যদি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে আবার নতুনভাবে Annapurna Yojana New Portal চালু করা হয়েছে। যেখানে সবাইকে নতুনভাবে স্ট্যাটাস চেক করতে হবে। এবং যদি আপনি ৩০০০ টাকা না পান আপনাকে Claim করতে হবে। তাছাড়াও কেউ যদি অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছে আপনি Objection জানাতে পারেন। এবং যদি আপনার ফর্মে কোন অংশে ভুল হয় আপনি এখন নতুন অন্নপূর্ণা যোজনার পোর্টাল থেকে Edit এর জন্য আবেদন করতে পারবেন।
Annapurna Yojana Status Check কিভাবে করবেন?
আপনি যদি টাকা পেয়ে থাকেন এবং টাকা না পেয়ে থাকেন আপনাদের সবাইকে বর্তমানে Annapurna Yojana Status Check করতে হবে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, Annapurna Yojana Official Website এ ভিজিট করুন।
২) তারপর Access Citizen Portal অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তীতে পেজে জেলার নাম সিলেক্ট করুন এবং রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা কোড দিয়ে Send OTP অপশনে ক্লিক করুন।
৪) আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওই OTP দিয়ে Verify and Continue অপশনে ক্লিক করুন।
এবার পরবর্তী পেজে আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে পাবেন।
যদি আপনার স্ট্যাটাস Approved দেখায় তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না।
আর যদি আপনার Rejected, Under Enquiry, Further Verification এইরকম কোনো অপশন দেখায় আপনি চাইলে অনলাইন থেকেই Claim করতে পারেন।
কিভাবে Annapurna Yojana Claim করবেন?
যদি আপনি যোগ্য হয়ে থাকেন তবুও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি তাহলে অনলাইন পোর্টাল থেকে Claim করতে পারেন। কিভাবে Claim করবেন নিচে আলোচনা করা হয়েছে।

১) Annapurna Yojana Official Website এ ভিজিট করে লগইন করুন।
২) Dashboard এ Track Status অপশনের ডানদিকে Claim & Objection অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Claim By Applicant অপশনে ক্লিক করুন।
৪) নিচের দিকে আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম, জন্মতারিখ, ঠিকানা দেখতে পাবেন।
৫) যে মহিলার ব্যাংক একাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আসেনি ওই মহিলার নামের পাশে সিলেক্ট করুন।
৬) এবং নিচের দিকে দুটি অপশনের মধ্যে যেকোনো একটি সিলেক্ট করুন। যেমন- Application Details Incorrect এবং Wrongly Marked As Ineligible or Application Rejected.
যদি আপনার ফর্মে কোনো কিছু সংশোধন করতে চান তাহলে প্রথম অপশন Application Details Incorrect সিলেক্ট করুন।
আর যদি আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার স্ট্যাটাস রিজেক্ট অথবা আপনার অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে, টাকা পাননি তাহলে Wrongly Marked As Ineligible or Application Rejected অপশন সিলেক্ট করুন।
৭) তারপর নিচের দিকে Remark এর ঘরে কি কারনে Claim করছেন তা বিস্তারিত লিখুন।
৮) এবার, আপনার Claim করার সাপেক্ষে নিচে ডকুমেন্টস আপলোড করুন (৫০-২০০ KB)।
এবং সবশেষে সমস্ত কিছু চেক করার পর নিচে Submit Claim অপশনে ক্লিক করুন।
Claim করার পর, আপনি Track Claim অপশনে ক্লিক করে আপনার স্ট্যাটাস দেখতে পারেন।
কিভাবে Annapurna Yojana Objection জানাবেন?
যদি আপনার পাড়া-প্রতিবেশী অথবা বাড়ির কাছে কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছে, আপনি তার নামে অফিশিয়াল ওয়েবসাইট থেকে Objection জানাতে পারেন।
তবে কারোর নামে Objection জানানোর আগে সমস্ত কিছু আগে যাচাই করবেন, সত্যিই উনি অযোগ্য কিনা। এবং নিজেও দায়িত্বে Objection করবেন যাতে পরবর্তীতে অসুবিধা না হয়।
১) কারোর নামে Objection জানানোর জন্য Claim & Objection অপশনে ক্লিক করুন।
২) তারপর Objection Against Someone অপশনে ক্লিক করুন।
৩) তারপর যার নামে Objection জানাচ্ছেন তার নাম, বাবার নাম, সম্পূর্ণ ঠিকানা দিন।
৪) এবার Application Number দিয়ে Search করে ওই মহিলার নাম সিলেক্ট করুন।
৫) আপনি কি জন্য Objection জানাচ্ছেন তা নিজের যেকোনো একটি অপশন Choose করুন।
৬) তারপর, Remarks দিয়ে Submit করুন।
Disclaimer: অন্য কোন মহিলার নামে Objection জানানোর আগে সমস্ত কিছু শর্ত এবং তথ্য যাচাই করে তারপর নিজ দায়িত্বে Objection করবেন।
তাই আপনি যদি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না পেয়ে থাকেন আপনি বর্তমানে অনলাইন পোর্টাল থেকে সংশোধন এবং Claim করতে পারেন। তাছাড়াও আপনি টাকা না পেয়ে থাকলে আপনার নিকটবর্তী BDO অফিসে যোগাযোগ করতে পারেন।
▪️ Annapurna Yojana: Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
