পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছে। এখন আবার বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত জনসাধারণের জন্য চালু করেছে জনকল্যাণ শিবির। যেখানে ৫০টি এর বেশি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এই শিবিরে শুধুমাত্র আবেদন নয় বিভিন্ন প্রকল্পের ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন এবং অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তাই এই জনকল্যাণ শিবিরে কোন কোন প্রকল্প গুলি জন্য আবেদন করা যাবে? আপনার এলাকায় কবে এই শিবির অনুষ্ঠিত হবে? জানুন বিস্তারিত তথ্য এই পোস্টের মাধ্যমে।
জনকল্যাণ শিবির কি?
এই জনকল্যাণ শিবির হলো রাজ্যের সমস্ত জনসাধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। যেখানে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যেমন পূর্ববর্তী তৃণমূল সরকারের দুয়ারে সরকার অনুষ্ঠিত হতো, সেই ভাবে এখন বর্তমানে বিজেপি সরকারের তরফ থেকে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের মধ্যে প্রতিটি জেলায় জেলায় ব্লক এবং মিউনিসিপালিটি এলাকায় এই শিবির অনুষ্ঠিত হবে।
কবে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে?
রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই জন্য কল্যাণ শিবির আগামী ১৫, ১৬, ১৭ জুন ২০২৬ তারিখে আয়োজন করা হবে। তাই আপনার এলাকায় এই তিন দিনের মধ্যে যদি আপনি কোনো প্রকল্পের সুবিধা পেতে চান অবশ্যই আবেদন করতে পারেন।
কবে কোথায় জনকল্যাণ শিবির আয়োজন হবে?
আর রাজ্য সরকারের তরফ থেকে জনকল্যাণ শিবির এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশ করেছে। এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনার এলাকায় কবে এই শিবির হবে। কিভাবে চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো-
১) প্রথমত, JKS Official Website এ ভিজিট করুন।
২) তারপর, Locate Your Shivir অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজ খুলবে যেখানে আপনার জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করুন।
নিচের দিকে আপনার এলাকায় কোথায়, কত তারিখে, কোন ঠিকানায়, এই জনকল্যাণ শিবির হবে তা লেখা রয়েছে। আপনি খুব সহজেই আপনার এলাকায় কোথায় হবে জনকল্যাণ শিবির আপনি দেখতে পাবেন।
- চালু হলো জনকল্যাণ শিবির| বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন| জানুন বিস্তারিত
- ABHA কার্ড কি? কিভাবে তৈরি করবেন? কি কি সুবিধা রয়েছে? জানুন বিস্তারিত
- নতুন জব কার্ডের আবেদন| WB New Job Card Apply|Job Card Online Apply – জানুন বিস্তারিত
- অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন| Annapurna Yojana Online Apply 2026
- আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক আছে কিনা চেক করুন? Aadhaar Mobile Number Link Check| কিভাবে লিংক করবেন?
কোন প্রকল্পের আবেদন করা যাবে?
এই জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষ কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, তার লিস্ট নিচে দেওয়া হল।
- Aadhaar Enrolment & Seeding
- Agriculture Infrastructure Fund (AIF)
- Annapurna Yojana
- Atal Pension Yojana
- Ayushman Bharat
- Bina Mulya Samajik Suraksha Yojana (BMSSY)
- Citizenship Amendment Act (CAA) Application
- Deen Dayal Upadhyay Grameen Kaushalya Yojana (DDU-GKY)
- E-Shram
- Jai Johar
- Job Cards for VBGRAMG
- Kanyashree Yojana / Beti Bachao Yojana
- Kisan Credit Card (KCC)
- Minor Correction of Land Records
- Mission for Integrated Development of Horticulture (MIDH)
- Mudra Loan
- Mutation of Land Records
- National Apprenticeship Promotion Scheme (NAPS)
- National Apprenticeship Training Scheme (NATS)
- National Social Assistance Programme (NSAP)
- Patta Applications
- PM Garib Kalyan Anna Yojana
- PM Jeevan Jyoti Bima Yojana
- PM Shram Yogi Maandhan
- PM Suraksha Bima Yojana
- PM Ujjwala Yojana
- PM-Kisan Samman Nidhi
- PM-Matsya Kisan Samridhi Sah-Yojna
- PM-SVANidhi (Street Vendor Loan)
- PM-Vishwakarma
- Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises (PMFME)
- Pradhan Mantri Jan Dhan Yojana
- Pradhan Mantri Virasat Ka Samvardhan (PM-VIKAS)
- Pre-Matric and Post-Matric Scholarship
- Prime Minister Employment Generation Programme (PMEGP)
- Prime Minister Internship Scheme (PMIS)
- Rajya Khadya Suraksha Yojana-1
- Rojgar Seva Portal
- Shikshashree
- Soil Health Card
- Sukanya Samriddhi Yojana (SSY)
এইরকম মোট ৫০ টি প্রকল্পের জন্য জনকল্যাণ শিবিরে আবেদন করা যাবে। সম্পূর্ণ তালিকা দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
কিভাবে আবেদন করতে হবে?
জনকল্যাণ শিবিরে গিয়ে যেকোনো প্রকল্পের আবেদন করতে হলে কিভাবে আবেদন করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত আপনার এলাকায় যেখানে জনকল্যাণ শিবির হচ্ছে ওইখানে যান।
২) তারপর ওই শিবির থেকে নির্দিষ্ট আবেদন ফর্ম সংগ্রহ করুন।
৩) আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করুন।
৪) এরপর আবেদন ফর্মের সাথে যাবতীয় ডকুমেন্টস জেরক্স করে যুক্ত করুন। তবে অবশ্যই প্রতিটি ডকুমেন্টস এর জেরক্স এর নিচে আপনার নিজের স্বাক্ষর করবেন।
৫) তারপর ওই শিবিরে আবেদন ফর্মটি জমা করুন এবং Application Receipt সংগ্রহ করুন। যা পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে।
তাই যে সমস্ত সাধারণ মানুষ রাজ্য ও কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের আবেদন করতে চায়, অবশ্যই এই শিবিরে গিয়ে আবেদন করতে পারে। তাছাড়া, যদি এই সরকারি প্রকল্প নিয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এই শিবিরে গিয়ে সমাধানও পেতে পারে। আপনাদের যদি এই টপিকে কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️জনকল্যাণ শিবির: অফিশিয়াল ওয়েবসাইট

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
