রাজ্য সরকারের তরফ থেকে চালু হলো জব কার্ডের নতুন পোর্টাল। এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জব কার্ডের ১২৫ দিনের কাজ শুরু করা হয়েছে। জব কার্ডের আওতায় কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনার একটি জব কার্ড থাকতে হবে এবং Job Card এর নতুন তালিকায় নাম থাকতে হবে। WB Job Card New List Check নিজের মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারেন।
তাই আজকের এই পোস্টের মাধ্যমে আলোচনা করবো কিভাবে Job Card New List Check করবেন? এবং নাম না থাকলে কি করবেন?
জব কার্ড ১২৫ দিনের কাজ
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পূর্বের নিয়ম পরিবর্তন করে জব কার্ডে ১২৫ দিনের কাজ শুরু করা হয়েছে। পঞ্চায়েত স্তরে সরকারি বিভিন্ন কর্মসূচি এবং উন্নয়ন করার উদ্দেশ্যে জব কার্ডের মাধ্যমে কাজ দেওয়া হয়। তবে যদি আপনার জব কার্ড থাকে এবং জব কার্ডের নতুন তালিকায় নাম থাকে তবেই আপনি কাজ পাবেন।
VB-G RAM G Portal চালু
বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে এই VB-G RAM G Portal চালু করা হয়েছে। যেখানে আপনি জব কার্ড সম্বন্ধীয় যাবতীয় লিস্ট চেক, জব কার্ড ডাউনলোড, বিভিন্ন রিপোর্ট চেক করতে পারবেন। তাছাড়াও বিভিন্ন জেলা অনুযায়ী জব কার্ডের বিভিন্ন তথ্য চেক করতে পারবেন।
জব কার্ডের লিস্ট চেক (WB Job Card New List Check)
নতুন VB-G RAM G Portal থেকে আপনাদের সবাইকে নাম চেক করতে হবে। যদি আপনি নতুন জব কার্ডের আবেদন করে থাকেন অথবা আপনার জব কার্ড রয়েছে আপনাদের সবাইকে জব কার্ডের নতুন লিস্টে নাম চেক করতে হবে। কিভাবে চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, VB-G RAM G Portal এ ভিজিট করুন।
২) তারপর, Statistics অপশনের নিচে MIS Report অপশনে ক্লিক করুন।
৩) এবার CAPTCHA code বসিয়ে Verify অপশনে ক্লিক করুন।
৪) তারপর, State এর জায়গায় West Bengal সিলেকশন করুন।
৫) পরবর্তী স্টেপ, R1.Beneficiary Details অপশনে ক্লিক করে Category Wise Household Worker অপশনে ক্লিক করুন।
৬) পরবর্তী পেজে জেলার নাম ➡️ ব্লকের নাম ➡️ পঞ্চায়েত নাম সিলেক্ট করুন।
৭) এবার জব কার্ডের নতুন লিস্ট দেখতে পাবেন। ওই লিস্টে আপনার নাম আছে চেক করে নিন। যদি নাম থাকে তাহলে আপনার নামের পাশে Job Card Number অপশনে ক্লিক করুন।
এবার পরবর্তী পেজে জব কার্ডের যাবতীয় তথ্য দেখতে পাবেন। যেমন- আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম, পরিবারের সদস্য ইত্যাদি।
WB Job Card Download Online
যদি আপনি জব কার্ডের নতুন আবেদন করে থাকেন আপনি আপনার মোবাইল থেকে নতুন জব কার্ড ডাউনলোড করতে পারেন। জব কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাকে নতুন পোর্টাল থেকে নামের লিস্ট চেক করতে হবে। যদি লিস্টে আপনার নাম থাকে নামের বাম সাইডে জব কার্ডের নাম্বার দেখতে পাবেন। ওই জব কার্ডের নাম্বারের ওপরে ক্লিক করলেই আপনার জব কার্ডের তথ্য বেরিয়ে আসবে এবং ওই পেজের প্রিন্ট আউট বের করতে পারেন।
জব কার্ডের লিস্টে নাম না থাকলে আপনাকে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তাছাড়াও জব কার্ডের মাধ্যমে অনেক কাজ না করার কারণে এই KYC না করার কারণে আপনার জব কার্ড বন্ধ হয়ে যেতে পারে।
▪️ VB-G RAM G Portal: Official Website
▪️আরো সরকারি প্রকল্প: Read Now

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
