West Bengal Panchayat Recruitment 2024-2026: 6652 শূন্যপদে নিয়োগ, যোগ্যতা, বেতন, সিলেবাস, পরীক্ষা প্যাটার্ন সহ সম্পূর্ণ তথ্য

Spread the love

পশ্চিমবঙ্গে Panchayat Recruitment নিয়ে বহু চাকরিপ্রার্থীর দীর্ঘদিনের অপেক্ষা রয়েছে। ২০২৪ সালে West Bengal Panchayat Recruitment-এর জন্য বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। Registration process সম্পূর্ণ হওয়ার পর দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। বর্তমানে আবার এই recruitment নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ২০২৬ সালের বিজেপি সরকার আসার পর পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্রীযুত দিলীপ ঘোষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে খুব শীঘ্রই এই প্রক্রিয়ায় চালু হবে। এবং পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টটি বন্ধ ছিল সেখানে নিয়োগ করে Man Power বাড়ানো হবে।

তাই আজকের এই পোস্টে Panchayat Recruitment-এর যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় সাজিয়ে দেওয়া হলো।

West Bengal Panchayat Recruitment 2024 Overview

  • Recruitment Board: West Bengal Panchayat & Rural Development Department
  • Recruitment Portal: WBPRMS
  • মোট শূন্যপদ: প্রায় 6652 টি
  • চাকরির ধরন: West Bengal Government Job
  • আবেদন পদ্ধতি: Online
  • চাকরির স্থান: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা
  • নির্বাচন প্রক্রিয়া: Written Exam + Interview/Computer Test

কোন কোন পোস্টে নিয়োগ হবে?

এই recruitment-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন Gram Panchayat, Panchayat Samity এবং Zilla Parishad-এ একাধিক পদে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ পোস্টগুলি

1) Gram Panchayat Karmee

গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অফিসিয়াল কাজ পরিচালনা করতে হয়।

2) Executive Assistant

ডাটা এন্ট্রি, অফিস ফাইল, কম্পিউটার কাজ ইত্যাদি করতে হয়।

3) Nirman Sahayak

পঞ্চায়েতের নির্মাণ ও প্রকল্প সংক্রান্ত কাজ দেখাশোনা করতে হয়।

4) Secretary

পঞ্চায়েত অফিসের প্রশাসনিক কাজ পরিচালনা করেন।

5) Sahayak

অফিস সহকারী হিসেবে কাজ করতে হয়।

6) Data Entry Operator

কম্পিউটার ভিত্তিক ডাটা আপলোড ও এন্ট্রির কাজ।

7) Clerk

অফিসের নথিপত্র ও প্রশাসনিক কাজ।

8) Accounts Clerk

হিসাব সংক্রান্ত কাজ পরিচালনা করতে হয়।

এইভাবে এখানে মোট ১৮ ধরনের পোস্ট রাখা হয়েছে।

WB Panchayat Recruitment All Post List

মোট শূন্যপদ কত?

বিভিন্ন রিপোর্ট ও notification অনুযায়ী মোট প্রায় 6652 টি শূন্যপদে নিয়োগের পরিকল্পনা ছিল।

সম্ভাব্য পোস্টভিত্তিক শূন্যপদ

Gram Panchayat Karmee – 3000+

Executive Assistant – 1000+

Nirman Sahayak – 700+

Secretary – 600+

Clerk / DEO / অন্যান্য – বাকি পদ

জেলা অনুযায়ী vacancy আলাদা হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা কি দরকার?

এখানে ভিন্ন ভিন্ন পোষ্টের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ছেলে এবং মেয়েরা এখানে মিনিমাম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তার সাথে সাথে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন, ডিপ্লোমা ইত্যাদি যোগ্যতার উপর পোস্ট রয়েছে। তাই আবেদন করার আগে আপনি যে পোস্টে আবেদন করতে চান ওই পোষ্টের যোগ্যতা যাচাই করবেন।

অনেক পদের জন্য Basic Computer Knowledge বাধ্যতামূলক।

বয়সসীমা (Age Limit)

Minimum Age: 18 বছর

Maximum Age: 40 বছর

সংরক্ষিত শ্রেণির জন্য ছাড় দেওয়া হবে।

SC/ST: 5 বছর

OBC: 3 বছর

বেতন কত? (Salary)

সম্ভাব্য Salary Structure

নিচে পোস্ট অনুযায়ী সম্ভাব্য মাসিক বেতন উল্লেখ করা হয়েছে।

  • Gram Panchayat Karmee: ₹22,000 – ₹28,000
  • Executive Assistant: ₹29,000 – ₹35,000
  • Nirman Sahayak: ₹32,000 – ₹38,000
  • Secretary: ₹35,000+
  • Clerk / DEO: ₹20,000 – ₹25,000

DA, HRA সহ অন্যান্য সরকারি সুবিধাও পাওয়া যেতে পারে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

নিয়োগ প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়।

  • Step 1: Written Exam
  • Step 2: Computer Test
  • Step 3: Interview / Personality Test
  • Step 4: Document Verification

পরীক্ষার প্যাটার্ন (Exam Pattern)

এখানে যেহেতু ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে যার জন্য ভিন্ন ভিন্ন পোস্টে পরীক্ষার Pattern আলাদা আলাদা। তবে এখানে কমন যে টপিক গুলো রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো নিচে আলোচনা করা হলো।

English, বাংলা, Maths, General Knowledge বিশেষ করে এই চারটি টপিক থেকে প্রশ্ন করা হবে।

পরীক্ষার সিলেবাস

English = Grammar, Synonym, Antonym, Sentence Correction, Vocabulary , Comprehension, One Word Substitution, idioms and phrases, etc

Bengali = ব্যাকরণ, সমার্থক শব্দ, বানান, বাংলায় প্রতিশব্দ ও বিপরীতার্থক শব্দ, বাংলা প্রবাদ ও বাণী,  বাঙালির ইতিহাস ও সংস্কৃতি, ইত্যাদি।

Mathematics = সংখ্যা পদ্ধতি, লাভ ক্ষতি, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, শতাংশ, সরল ও চক্রবৃদ্ধি সুদ, সময় ও দূরত্ব, গড়, সময় ও কাজ, ইত্যাদি।

General Knowledge & Current Affairs = ভারতীয় ইতিহাস, ভারতের ভূগোল, অর্থনীতি, ভারতের রাজনীতি (গ্রামীণ শাসন এবং পঞ্চায়েতি রাজ), পরিবেশ বিদ্যা, পল্লী উন্নয়ন কর্মসূচি, গ্রামীন এলাকার সরকারি প্রকল্প, গ্রামীণ সমাজবিজ্ঞান ও সংস্কৃতি, ইত্যাদি।

Computer = MS Word, Excel, Internet, Basic Computer.

কী কী Documents লাগবে?

Madhyamik Admit/Certificate

Aadhaar Card

Caste Certificate

Residential Certificate

Passport Size Photo

Signature

Computer Certificate

Graduation Marksheet (যদি প্রয়োজন হয়)

আবেদন কিভাবে করতে হবে?

WBPRMS Official Website Homepage

আবেদন সম্পূর্ণ Online-এর মাধ্যমে করতে হবে।

Step-by-Step Process

Step 1:

Official Portal WBPRMS-এ যেতে হবে।

Step 2:

Registration করতে হবে।

Step 3:

নিজের তথ্য Fill Up করতে হবে।

Step 4:

Documents Upload করতে হবে।

Step 5:

Application Fee Payment করতে হবে।

Step 6:

Final Submit করে Print Out নিতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

Recruitment দীর্ঘদিন বন্ধ থাকলেও আবার চালু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। Official Notice প্রকাশ হলে তবেই final date জানা যাবে।

অনেক পদের জন্য Computer Knowledge খুব গুরুত্বপূর্ণ।

Graduation complete থাকলে বেশি পোস্টে আবেদন করা যাবে।

West Bengal Panchayat Recruitment পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত বড় একটি সুযোগ। কারণ এখানে একসাথে হাজার হাজার শূন্যপদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। তাই এখন থেকেই syllabus অনুযায়ী প্রস্তুতি শুরু করা উচিত। এবার যদি আপনাদের এই নিয়োগ সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকে নিজে কমেন্ট করে জানাতে পারেন।

▪️Panchayat Recruitment: Notification

▪️Official Website: Apply Online


Spread the love

Leave a Comment