পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ২০২৬: ডকুমেন্ট, স্ট্যাটাস চেক ও ডাউনলোড

Spread the love

বর্তমান দিনে সরকারি বিভিন্ন কাজের জন্য Income Certificate বা আয়ের শংসাপত্র অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। পড়াশোনার ক্ষেত্রে, স্কলারশিপ, বিভিন্ন সরকারি প্রকল্প, চাকরি বা নিয়োগের ক্ষেত্রে এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য অনেক সময় Panchayat Income Certificate এর প্রয়োজন হয়।

আগে এই ধরনের সার্টিফিকেট তৈরি করার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে হতো। কিন্তু এখন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অনলাইনে মোবাইল থেকেই পঞ্চায়েতের Income Certificate-এর জন্য আবেদন করতে পারবেন।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো- আপনি বাড়িতে বসেই কিভাবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এর জন্য অনলাইন আবেদন করবেন? কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন? 

সম্পর্কিত পোস্ট পড়ুন

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কি? ফর্ম ফিলাপ? কি সুবিধা পাবেন? জানুন বিস্তারিত

পঞ্চায়েত Income Certificate কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন?

পঞ্চায়েতের Income Certificate-এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের Panchayat Management System-এর Citizen Services Portal থেকে আবেদন করতে হয়। 

১) প্রথমেই, WBPMS  পোর্টালে ভিজিট করুন। 

২) তারপর, Citizen Corner অপশনে ক্লিক করে অনলাইন আবেদন করতে হবে।

এবং তারপর স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আবেদন করতে হবে।

পঞ্চায়েত Income Certificate করতে কী কী ডকুমেন্ট লাগবে?

Panchayat Income Certificate এর অনলাইন আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে তার লিস্ট নিচে দেওয়া হলো।

১. পাসপোর্ট সাইজের ছবি:

JPG ফরম্যাট, সর্বোচ্চ 100 KB এর মধ্যে আপলোড করতে হবে।

২. দুটি Supporting Document

ঠিকানা এবং পরিচয় যাচাইয়ের জন্য ২টি ডকুমেন্ট PDF আকারে আপলোড করতে হবে।

প্রতিটি PDF সর্বোচ্চ 2 MB।

৩. Gram Sansad Member-এর দেওয়া Certificate

Supporting Documents List

  • আধার কার্ড
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • ভোটার আইডি কার্ড
  • ঠিকানা-সহ রেশন কার্ড
  • CGHS/ECHS Card
  • শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ছবি-সহ Address Certificate
  • PAN Card
  • ছবি-সহ বর্তমান Bank Passbook
  • ছবি-সহ Post Office Passbook
  • কেন্দ্রীয়/রাজ্য সরকার বা PSU-এর Photo ID
  • MGNREGA Card
  • শিক্ষাপ্রতিষ্ঠানের Photo ID, যেখানে প্রযোজ্য
  • Pensioner Card
  • Kisan Passbook
  • বর্তমান আর্থিক বছরের Tax Receipt
  • ইত্যাদি।

গুরুত্বপূর্ণ কথা

উপরের সব ডকুমেন্ট একসঙ্গে আপলোড করার দরকার নেই। পোর্টাল অনুযায়ী ঠিকানা ও পরিচয় যাচাইয়ের জন্য দুটি Supporting Document প্রস্তুত রাখতে হবে। আপনার আবেদন ফর্মে যে ডকুমেন্ট অপশন নির্বাচন করবেন, তার সঙ্গে মিল রেখে PDF আপলোড করবেন।

কীভাবে পঞ্চায়েত Income Certificate অনলাইন আবেদন করবেন?

এবার কিভাবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এর জন্য সম্পূর্ণ অনলাইন আবেদন করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো। 

১) প্রথমত, WBPMS পোর্টালে ভিজিট করুন।

২) তারপর Citizen Corner অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে, Apply Online For Gram Panchayat Income Certificate অপশনে এ ক্লিক করুন।

৪) এবং Proceed to Mobile Verification অপশনে ক্লিক করুন।

৫) এবার মোবাইল নাম্বার বসিয়ে Send OTP করলে মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি দিয়ে লগইন করুন।

৬) এরপর সম্পূর্ণ আবেদন ফর্মটি আপনাকে যাবতীয় তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।

৬) ফর্ম ফিলাপ করার সময় যাবতীয় তথ্য দিতে হবে। যেমন- আবেদনকারীর নাম, বাবার নাম, ঠিকানা, গ্রাম পঞ্চায়েতের তথ্য, ইনকাম, ইত্যাদি।

৭) তারপর কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন – আধার কার্ড, ভোটার কার্ড, Gram Member Certificate, পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি।

৮) এবার ফর্মটি সাবমিট করার আগে, যাবতীয় তথ্য একবার যাচাই করে নেবেন।

৯) ফর্ম সাবমিট করার পর Application Status অপশনে ক্লিক করে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

পঞ্চায়েত Income Certificate কতদিন বৈধ?

বর্তমান অফিসিয়াল Citizen Services পোর্টাল অনুযায়ী, ইস্যু করা Certificate-এর validity ৬ মাস।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যে কাজের জন্য Certificate ব্যবহার করবেন, সেই সংশ্লিষ্ট দপ্তর বা আবেদন বিজ্ঞপ্তিতে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ইস্যু করা Income Certificate চাওয়া থাকে, তাহলে সেই নিয়মটিও অবশ্যই মেনে চলবেন।

Income Certificate কোথায় কোথায় কাজে লাগে?

Income Certificate বিভিন্ন সরকারি ও শিক্ষামূলক কাজে ব্যবহার হতে পারে। তবে কোন কাজে কোন ধরনের Income Certificate গ্রহণ করা হবে, সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রকল্পের নিয়মের উপর নির্ভর করে।

সাধারণভাবে এটি ব্যবহার হতে পারে:

১. স্কলারশিপের জন্য

অনেক Scholarship-এর ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয়ের সীমা থাকে। সেখানে Income Certificate প্রয়োজন হতে পারে।

২. কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে

Admission, Fee Concession বা আর্থিক সুবিধার ক্ষেত্রে Income Certificate চাওয়া হতে পারে।

৩. চাকরি ও নিয়োগের ক্ষেত্রে

কোনও নিয়োগ বিজ্ঞপ্তিতে Income Certificate চাওয়া হলে এটি ব্যবহার করা যেতে পারে।

বিশেষ করে কোনও আয়ভিত্তিক সুবিধা বা নির্দিষ্ট শ্রেণির দাবির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে কোন Certificate গ্রহণযোগ্য তা দেখে নিতে হবে।

৪. EWS সংক্রান্ত কাজে

EWS-এর ক্ষেত্রে Income Certificate গুরুত্বপূর্ণ হতে পারে। তবে শুধু সাধারণ Panchayat Income Certificate থাকলেই EWS Certificate হয়ে যায় না।

EWS-এর জন্য সংশ্লিষ্ট সরকারি নিয়ম এবং নির্ধারিত কর্তৃপক্ষের Certificate অনুসরণ করতে হবে।

৫. বিভিন্ন সরকারি প্রকল্পে

কিছু সরকারি প্রকল্পে পরিবারের আর্থিক অবস্থা যাচাই করার জন্য Income Certificate প্রয়োজন হতে পারে।

৬. শিক্ষা ঋণ বা অন্যান্য আর্থিক সুবিধা

কিছু ক্ষেত্রে শিক্ষা ঋণ, ফি সংক্রান্ত সুবিধা বা আর্থিক সহায়তার জন্য Income Certificate চাওয়া হতে পারে।

WBPMS পোর্টাল থেকে আর কোন কোন Certificate আবেদন করা যায়?

এখানে শুধু Income Certificate নয়, বর্তমান অফিসিয়াল Gram Panchayat Citizen Services পোর্টালে মোট ৭ ধরনের Certificate এর জন্য আবেদন করা যায়। যেমন –

  • Residential Certificate
  • Character Certificate
  • Income Certificate
  • Same Person Certificate
  • Distance Certificate
  • Caste Authentication
  • Unmarried Certificate

এই সমস্ত যাবতীয় সার্টিফিকেট এর জন্য বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে অনলাইন আবেদন করতে পারবেন।

পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট

বর্তমান দিনে সরকারি বিভিন্ন পরিষেবা অনলাইনে চলে আসায় সাধারণ মানুষের জন্য কাজ অনেকটাই সহজ হয়েছে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য WBPMS Gram Panchayat Citizen Services Portal সেই ধরনেরই একটি পরিষেবা।

এখন বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে Income Certificate-এর জন্য আবেদন করা, Application Status দেখা এবং Certificate তৈরি হয়ে গেলে Download করা সম্ভব। পাশাপাশি একই পোর্টাল থেকে Residential, Character, Same Person, Distance, Caste Authentication এবং Unmarried Certificate-এর জন্যও আবেদন করা যায়।

▪️WBPMS: Official Website


Spread the love

Leave a Comment