বর্তমান দিনে হঠাৎ করে পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার খরচ অনেক পরিবারের কাছেই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়টি মাথায় রেখে পশ্চিমবঙ্গে “মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা” বা Mukhya Mantri Swasthya Bima Yojana (MMSBY) চালু করা হয়েছে।
এই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় যোগ্য পরিবারকে প্রতি বছর সর্বোচ্চ ₹৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা কভার দেওয়ার কথা বলা হয়েছে। এটি মূলত এমন পরিবারগুলির জন্য তৈরি করা হয়েছে, যারা স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছে কিন্তু Ayushman Bharat PM-JAY-এর সুবিধার জন্য নির্বাচিত নয়, এবং নির্দিষ্ট অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার বাড়িতে যদি এই প্রকল্পের ফর্ম আশা কর্মী দিয়ে থাকেন, তাহলে সেটি অবহেলা না করে ফর্মের তথ্য সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে জমা দেওয়া উচিত।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কী?
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা বা MMSBY হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, যে সমস্ত যোগ্য পরিবার স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছে কিন্তু Ayushman Bharat PM-JAY-এর আওতায় পড়ছে না, অর্থাৎ যাদের RKSY-I RKSY-II রেশন কার্ড রয়েছে তাদের জন্য স্বাস্থ্যবিমার সুরক্ষা তৈরি করা।
এই প্রকল্প কবে চালু হয়েছে?
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার বাস্তবায়ন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি ২৫ জুলাই ২০২৬ তারিখে জারি হয়। এবং তাছাড়াও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কথা ঘোষণা করেছেন। যাদের আয়ুষ্মান কার্ড দেওয়া হয়নি, তাদের জন্য এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যেখানে সমস্ত কিছু সুযোগ সুবিধা আয়ুষ্মান কার্ডের মতোই পাওয়া যাবে।
কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন?
শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এই প্রকল্পে সুবিধা পাওয়া যাবে না। নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে।
প্রাথমিকভাবে যোগ্যতার ক্ষেত্রে মূল বিষয়গুলি হলো:
১. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. স্বাস্থ্যসাথীর আওতায় থাকতে হবে
এই প্রকল্পটি মূলত স্বাস্থ্যসাথীর ডাটাবেসের সঙ্গে যুক্ত পরিবারের জন্য তৈরি করা হয়েছে।
৩. Ayushman Bharat-এর আওতায় থাকা যাবে না
যে পরিবার Ayushman Bharat PM-JAY-এর সুবিধার জন্য যোগ্য, তাদের জন্য MMSBY মূলত বিকল্প কভার হিসেবে তৈরি করা হয়নি।
৪. পরিবারের বার্ষিক আয় ₹৮ লক্ষের বেশি হলে সমস্যা হবে
সরকারি বিজ্ঞপ্তি-ভিত্তিক প্রতিবেদনে বার্ষিক পারিবারিক আয়ের সীমা ₹৮ লক্ষ বলা হয়েছে। ₹৮ লক্ষের বেশি পারিবারিক আয় হলে MMSBY-এর আওতায় পড়া যাবে না।
- মূখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা|MMSBY Form Fill Up West Bengal| কি কি ডকুমেন্টস লাগবে?
- সেবা সেতু অভিযান: Seba Setu Abhiyan| Seba Setu Camp Kobe Hobe| Seba Setu Official Website
- APAAR ID Card কী? কীভাবে তৈরি করবেন ও ডাউনলোড করবেন? জেনে নিন সহজ পদ্ধতি
- Ckyc Card Download Online| Ckyc Card Kaise Banaye – কি কাজে লাগবে?
- PM Fasal Bima Yojana Online Apply 2026| Fasal Bima Form Fill Up West Bengal
কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন না?
সরকারি বিজ্ঞপ্তি-ভিত্তিক প্রতিবেদনে কয়েকটি শ্রেণিকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।
যেমন:
১) বার্ষিক পারিবারিক আয় ₹৮ লক্ষের বেশি
২) West Bengal Health Scheme-এর আওতাভুক্ত কর্মী বা পেনশনভোগী
৩) CGHS-এর আওতাভুক্ত কর্মী বা পেনশনভোগী
৪) ESI-এর আওতাভুক্ত ব্যক্তি
৫) নির্দিষ্ট সরকারি/PSU Group Medical Insurance-এর আওতাভুক্ত ব্যক্তি
৬) নিয়মিত Medical Allowance পাওয়া নির্দিষ্ট সরকারি কর্মী/পেনশনভোগী
৭) ৭০ বছর বা তার বেশি বয়সের ব্যক্তি, কারণ তাঁদের জন্য Ayushman Vaya Vandana-এর সুবিধা রয়েছে
৮) SIR-এর নির্দিষ্ট কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা
৯) তবে CAA বা SIR Adjudication Tribunal-এ আবেদন বিচারাধীন থাকলে, অন্যান্য যোগ্যতা পূরণ করলে শুধু সেই কারণে বাদ পড়বেন না বলে বিজ্ঞপ্তি-ভিত্তিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কত টাকার চিকিৎসা পাওয়া যাবে?
যোগ্য পরিবার প্রতি বছর সর্বোচ্চ ₹৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা কভার পাবে।
অর্থাৎ পরিবারের একজন সদস্য পুরো ₹৫ লক্ষ ব্যবহার করলে অন্য সদস্যের জন্য সেই বছরের অবশিষ্ট কভার কমে যাবে।
ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট প্রস্তুত রাখবেন?
যদি আপনার বাড়িতে আশা কর্মী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম দিয়ে যায় ফর্মের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করতে হবে। তা নিয়ে নিচে আলোচনা করা হলো। যেমন –
১. আধার কার্ড
২. রেশন কার্ড
৩. স্বাস্থ্যসাথী কার্ড/তথ্য
৪. ভোটার কার্ড
৫. প্যান কার্ড
ফর্ম পূরণ করার পরে কোথায় জমা দেবেন?
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদন ফর্মটি পূরণ করার পর, আপনার এলাকার আশা কর্মীর কাছে ফর্মটি জমা করতে হবে। তবে আশা কর্মী ফর্ম জমা নেওয়ার সময় আপনার ফর্মটি যাচাই এবং চেক করার উপর ফর্ম জমা নেবে। এবং তারপর আপনাকে একটি রিসিপ্ট কপি দেবেন।
অনলাইনে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় নিজের নাম কীভাবে চেক করবেন?
Ayushman Bharat Beneficiary Portal-এ চেক করুন
যেহেতু MMSBY মূলত Ayushman Bharat-এর আওতার বাইরে থাকা যোগ্য পরিবারগুলির জন্য তৈরি করা হয়েছে, তাই আপনার পরিবার Ayushman Bharat PM-JAY-এ নির্বাচিত হয়েছে কি না সেটিও পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার প্রধান সুবিধাগুলি কী কী?
আয়ুষ্মান ভারত কার্ডের এর মতোই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অনেকগুলি সুবিধা রয়েছে। যেমন –
১) প্রতি বছর ₹৫ লক্ষ পর্যন্ত কভার: যোগ্য পরিবারকে বছরে সর্বোচ্চ ₹৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা।
২. ক্যাশলেস চিকিৎসা: যোগ্য চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে ক্যাশলেস সুবিধা।
৩. Family Floater: পরিবারের সদস্যরা একই ₹৫ লক্ষ কভার ব্যবহার করতে পারবেন।
৪. পরিবারের সদস্য সংখ্যার সীমা নেই: পরিবারে সদস্য সংখ্যা বেশি হলেও আলাদা family-size cap নেই।
৫. Pre-existing Disease: আগে থেকে থাকা রোগও কভার করা হবে।
৬. দেশজুড়ে হাসপাতাল: Ayushman Bharat-এর তালিকাভুক্ত হাসপাতালগুলিতে সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে।
৭. Aadhaar Authentication: পরিচয় যাচাইয়ের জন্য আধার-ভিত্তিক authentication ব্যবহৃত হবে।
৮. কোনও Premium দিতে হবে না: যোগ্য সুবিধাভোগীর কাছ থেকে এই স্বাস্থ্যবিমার জন্য আলাদা Premium নেওয়ার কথা নয়।
ফর্ম জমা দেওয়ার আগে ৮টি বিষয় অবশ্যই দেখে নিন
১. আধার নম্বর ঠিক আছে কি না
২. নামের বানান ঠিক আছে কি না
৩. রেশন কার্ড নম্বর ঠিক আছে কি না
৪. মোবাইল নম্বর ঠিক আছে কি না
৫. জন্মতারিখ ঠিক আছে কি না
৬. পরিবারের সদস্য সংখ্যা ঠিক আছে কি না
৭. ১৮ বছরের বেশি সদস্যদের ভোটার তথ্য সঠিক কি না
৮. স্বাস্থ্যসাথী সংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কি না
আর ফর্ম জমা দেওয়ার পর যে Receipt/প্রাপ্তির অংশ রয়েছে, সেটি অবশ্যই নিজের কাছে রাখবেন।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা পশ্চিমবঙ্গের নতুন স্বাস্থ্যবিমা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে যেসব পরিবার স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত কিন্তু Ayushman Bharat PM-JAY-এর আওতায় পড়ছে না, তাঁদের জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছে।
▪️MMSBY : Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
