জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| WB Birth Certificate Verification| জানুন বিস্তারিত

Spread the love

এখনো বর্তমানে রাজ্যের মধ্যে শুরু হয়েছে জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন। পঞ্চায়েত ও পৌরসভা অফিস থেকে প্রচুর সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, তার জন্য চালু হয়েছে Birth Certificate Verification.

জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশন কেন হচ্ছে?

সম্প্রতি রাজ্যে কিছু ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র এবং নথি তৈরিতে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে SIR চলাকালীন বিভিন্ন কাজে জন্ম শংসাপত্র ব্যবহারের সময় এমন কিছু অভিযোগ প্রশাসনের নজরে আসে।
এরপর রাজ্য সরকার পুরনো জন্ম ও মৃত্যু সংক্রান্ত রেকর্ড পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কিছু ক্ষেত্রে জাল বা অবৈধ শংসাপত্রের সন্ধান পাওয়ার কথাও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

কত সালের পরের সার্টিফিকেট ভেরিফিকেশন হবে?

এই প্রশ্নটি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি রয়েছে।
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৭ সাল থেকে নথিভুক্ত হওয়া জন্ম ও মৃত্যু শংসাপত্রগুলি পুনর্যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ ১৯৯৭ সাল থেকে পরবর্তী সময়ের রেকর্ড ধাপে ধাপে যাচাইয়ের আওতায় আসবে।

তবে এর অর্থ এই নয় যে ১৯৯৭ সালের পর ইস্যু হওয়া প্রত্যেকটি সার্টিফিকেটে সমস্যা রয়েছে। প্রশাসনের উদ্দেশ্য হলো পুরনো রেকর্ড যাচাই করে প্রকৃত এবং ভুয়ো নথি আলাদা করা।

কীভাবে জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে?

এই কাজ শুধুমাত্র অনলাইনে সার্টিফিকেট নম্বর দিয়ে যাচাই করার মধ্যে সীমাবদ্ধ নয়।

প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী পুরনো রেজিস্টার সংগ্রহ করে সেগুলি পরীক্ষা করা, স্ক্যান করা এবং ডিজিটাল রেকর্ড তৈরি করার কাজ করা হবে। প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে তথ্য যাচাইও করা হতে পারে।

নিজের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট অনলাইনে চেক

হ্যাঁ। পশ্চিমবঙ্গ সরকারের Janma-Mrityu Tathya Portal-এ Birth Certificate Verify করার সরকারি ব্যবস্থা রয়েছে।

এই পোর্টালে জন্ম এবং মৃত্যু, দু’ধরনের সার্টিফিকেট যাচাই করার অপশন রয়েছে।

আপনি চাইলে খুব সহজেই নিজের সার্টিফিকেটের তথ্য যাচাই করতে পারেন।

  • প্রথমে Janma-Mrityu Tathya Portal খুলুন।
  • তারপর Birth Certificate Verify অপশনে যান।
  • এরপর Birth নির্বাচন করুন।
  • আপনার Certificate Number লিখুন।
  • Date of Birth (DOB) লিখুন।
  • তারপর Submit করুন।

সাবমিট করলে আপনার সার্টিফিকেট এর স্ট্যাটাস নিচের দিকে দেখতে পাবেন।

QR Code দিয়ে জন্ম ও মৃত্যু সার্টিফিকেট যাচাই

আপনার Birth Certificate-এ যদি QR Code থাকে, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে QR code Scan করে আপনার সার্টিফিকেট যাচাই করতে পারেন।

Old Birth Certificate To Digital Birth Certificate

আপনার যদি পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে ওই সার্টিফিকেট বর্তমানে ডিজিটাল করতে পারেন। কিভাবে ডিজিটাল করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) প্রথমত আপনার হাতে লেখা জন্ম সার্টিফিকেট ভালোভাবে চেক করুন, সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু করা হয়েছে। নিচের দিকে ঠিকানা ও Stamp দেখতে পাবেন।

২) যে জায়গার ঠিকানা ও Stamp দেওয়া রয়েছে ওই ঠিকানার অফিসে যেতে হবে। মানে যদি পঞ্চায়েত অফিস থেকে সার্টিফিকেট দেওয়া হয় আপনাকে পঞ্চায়েত অফিস যেতে হবে।

আবার হাসপাতাল থেকে সার্টিফিকেট দেওয়া হলে আপনাকে হাসপাতালে যেতে হবে।

তবে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার জন্য অফিসে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

আপনার পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার জন্য কয়েকটি ডকুমেন্টস লাগবে। যেমন –

  • পুরানো জন্ম সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড/ রেশন কার্ড
  • মোবাইল নাম্বার
  • পিতা ও মাতার আধার কার্ড
  • Affidavit (যদি সংশোধন করতে চান)
  • ইত্যাদি

তাই যদি আপনার ডিজিটাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট থাকে আপনাকে কোথাও যেতে হবে না। তবে যদি আপনার পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থাকে তাহলে ডিজিটাল জন্ম সার্টিফিকেট তৈরি করে নিন।

▪️Janma mrityu Tathya: Official Website


Spread the love

Leave a Comment