আপনার যদি আধার কার্ড থাকে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে UIDAI এর তরফ থেকে আধার কার্ড নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, এখন আপনি আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি সম্পূর্ণ ফ্রিতে লিংক করাতে পারবেন। এই কাজটি আপনি আপনার নিজের মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসেই করতে পারবেন। Aadhaar Email ID Link করলে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি কিভাবে লিংক করবেন তা নিয়ে আলোচনা করবো।
Aadhaar Email ID Link
আগে আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি লিঙ্ক করলে ৭৫ টাকা নেওয়া হতো। তবে নতুন আপডেট অনুযায়ী আপনি আধার অ্যাপ থেকে এই কাজটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এই ফ্রি সার্ভিস ব্যবহার করতে পারবেন আগামী ৩১ শে ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। তাই যদি আপনি আপনার আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি লিঙ্ক করাতে চান অবশ্যই এখন করিয়ে নিন। তাছাড়াও আগে থেকে কোনো Email ID লিংক থাকলে ওইটা পরিবর্তন করা যাবে।
১লা জুলাই ২০২৬ তারিখ থেকে এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে।
কি কি সুবিধা রয়েছে?
আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি লিঙ্ক করলেই বিভিন্ন ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন। কি কি সুবিধা রয়েছে তা নিয়ে নিচে আলোচনা করা হলো-
১) OTP এবং Notification Alerts: আপনার আধার কার্ডের ভেরিফিকেশন এবং আধার কার্ডে ওটিপি সংক্রান্ত কোনো কিছু নোটিফিকেশন ইমেইল আইডিতে খুব দ্রুত পাঠানো হয়। তাছাড়াও আপনার আধার কার্ডে কোথাও ফিঙ্গারপ্রিন্ট এবং আধার OTP দিয়ে কোনো কিছু কাজ করলে তার নোটিফিকেশন অ্যালার্ট আপনার ইমেল আইডিতে পাঠানো হয়।
২) প্রতারণা থেকে সুবিধা: আপনার অজান্তে আপনার আধার কার্ড নিয়ে কোনো অপব্যবহার করলে তার নোটিফিকেশন আপনার ইমেল আইডিতে চলে আসে।
৩) বিনামূল্যে আপডেট সুবিধা: এখন বর্তমানে সম্পূর্ণ ফিতে এই আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি লিংক করা যাবে। যার শেষ তারিখ রয়েছে ৩১ শে ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।
- পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ২০২৬: ডকুমেন্ট, স্ট্যাটাস চেক ও ডাউনলোড
- মূখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা|MMSBY Form Fill Up West Bengal| কি কি ডকুমেন্টস লাগবে?
- সেবা সেতু অভিযান: Seba Setu Abhiyan| Seba Setu Camp Kobe Hobe| Seba Setu Official Website
- APAAR ID Card কী? কীভাবে তৈরি করবেন ও ডাউনলোড করবেন? জেনে নিন সহজ পদ্ধতি
- Ckyc Card Download Online| Ckyc Card Kaise Banaye – কি কাজে লাগবে?
কিভাবে Aadhaar Email ID Link করবেন?
আধার কার্ডের সঙ্গে ইমেইল আইডি লিঙ্ক করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রতিটি স্টেপ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত Google Play Store থেকে দুটি অ্যাপ install করতে হবে।
২) এবার মোবাইল ফোনে এই দুটি অ্যাপ install করার পর Aadhaar অ্যাপটি খুলুন।
৩) তারপর, Continue to Register অপশনে ক্লিক করে আপনার আধার নাম্বার বসিয়ে Continue অপশনে ক্লিক করুন।
৪) এবার আপনার মোবাইলের যেকোনো একটি সিম সিলেকশন করে মোবাইল নাম্বারটি ভেরিফাই করুন।
৫) তারপর আপনার Face Authentication করুন এবং নিজের মতো করে ৬ সংখ্যার PIN সেট করুন।
৬) আধার অ্যাপের ড্যাশবোর্ড খুলবে যেখানে আপনি আপনার আধার কার্ড দেখতে পাবেন। এখানে নিচের দিকে Service অপশনে ক্লিক করুন।
৭) Service অপশনে ক্লিক করলে Mobile Number Update, Address Update, Family Member Request, Email ID Add/Update এই চারটি অপশন রয়েছে।
৮) এরমধ্যে Email ID Add/Update অপশনে ক্লিক করুন।
৯) তারপর আপনার নতুন ইমেইল আইডি বসিয়ে Continue অপশনে ক্লিক করুন। এবার Email OTP দিয়ে submit করুন।
১০) এবার Face Authentication দিয়ে Submit করুন।
Submit করলে Successfully Massage আসবে। এবং আপনি ওই মোবাইল অ্যাপ থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে দুই থেকে চার দিনের মধ্যে আপনার আধার কার্ডে ওই ইমেইল আইডি লিংক হয়ে যাবে।
এভাবেই খুব সহজেই আপনি আপনার আধার কার্ডের সঙ্গে Email ID লিঙ্ক করাতে পারেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
▪️My Aadhaar: Official Website
▪️সরকারি প্রকল্প: এখানে দেখুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
