কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল। এই PM Kisan Yojana এর জন্য আপনি চাইলে বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে এই যোগ্যতা যাচাই করুন এবং দেখে নিন কিভাবে আবেদন করতে হবে।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা কি?
কেন্দ্রীয় সরকার একটি নতুন কেন্দ্রীয় খাতের প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প (প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প) চালু করেছে যাতে সমস্ত কৃষক পরিবারকে তাদের আর্থিক চাহিদা মেটাতে আর্থিক সুবিধা প্রদান করা যায়। এবং এটি কৃষকদের কৃষিতে অনেক সাহায্য করে। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পটি ২৪শে ফেব্রুয়ারী ২০১৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী চালু করেছিলেন। এবং PM Kisan যোজনা এর জন্য অনলাইন আবেদন এখন আবার শুরু হয়েছে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
অন্নপূর্ণা যোজনা: মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা| কিভাবে আবেদন করবেন?
কত টাকা দেওয়া হয়?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রতি কৃষকদের বছরে ৬০০০ টাকা তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। প্রতি তিন মাস অন্তর ২০০০ টাকা করে মোট ৬ হাজার টাকা দেয়া হয়। এই টাকা সরাসরি DBT এর মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হয়।
কারা আবেদন করতে পারবেন? Eligibility Criteria
এই প্রকল্পের আবেদন করার আগে আপনাকে অবশ্যই যোগ্যতা যাচাই করতে হবে। এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো –
- আপনাকে অবশ্যই দেশের নাগরিক হতে হবে।
- আপনার নামে কৃষি জমি অর্থাৎ চাষযোগ্য জমি থাকতে হবে।
- অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। (DBT Link করা থাকতে হবে)
- আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
- পরিবারের যেকোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন।
কারা আবেদন করতে পারবেন না?
এই প্রকল্পের টাকা সবাই পাবেন না কারণ কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এই শর্তগুলির মধ্যে পড়লে আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না। কি কি শর্ত রয়েছে দেখুন-
- প্রাতিষ্ঠানিক জমির মালিক হলে এবং কোনো সাংবিধানিক পদে থাকলে। যেমন মন্ত্রী, সাংসদ বিধায়ক) আপনি টাকা পাবেন না।
- যে সমস্ত কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মী ১০ হাজার টাকা কিংবা তার বেশি পেনশন পান তারা এই প্রকল্পের টাকা পাবেন না।
- ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
- পেশাদার ব্যক্তি, যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ইত্যাদি পেশায় নিযুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
- প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা: বছরে ৬০০০ টাকা| PM Kisan Yojana Apply
- জনকল্যাণ শিবির ক্যাম্প| ৫০টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন!| জানুন বিস্তারিত
- ABHA কার্ড কি? কিভাবে তৈরি করবেন? কি কি সুবিধা রয়েছে? জানুন বিস্তারিত
- নতুন জব কার্ডের আবেদন| WB New Job Card Apply|Job Card Online Apply – জানুন বিস্তারিত
- অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন| Annapurna Yojana Online Apply 2026
কি কি ডকুমেন্টস লাগবে? PM kisan Required Documents
এই প্রকল্পের অনলাইন আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
- আধার কার্ড
- রেশন কার্ড
- জমির রেকর্ড/ জমির কাগজপত্র
- আধার লিঙ্ক মোবাইল নাম্বার
- ব্যাংক একাউন্ট
- ইত্যাদি
কিভাবে অনলাইন আবেদন করবেন? (PM kisan Online Apply)
গ্রামীণ ও শহর এলাকার জন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইন আবেদন করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত, PM Kisan Official Website এ ভিজিট করুন।
২) তারপর, New Farmer Registration অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আবেদনকারীর আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার এবং রাজ্যের নাম সিলেক্ট করুন। এবং Captcha code বসিয়ে Get OTP অপশনে ক্লিক করুন।
৪) তারপর, মোবাইল OTP, এবং Aadhaar OTP বসিয়ে submit করুন।
৫) এবার আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন। যেমন – রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, জমির তথ্য, ইত্যাদি।
সমস্ত তথ্য দেওয়ার পর সবশেষে জমির রেকর্ড আপলোড করতে হবে। তবে মনে রাখবেন ডকুমেন্টস টি ২০০kb এর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করতে হবে।
PM Kisan E-kyc কিভাবে করবেন?
আপনি যদি PM Kisan প্রকল্পের জন্য আবেদন করেছেন অথবা টাকা পাচ্ছেন আপনাদের প্রত্যেককে এই E-kyc করতে হবে। কিভাবে নতুন পদ্ধতিতে নিজের মোবাইল দিয়ে E-kyc করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
PM kisan E-kyc আর আপনি PM Kisan অফিশিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন না। E-kyc করার দুটি পদ্ধতি রয়েছে যা হলো – ১) CSC সেন্টারে গিয়ে এবং ২) PM Kisan Mobile App দিয়ে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি কিভাবে নিজের মোবাইল দিয়ে বাড়িতে বসে E-kyc করবেন নিচে আলোচনা করা হয়েছে।
PM Kisan E-kyc By Mobile App (Face Authentication)
১) সবার প্রথমে, Google Play Store থেকে PM Kisan App এবং Aadhaar Face Rd অ্যাপ ইন্সটল করতে হবে।
২) তারপর PM Kisan App টি Open করে Next অপশনে ক্লিক করতে হবে।
৩) এবার ভাষা সিলেকশন করে, Submit করার পর Login অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর Beneficiary সিলেক্ট করে Aadhaar Number বসিয়ে Face Authentication করুন।
৫) এবং নিজের মতো ৬ সংখ্যার PIN বসিয়ে submit করুন।
পরবর্তী পেজে Dashboard অপশনে ক্লিক করলে আপনার E-kyc Complete হয়ে যাবে।
PM Kisan Yojana New Update
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দিয়ে যোজনার আওতায় ইতিমধ্যে ২২ টি installment এর টাকা দেওয়া হয়েছে। আপনি যদি এখন আবেদন করে থাকেন তাহলে পরের কিস্তিতে আপনি টাকা পাবেন। তবে যদি আপনার জমির মালিকানা ২০১৯ সালের পর হয় তাহলে এই প্রকল্পের টাকা বর্তমানে পাবেন না।
▪️PM Kisan: Official Website
▪️PM Kisan App: Download
▪️আরো সরকারি প্রকল্প: Apply Now

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
