কেন্দ্র সরকারের তরফ থেকে গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই যোজনার মধ্য দিয়ে প্রথম শিশু সন্তান হলে ৫০০০ টাকা সহায়তা এবং দ্বিতীয় কন্যা সন্তান হলে ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন এই যোজনার আবেদন করেও এখনো পর্যন্ত টাকা পাননি।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আলোচনা করবো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা
আমাদের ভারতবর্ষের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের একটি প্রকল্প হলো এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। যেখানে ১৯ বছর বয়সী কিংবা তার ওপরের বয়সী গর্ভবতী মহিলারা আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে প্রথম শিশু সন্তান হলে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এবং দ্বিতীয় কন্যা সন্তান হলে ৬০০০ টাকা ২ কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এই প্রকল্পের জন্য এলাকার আশা কর্মীর কাছে যাবতীয় ডকুমেন্টস জমা করতে হয়। সমস্ত কিছু ঠিক থাকলে আপনার ব্যাংক একাউন্টে দুটি কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয়।
কি কি ডকুমেন্টস দরকার?
এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আবেদনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগে। সেগুলি হলো-
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- মাতৃ ও শিশু সুরক্ষা কার্ড
- ব্যাংক একাউন্ট
- ইত্যাদি
- প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা| কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন
- শুরু হলো আধার কার্ডের সঙ্গে Email ID Link| সম্পূর্ণ ফ্রিতে নিজের মোবাইল দিয়ে করে নিন| Aadhaar Email ID Link
- RRB Group D Result Check| RRB Group D Scorecard Download Link
- SC ST OBC কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| কিভাবে Caste Certificate Verification করবেন?
- অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক| Annapurna Yojana Status Check Online – কিভাবে চেক করবেন?
কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
যদি আপনি সমস্ত কিছু ডকুমেন্ট জমা করে থাকেন এবং শিশু জন্মগ্রহণের পরও অনেকদিন হয়ে গেছে টাকা না পান অবশ্যই আপনি স্ট্যাটাস চেক করুন নিজের মোবাইল থেকে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো –

১) প্রথমত PMMVY Official Website এ ভিজিট করুন।
২) এরপর Track Status অপশনে ক্লিক করুন।
৩) আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিন এবং Captcha code বসিয়ে Validate অপশনে ক্লিক করুন।
৪) এবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি OTP যাবে। ওই ৬ সংখ্যার ওটিপি বসিয়ে Go অপশনে ক্লিক করুন।
Go অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে স্ট্যাটাস দেখতে পাবেন। যেখানে মহিলার নাম, ঠিকানা, ও সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন।
এবার যদি আপনার অনেকদিন ধরে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে অবশ্যই এই ওয়েবসাইট থেকে Complaint/অভিযোগ করতে পারেন।
কিভাবে Complaint করবেন?
যদি দেখছেন যে আপনার পেমেন্ট অনেকদিন ধরে পেন্ডিং রয়েছে আপনি এই ওয়েবসাইট থেকে Complaint করতে পারেন। কিভাবে করবেন দেখুন।
১) প্রথমত PMMVY Official Website এ ভিজিট করুন।
২) তারপর Lodge/Track Grievance অপশন ক্লিক করুন।
৩) এরপর Are You Registered Beneficiary এখানে YES অপশনে ক্লিক করুন।
৪) এবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ও Captcha code বসিয়ে validate করুন।
৫) তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যাওয়া ছয় সংখ্যার ওটিপি বসিয়ে Go অপশনে ক্লিক করুন।
৬) এবার আপনি Complaint করার ক্যাটাগরি সিলেক্ট করুন এবং কি বিষয়ে অভিযোগ জানাতে চান ২-৪ লাইন লিখুন।
৭) তারপর Submit Grievance অপশনে ক্লিক করুন।
সাবমিট করার সাথে সাথে আপনাকে একটি Ticket Number দেওয়া হবে। তাছাড়াও আপনি লগইন করার পর List Of Grievance অপশনে ক্লিক করে আপনার অভিযোগের স্ট্যাটাস চেক করতে পারেন।
তাই আপনি যদি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার টাকা না পেয়ে থাকেন উপরের পদ্ধতি ফলো করে স্ট্যাটাস চেক করুন। এবং যদি আপনার পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে অবশ্যই অভিযোগ জানাতে পারেন। তাছাড়াও অফিশিয়াল ওয়েবসাইটে ১৫১৫ হেল্পলাইন নাম্বারে ফোন করেও অভিযোগ জানাতে পারেন।
যদি আপনাদের এই সম্বন্ধে আর কোনো কিছু প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
▪️PMMVY Official Website: Visit Here
▪️সরকারি প্রকল্প: এখানে দেখুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
