সবার জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের আধার সেন্টারে যেতে হবে না। আপনি বাড়িতে বসেই এই লিঙ্ক করতে পারবেন। এছাড়াও আধার কার্ডের বিভিন্ন সার্ভিস ব্যবহার ও আপডেট করতে পারেন। চালু করা হয়েছে আধার কার্ডের নতুন অ্যাপ, যা দিয়ে আধার কার্ডের যাবতীয় আপডেট বাড়িতে বসেই করতে পারবেন। Aadhaar Link With Mobile Number এটি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো –
১) আপনি কিভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন?
২) আধার নতুন অ্যাপে কি কি আপডেট করা যাবে?
৩) মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কত টাকা লাগবে? ইত্যাদি।
আধার কার্ডের নতুন অ্যাপ চালু
এখন বর্তমানে আধার কার্ডের নতুন অ্যাপ চালু করা হয়েছে যার নাম Aadhaar (Beta). এই অ্যাপ থেকে আপনার মোবাইল থেকে আধার কার্ডের বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে পারবেন। যেমন – আধার মোবাইল নাম্বার লিঙ্ক, ঠিকানা আপডেট, নাম আপডেট, email id আপডেট। তবে বর্তমানে আধার মোবাইল নাম্বার লিঙ্ক শুরু করা হয়েছে। Aadhaar (Beta) অ্যাপে প্রথমত আপনাদের Registration করতে হবে এবং Face Authentication করে Login করতে হবে। এবং তারপর আপনি সমস্ত সার্ভিস গুলি ব্যবহার করতে পারবেন।

কিভাবে Aadhaar (Beta) অ্যাপ রেজিস্ট্রেশন করবেন?
Aadhaar(Beta) অ্যাপ টি রেজিস্ট্রেশন ও ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১) প্রথমত, আপনাদের Google Play Store থেকে Aadhaar (Beta) App install করতে হবে।
২) অ্যাপ টি Open করতে হবে, এবং সমস্ত Permission Allow করতে হবে।
৩) এবার Skip Introduction and Register অপশনে ক্লিক করুন।
৪) তারপর, I’m ready with aadhaar অপশনে ক্লিক করুন। এবং আপনার আধার কার্ডের নাম্বার দিন এবং নিচে Continue অপশনে ক্লিক করুন।
৫) পরবর্তীতে, Terms and conditions দেখে নিচে ঠিক চিহ্ন দিয়ে I Agree করে Proceed অপশনে ক্লিক করুন।
৬) এরপর, I Am Under 18 এখানে চেক মার্ক করে Proceed to Select SIM অপশনে ক্লিক করুন।
৭) এবার আপনার যেকোনো একটি SIM সিলেক্ট করে, send SMS অপশনে ক্লিক করুন।
৮) তারপর, initiate face authentication অপশনে ক্লিক করতে হবে।
৯) আপনার Face Authentication করার পর, New PIN তৈরি করতে হবে। তারপর Confirm pin করতে হবে।
তাহলে Dashboard খুলে যাবে। যেখানে আপনার আধার কার্ডের ছবি এবং নাম দেখা যাবে। এবং নিচের দিকে আপনার আধার কার্ড show হবে।
কিভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন? (Mobile Number Link With Aadhaar Card)
Aadhaar (Beta) অ্যাপে Register করার পর, Dashboard খুলবে। এবার কিভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন নিচে আলোচনা করা হলো।

১) Dashboard এ আসার পর নিচের দিকে আসবেন এবং সার্ভিস অপশনে my aadhar update অপশন এ ক্লিক করবেন।
২) পরবর্তী সমস্ত সার্ভিস গুলো খুলবে। যেমন – Mobile Number update, Address Update, Name update, Email update.
৩) এবার মোবাইল নাম্বার লিঙ্ক অথবা আপডেট করার জন্য Mobile Number Update অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Verify mobile number এর নিচে আপনার মোবাইল নাম্বার দিন। যদি আপনার আগে থেকে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আগের মোবাইল নাম্বার দেখাবে। এবং তার নিচে New Mobile number এর জায়গায় নতুন আপডেট মোবাইল নম্বরটি বসান। তারপর Send OTP অপসনে ক্লিক করুন।
৫) আপনার দেওয়া নতুন মোবাইল নাম্বারে একটি ৬ সংখ্যার ওটিপি যাবে। ওই OTP দিয়ে ভেরিফাই করুন।
৬) Mobile OTP Verified করার পর নিচের দিকে face authenticate অপশনে ক্লিক করুন।
৮) এবার পুনরায় আপনার মুখের ছবি দিয়ে Authenticate করুন।

৯) তারপর, ৭৫ টাকা পেমেন্ট করতে হবে। এখানে Razorpay অপশনে সিলেক্ট করুন এবং টাকা পেমেন্ট করতে হবে।
১০) টাকা পেমেন্ট করার পর, Request Successful Show হবে। এবং নিচে Download Acknowledgement Slip Download করে নেবেন।
- ফ্রি কোচিং যোজনা| Free Coaching Yojana| পাবেন ১ লাখ ২০ হাজার টাকা|Apply Now
- ICC Men’s T20 World Cup 2026|T20 World Cup Schedule| বিস্তারিত তথ্য
- AI Tools-এর সাহায্যে শিখুন ৫টি নতুন Digital Skill (ভবিষ্যতের জন্য সেরা)
- ১৯ বছরের দেবব্রত মহেশ রেখে: ২০০ বছর পর সম্পন্ন করলেন ঐতিহাসিক Dandakrama Parayanam|Who is Devavrat Mahesh Rekhe?
- ভোটার লিস্ট 2025 পশ্চিমবঙ্গ ডাউনলোড|voter list 2025 west bengal pdf download with photo
কিভাবে আধার মোবাইল লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন?
আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা এই Aadhaar (Beta) অ্যাপ থেকেই চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন নিচে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।
১) আপনার Aadhaar(Beta) অ্যাপ টি খুলুন।
২) আপনার Pin দিয়ে Login করুন।
৩) নিচের দিকে আসার পর, Service Option এ my aadhaar update অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজ খুলবে নিচের দিকে আসার পর, my past update অপশন দেখতে পাবেন।
৫) তারপর validation stage অপশনে ক্লিক করুন। এখানে আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়েছে কিনা। এখানে সমস্ত কিছু কমপ্লিট দেখালে বুঝবেন আপনার লিঙ্ক হয়ে গেছে।
কত টাকা খরচ হবে?
বর্তমানে আধার কার্ডের অ্যাপ থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ৭৫ টাকা পেমেন্ট করতে হবে। এই টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করে লিংক করতে হবে। অনলাইনে পেমেন্ট করার জন্য, UPI , Google pay, Phone pay, ইত্যাদি অপশন পেয়ে যাবেন।
পরিবারের সমস্ত সদস্যের আধার মোবাইল নাম্বার লিঙ্ক
যদি আপনি আপনার মোবাইল থেকে পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অবশ্যই লিঙ্ক করতে পারেন। নিজেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
১) প্রথমেই আপনার আধার নম্বর দিয়ে লগইন করুন। লগইন করার পর আপনার ছবি এবং নাম দেখাবে এবং নিচের দিকে আধার কার্ড দেখাবে।
২) আপনার নামের ডান পাশে ক্লিক করলে নতুন একটা অপশন দেওয়া হবে – “Add Another Profile ”
৩) Add Another Profile অপশনে ক্লিক করলে, পরবর্তী পেজ খুলবে যেখানে নতুন আধার নাম্বার দিয়ে প্রোফাইল অ্যাড করা যাবে। এখানে আপনার পরিবারের যে সদস্যের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তার আধার নাম্বার দিয়ে face authentication করবেন।
৪) face authentication করার পর আপনার পরিবারের ওই সদস্যের নাম dashboard এ অ্যাড হয়ে যাবে।
৫) এবং তারপর ওই সদস্যের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন।
তাই আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চান, অথবা মোবাইল নাম্বার আপডেট করতে চান অবশ্যই এখন বর্তমানে করতে পারেন। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে আধার কার্ডের নতুন অ্যাপ দিয়ে এই কাজটি করতে পারেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️Aadhaar (Beta) App: Download – Link2
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন
▪️Our FB Page: Join Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।