না। শুধুমাত্র ফর্ম ফিলাপ করে অফলাইনে ফর্মটি জমা করা যায়। তাই জব কার্ডের আবেদন পত্র কিভাবে সঠিকভাবে ফিলাপ করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) সবার প্রথমেই জব কার্ডের নতুন আবেদন পত্র সংগ্রহ করুন পঞ্চায়েত অফিস থেকে অথবা জনকল্যাণ শিবির থেকে।

২) এবার আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করুন। যেমন – আবেদনকারীর নাম, জন্মতারিখ, ঠিকানা, ক্যাটাগরি, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ইত্যাদি।

৩) তবে শুধুমাত্র আবেদনকারীর তথ্য দিলে হবে না জব কার্ডে যত জন সদস্যের নাম যুক্ত করবেন প্রত্যেকের এই সমস্ত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।

৪) ফর্ম পূরণের শেষে নিচের দিকে আবেদনকারীর স্বাক্ষর করুন।

৫) সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করার পর সমস্ত তথ্যগুলি একবার চেক করুন, যাচাই করুন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা।

জব কার্ডের আবেদন করার জন্য আপনাকে তিন পৃষ্ঠার ফর্ম ফিলাপ করতে হবে।

তবে শুধু ফর্মটি ফিলাপ করে জমা করলে হবে না ফর্মের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

নতুন জব কার্ডের আবেদন পত্র জমা করার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফর্মের সঙ্গে জমা করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো-

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্ট এর পাশ বই
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নাম্বার
  • ইত্যাদি

তবে জব কার্ডের আবেদন পত্রটি পূরণ করার সময় যতজন সদস্যের নাম দিয়েছেন প্রত্যেকের এই সমস্ত ডকুমেন্ট লাগবে। তবে মনে রাখবেন প্রতিটি ডকুমেন্টস এর জেরক্স কপিতে যার ডকুমেন্টস সে নিজে স্বাক্ষর করবেন।

জব কার্ডের ফর্ম কোথায় জমা করবেন?

জব কার্ডের ফর্মটি ফিলাপ করে আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবিরে জমা করতে পারেন। তবে জনকল্যাণ শিবির শেষ হয়ে গেলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে পারেন। তাই সব থেকে ভালো হবে আপনি জব কার্ডের আবেদন ফর্মটি আপনার পঞ্চায়েত অফিসে জমা করুন।

এবার পঞ্চায়েত অফিসে ফর্মটি জমা নেওয়ার সময় সমস্ত কিছু একবার দেখে নেওয়া হবে। যেমন – ফর্মটি সঠিক পূরণ করেছেন কিনা? ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন কিনা? ফর্মে আবেদনকারীর স্বাক্ষর হয়েছে কিনা?

যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে ফর্মটি জমা নেওয়া হবে। তবে ফর্মটি জমা নেওয়ার পর ফর্মের যাবতীয় তথ্য যাচাই এবং ভেরিফিকেশন হবে। এবং যদি আপনি যোগ্য হন অবশ্যই আপনাকে জব কার্ড দেওয়া হবে। তাছাড়াও আপনার জব কার্ড ইস্যু করা হয়েছে কিনা আপনি অনলাইনে জব কার্ডের নতুন তালিকায় আপনার নাম চেক করতে পারেন।

কারা কারা জব কার্ড পাবেন না?

শর্ত না মেনে নতুন জব কার্ডের আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হবে। তাই কি কি শর্ত রয়েছে? কারা কারা জব কার্ড পাবে? কারা কারা পাবে না? তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) আপনার পরিবারে যদি আগে থেকে কোনো জব কার্ড থাকে আপনি জব কার্ডের নতুন আবেদন করতে পারবেন না। চাইলে আপনি আপনার পরিবারের ওই জব কার্ডে যুক্ত হতে পারেন।

২) কোনো সরকারি চাকরি করলে, ইনকাম ট্যাক্স দিলে, বহু পরিমান জমি থাকলে এই জব কার্ডের আবেদন করা যাবে না।

তাছাড়াও যদি আপনি জব কার্ডের আওতায় কাজ করতে চান তবেই আবেদন করবেন।

জব কার্ডে আধার লিঙ্ক (Job Card KYC)

আপনার পরিবারে যদি আগে থেকে কোনো জব কার্ড থাকে এবং যদি জব কার্ডে kyc না করে থাকেন অবশ্যই আপনাকে KYC অথবা আধার লিঙ্ক করতে হবে।

আপনার জব কার্ডে আধার লিংক করার জন্য আপনার পঞ্চায়েত অফিসে ভিজিট করুন। তার সঙ্গে আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে যাবেন। এবং জব কার্ডে যতজন সদস্যের নাম রয়েছে প্রত্যেক সদস্যকে যেতে হবে কারণ ওখানে প্রত্যেকের আধার লিঙ্ক করতে হবে।

👉জব কার্ডে আধার লিঙ্ক: জানুন বিস্তারিত

▪️NREGA job card: Official Website


Spread the love

Leave a Comment