এখনো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার আসার পর নতুন নতুন প্রকল্প শুরু করছে। যার মধ্যে একটি প্রকল্প হল যুবশক্তি ভরসা কার্ড। Yuba shakti bharosa card বেকার যুবকদের আর্থিক সহায়তার প্রকল্প। যার মধ্য দিয়ে বেকার যুবকদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে। তবে এই প্রকল্পে আবেদন করার আগে কিছু শর্ত মানতে হবে তবেই তাদের টাকা দেওয়া হবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো এই যুব শক্তি ভরসা কার্ড নিয়ে।
Yuva Shakti Bharosa Card কী?
এই কার্ডটি মূলত বিজেপি সরকারের তরফ থেকে চালু করা একটি স্কিম। এর উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়া। আগে যেমন তৃণমূল সরকারের তরফ থেকে যুব সাথী প্রকল্প চালু করা হয়েছিল সেই রকম ভাবে বিজেপি সরকারের তরফ থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু করা হবে। এই যোজনা চালু হলে বেকার যুবকদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।
কত টাকা দেওয়া হবে?
এই Yuba Shakti Bharosa Card এর মাধ্যমে যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে। তবে টাকা দেওয়া হবে DBT Link এর মাধ্যমে। আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে DBT লিংক না থাকলে টাকা পাবে না।
কারা এই সুবিধা পাবেন?
এখন পর্যন্ত প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এই সুবিধা unemployed youth-দের জন্য। তবে নির্দিষ্ট বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, family income limit, marital status, caste-based rule ইত্যাদির কোনও পূর্ণ অফিসিয়াল গাইডলাইন প্রকাশিত হয়নি। তাই এগুলো নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না।
কারা কারা আবেদন করতে পারবে?
এই প্রকল্পে আবেদন করার আগে সবাইকে অবশ্যই Eligibility Criteria চেক করতে হবে।
Yuba shakti Eligibility Criteria (Expected)
১) বেকার যুবকরা শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে।
২) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে। (সম্ভাব্য)
৪) আবেদনকারীর বয়স সীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
৫) ব্যাংক একাউন্টের সঙ্গে আধার DBT লিংক থাকতে হবে।
৬) কোন ধরনের সরকারি চাকরি করলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না।
- পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৬-২৭| নতুন চাকরি, যুব শক্তি প্রকল্প, বেতন বৃদ্ধি, DA নিয়ে ঘোষণা
- রেশন কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? Ration Card Status Check Online
- নতুন জব কার্ডের আবেদন: WB New Job Card Apply 2026|Job Card Download Online
- প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা: বছরে ৬০০০ টাকা| PM Kisan Yojana Apply
- জনকল্যাণ শিবির ক্যাম্প| ৫০টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন!| জানুন বিস্তারিত
কিভাবে আবেদন করতে হবে?
এখন পর্যন্ত প্রকাশিত খবর অনুযায়ী, কোনো অফিসিয়াল আবেদন পোর্টাল, ফর্ম, বা apply process প্রকাশ করা হয়নি। অর্থাৎ, কার্ডটি ঘোষণার পর্যায়ে আছে, তাই এখনই কোনো লিংকে গিয়ে আবেদন না করাই ভালো। রাজ্যের বিজেপি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা ক্ষমতায় এলে এই scheme চালু করবে। তাই খুব শীঘ্রই এই প্রকল্প চালু করা হবে। পরবর্তীতে এই Yuba Shakti Bharosa Card নিয়ে আপডেট এলে জানিয়ে দেওয়া হবে।
Yuba Shakti Bharosa Card Apply Online 2026
Online Application Process (Expected)
১) প্রথমত Yuba Shakti Bharosa Card এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। (এখনো ওয়েবসাইট লঞ্চ হয়নি)
২) অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) তারপর, Personal Details, Address, Bank Details, Education Qualification ইত্যাদি দিয়ে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে।
৪) ফর্ম ফিলাপ এর শেষে যাবতীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে।
৫) তারপরও সমস্ত কিছু ভেরিফাই ও চেক করার পর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে।
Offline Application Process 2026
১) অনলাইন আবেদন ছাড়াও এই প্রকল্পের জন্য অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদন করা যাবে।
২) সবার প্রথম কেএম অফিস থেকে যুবশক্তি ভরসা কারের ফ্রমটি সংগ্রহ করুন।
৩) তারপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।
৪) আবেদন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এর জেরক্স কপি Self Attested করে জমা করতে হবে।
৫) ফ্রমটি জমা দেওয়ার পর Receipt কপি সংগ্রহ করতে হবে, যা দিয়ে পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
👉Yuba Shakti Bharosa Card: Application Form (coming soon)
ডকুমেন্ট কী লাগতে পারে?
যেহেতু অফিসিয়াল আবেদন প্রক্রিয়া এখনও প্রকাশিত নয়, তাই নির্দিষ্ট ডকুমেন্টের তালিকাও এখনো সামনে আসেনি। তবে সাধারণত এমন সহায়তা প্রকল্পে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দরকার তা নিয়ে নিচে আলোচনা করা হলো। –
- Aadhaar Card (আধার কার্ড)
- address proof (like – Voter ID Card)
- age proof (জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক Admit)
- Bank Passbook ( DBT Link)
- educational certificate (মার্কশিট)
- এবং unemployment-related documents লাগতে পারে।
গুরুত্বপূর্ণ কথা
এখন বর্তমানে এই Yuba Shakti Bharosa Card এর জন্য আবেদন ফর্ম, অফিশিয়াল পোর্টাল চালু করা হয়নি। তবে খুব শীঘ্রই বিজেপি সরকারের তরফ থেকে পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প চালু হবে।
Yuba Shakti New Update
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সরকারের তরফ থেকে যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়ার আগে ভেরিফিকেশন করা হবে। কারণ পূর্বের সরকার যুব সাথী প্রকল্পের টাকা দেওয়ার সময় অনেক অসংগতির প্রশ্ন উঠেছে। অনেকের নাকি ডবল পেমেন্ট হয়েছে, অনেকের তথ্য যাচাই ছাড়া টাকা দেয়া হয়েছে। তাই বর্তমান রাজ্য সরকার এই সমস্ত তথ্য যাচাই করে ভেরিফিকেশন করার পর যোগ্য বেকার যুবকদের যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে।
এবার পূর্বের যুব সাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করার পর যোগ্য বেকার যুবকদের টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং তারপর নতুন আবেদন নেওয়া হবে।
বর্তমানে যুব সাথী পোর্টাল নাম পরিবর্তন করে যুবশক্তি পোর্টাল চালু করা হয়েছে। যেখানে যুব শক্তি প্রকল্প নিয়ে যাবতীয় কাজ করা যাবে।
Conclusion
সব মিলিয়ে, Yuva Shakti Bharosa Card পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য বিজেপির ঘোষিত একটি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি। প্রস্তাব অনুযায়ী মাসে ₹3,000 দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখনো official application process প্রকাশিত হয়নি। তাই যে কোনো খবর শেয়ার করার আগে অফিসিয়াল আপডেট অপেক্ষা করাই ভালো।
▪️আরো সরকারি প্রকল্প: পড়ুন এখানে

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
