অন্নপূর্ণা স্ট্যাটাস Payment Failure দেখাচ্ছে? এই কাজটি করুন ৩০০০ টাকা পাবেন

Spread the love

১ লা জুলাই ২০২৬ তারিখে মূখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী ১ কোটি ১০ লক্ষ মহিলাদের ব্যাংক একাউন্টে ৩০০০ টাকা দেওয়া হয়েছে। এবং অনলাইনে স্ট্যাটাস চেক করার লিংক ও চালু করা হয়েছে। সবাই বর্তমানে তাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। এখন স্ট্যাটাস চেক করলে অনেকের Approved, Under Process, Under Enquiry, Payment Failure দেখাচ্ছে। তবে যাদের Payment Failure দেখাচ্ছে তাদের বর্তমানে কি করলে ব্যাংক একাউন্টে ৩০০০ টাকা ঢুকবে তা নিয়ে আলোচনা করবো এই পোষ্টের মাধ্যমে।

Annapurna Yojana Status Check

যদি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে এখন বর্তমানে স্ট্যাটাস চেক করতে পারবেন। Annapurna Yojana Official Website এ ভিজিট করে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগইন করলে স্ট্যাটাস দেখতে পাবেন। তবে বিভিন্ন জনের বিভিন্ন স্ট্যাটাস দেখাচ্ছে। এর মধ্যে অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে Payment Failure. এই রকম Status দেখলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।

কাদের Payment Failure দেখাচ্ছে?

আপনি যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন আপনার ফর্ম Approved হয়েছিল এবং Payment ছাড়া হয়েছিল। কিন্তু Server Issue থাকার কারণে অথবা আপনার ব্যাংক একাউন্টের কোনো সমস্যা থাকার কারণে এই Payment Failure দেখাচ্ছে।

Payment Failure দেখালে কি করবেন?

যদি আপনার Payment Failure দেখায় তাহলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

NPCI DBT Link Online Status Check

১) DBT Link চেক করুন:

এখন বর্তমানে সমস্ত কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টাকা DBT Link এর মাধ্যমে দেওয়া হবে। DBT মানে Direct Benifit Transfer. অর্থাৎ ব্যাংক একাউন্টের সঙ্গে আধার DBT Link. সরকারের তরফ থেকে আধার কার্ডের নাম্বারে টাকা ছাড়লে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক একাউন্ট লিংক রয়েছে ওই ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে।

তাই অবশ্যই চেক করুন আপনার ব্যাংক একাউন্টে আধার DBT Link রয়েছে কি না। কিভাবে চেক করবেন দেখুন।

১) প্রথমত, NPCI Official Website এ ভিজিট করুন।

২) তারপর, Customer অপশনে ক্লিক করে Bharat Aadhaar Seeding Enabler (BASE) অপশনে ক্লিক করুন।

৩) এবার বামদিকে Aadhaar Maped Status অপশনে ক্লিক করুন।

৪) তারপর আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে এবং Captcha code দিয়ে Check Status অপশনে ক্লিক করুন।

৫) আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বার-এ ৬ সংখ্যার OTP যাবে। OTP বসিয়ে Confirm অপশনে ক্লিক করুন।

Confirm অপশনে ক্লিক করলে আপনি DBT Link Status দেখতে পাবেন। যদি Enable For DBT লেখা থাকে এবং ব্যাংকের নাম লেখা থাকে তাহলে ঠিক আছে।

২) KYC আছে কিনা চেক করুন:

অনেকের ব্যাংক একাউন্টে অনেক দিন ধরে টাকা জমা ও তোলার লেনদেন না করার কারণে একাউন্টের বিভিন্ন সমস্যা হয়। তাই অবশ্যই আপনার একাউন্টে KYC আছে কিনা চেক করতে হবে। KYC আছে কিনা চেক করার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলুন এবং কিছু টাকা জমা করুন। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে টাকা তুলতেও পারবেন জমা করতে পারবেন।

৩) BDO অফিসে যোগাযোগ করুন:

উপরের দুটি কারণ ঠিক থাকা সত্ত্বেও যদি আপনার payment Failure দেখায়, এবং টাকা ব্যাংক একাউন্টে না আসে তাহলে আপনাকে আপনার এলাকার BDO অফিসে যোগাযোগ করতে হবে। তবে BDO অফিসে যাওয়ার সময় পরিবারের সবার আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্নপূর্ণা যোজনার অনলাইন Receipt copy নিয়ে যাবেন।

৪) Server Problem:

যখন লক্ষ লক্ষ, কোটি কোটি ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ছাড়া হয় তখন সার্ভার প্রবলেম এর জন্য টাকা আসতে দেরি হয় এবং payment Failure হয়। তবে এর মধ্যে অনেকের ১ লা জুলাই ২০২৬ তারিখে Payment Failure দেখাচ্ছিল কিন্তু ৪ জুলাই ২০২৬ তারিখে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তাই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের চেক করবেন টাকা পরে এসেছে কিনা।

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস যাদের Payment Failure দেখাচ্ছে তাদের কি করতে হবে? কোথায় যেতে হবে? টাকা কবে ঢুকবে? এ সমস্ত নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের এই সম্বন্ধে আর কোনো কিছু জানার থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

▪️অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস: Official Website

▪️NPCI DBT Link: Official Website


Spread the love

Leave a Comment