যে সমস্ত শিক্ষার্থীরা WBSSC Group C and D পোস্টে ১ লা মার্চ এবং ৮ ই মার্চ পরীক্ষা দিয়েছিল তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে WBSSC বোর্ডের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার অফিশিয়াল Answer key প্রকাশ করা হয়েছে। যা অবশ্যই সবাইকে চেক করতে হবে।
তাই কিভাবে Answer Key Download করতে হবে? কত নাম্বার থাকলে Interview তে ডাক পাবে? Final Result কবে আসতে পারে? কিভাবে Selection হবে? জানবো বিস্তারিত তথ্য এই পোষ্টের মাধ্যমে।
WBSSC Group C and D Exam Highlights
- Organization: West Bengal School Service Commission (WBSSC)
- Post Name: Group-C & Group-D
- Total Vacancy: 8477
- Exam: 1st March & 8th March 2026
- Official Website: www.westbengalssc.com
WBSSC Group C and Answer Key Check
এখন বর্তমানে আজ ২ রা এপ্রিল ২০২৬ তারিখে WBSSC বোর্ডের তরফ থেকে Official Answer Key Published করা হয়েছে। এখন সবাইকে Answer Key চেক করতে হবে এবং মেলাতে হবে তার কত Score হচ্ছে। কারন Cut Off Clear করতে পারলে তাদের ইন্টারভিউ থেকে ডাক আসবে।
👉WBSSC Group C Answer Key Download
👉 WBSSC Group D Answer Key Download
Group C and D কত Cut Off যেতে পারে?
যে সমস্ত পরীক্ষার্থী গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে পরীক্ষা দিয়েছে দুটি পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়েছে এবং দুটি পোস্টে Cut Off ও আলাদা আলাদা প্রকাশ করা হবে। তবে দুটি পোস্টে ক্যাটাগরি অনুযায়ী কত Cut off যেতে পারে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

- Jamnagar District Co-Operative Bank Recruitment 2026: Clerk, Peon সহ বিভিন্ন পদে নিয়োগ
- WBSSC Group C and D Result 2026| গ্রুপ সি এবং গ্রুপ ডি Answer key Out| কিভাবে Selection হবে?
- প্লাস্টিক ভোটার কার্ড অর্ডার| Voter PVC Card Order Online| নিজের মোবাইল দিয়ে খুব সহজেই
- WB ITI কলেজে ভর্তি ২০২৬| ITI Online Registration| কিভাবে আবেদন করবেন? যোগ্যতা কি? সিলেকশন
- SSB Constable Recruitment 2026: 827 শূন্যপদ, যোগ্যতা, বয়স,পরীক্ষা, বেতন ও আবেদন পদ্ধতি
WBSSC Group C and D Result 2026 Date?
প্রথমত বলে রাখি যে সমস্ত পরীক্ষার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে পরীক্ষা দিয়েছে তাদের জন্য প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই মেরিট লিস্টে নাম থাকলে তারা ইন্টারভিউ দিতে পারবে। এবার ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট নেওয়ার পর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে।
তবে যেহেতু ইতিমধ্যেই রাজ্যে ভোট ঘোষণা করা হয়েছে, তার জন্য সমস্ত প্রক্রিয়া আটকে রয়েছে। তাছাড়াও বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করে জানিয়েছিলেন যে জুলাই মাসের পর রেজাল্ট প্রকাশ করা হবে। তার জন্য WBSSC Group C and D পোষ্টের মেরিট লিস্ট সম্ভবত আগস্ট মাসে আসতে পারে। এবং তারপর নেওয়া হবে ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট। এই সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পর বছরের শেষের দিকে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে পারে। তবে অফিশিয়াল কোনো নোটিফিকেশন প্রকাশ করা হলে আরো বিস্তারিত জানানো হবে।
WBSSC Group C and D পোস্টে কিভাবে Selection হবে?
কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করে এই গ্রুপ-সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য সিলেকশন করা হবে। সিলেকশন পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করা হলো।
WBSSC Group C Selection Process:
- Written Exam (লিখিত পরীক্ষা) = 60 Marks
- Academic Qualification = 10 Marks
- Similar Experience = 5 Marks
- Interview = 10 Marks
- Oral Interview = 15 Marks
- Computer Typing Test
WBSSC Group D Selection Process:
- Written Exam (লিখিত পরীক্ষা)
- Experience= 5 Marks
- Oral Interview= 5 Marks
কিভাবে রেজাল্ট চেক করতে হবে?
এখন বর্তমানে শুধুমাত্র WBSSC Group C and D পোস্টের জন্য Answer Key প্রকাশ করা হয়েছে। তবে রেজাল্ট প্রকাশ করা হলে তোমাদের WBSSC Official Website এ ভিজিট করে রেজাল্ট চেক করতে হবে।
১) প্রথমত, WBSSC Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর, Candidate ID , মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) লগইন করার পর ড্যাশবোর্ড খুলবে। এখানে নিজের স্কোর চেক করা যাবে।
তাই যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছো তোমাদের এখনো বর্তমানে Answer Key চেক করতে হবে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। যদি তোমাদের এই সম্বন্ধে কোন কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।
▪️WBSSC Old Website: Official Link
▪️WBSSC New Website: Link
▪️আরো চাকরির খবর: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।