SSC GD Constable Exam City Check| SSC GD Constable Admit Card Download 2026

Spread the love

যে সমস্ত পরীক্ষার্থী SSC GD কনস্টেবল পোস্টের জন্য ফর্ম ফিলাপ করেছিল তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে SSC GD কনস্টেবল এর জন্য পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে, তার সাথে পরীক্ষার সেন্টার ও তারিখ এর স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তবে যে সমস্ত ছেলেমেয়েরা SSC GD Constable এর Slot Booking করেছিল তারাই শুধুমাত্র Status চেক করতে পারবে এবং Admit Card Download করতে পারবে।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আলোচনা করবো – কিভাবে আপনি SSC GD কনস্টেবল এর  সেন্টার ও তারিখ চেক করবেন? কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন? ইত্যাদি।

SSC GD Constable Exam Date 2026

SSC বোর্ডের তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী কবে পরীক্ষা শুরু এবং কবে শেষ হবে নিচে আলোচনা করা হলো।

  • Week 1 (27th April, 2026 to 2nd May, 2026)
  • Week 2 (4th May, 2026 to 9
    th May, 2026)
  • Week 3 (18
    th May, 2026 to 23rd
    May, 2026)
  • Week 4 (25th May, 2026 to 30th May, 2026)

SSC GD Constable City Intimation Check

যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের সবাইকে এখন বর্তমানে পরীক্ষার সেন্টার ও পরীক্ষার তারিখ চেক করতে হবে। কিভাবে চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) প্রথমত, SSC Official Website এ ভিজিট করুন।

২) তারপর, আপনার Registration Number এবং Password দিয়ে Login করুন।

৩) এবার Dashboard এ আসার পর নিচের দিকে এসে Admission Certificate অপশনে ক্লিক করুন।

৪) তারপর, Exam Name – SSC GD Constable 2026 সিলেকশন করুন এবং Exam Year এর জায়গায় ২০২৬ সিলেক্ট করে, Check Status অপশনে ক্লিক করুন।

৫) নিচের দিকে যাবতীয় তথ্যগুলি দেখতে পাবেন। যেমন- আপনার পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে? এবং আপনার পরীক্ষার তারিখ কি রয়েছে?।

তবে যারা Slot Booking করেনি, তাদের স্ট্যাটাস চেক করলে কোন কিছু শো করবে না এবং এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না।

কিভাবে Admit Card Download করবেন?

সমস্ত পরীক্ষার্থী একদিনে তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। আপনার পরীক্ষার তারিখ যা রয়েছে তার ঠিক ২-৩ দিন আগে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) প্রথমে SSC Official Website এ গিয়ে আপনার ID এবং Password দিয়ে লগইন করুন।

২) তারপর, Admission Certificate অপশনে ক্লিক করে SSC GD Constable Exam 2026 সিলেট করুন।

৩) এবং তারপর, Check Status অপশনে ক্লিক করুন।

৪) নিচের দিকে Admission Certificate অর্থাৎ এডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিংক দেখতে পাবেন। ওইখানে ক্লিক করে আপনি খুব সহজেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার সেন্টারে এই Admit Card এর কালার কপি জেরক্স করে নিয়ে যেতে হবে।

পরীক্ষার সেন্টার এ কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন?

আপনার যেদিন পরীক্ষা রয়েছে ওই দিনে নির্দিষ্ট টাইমে পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে। তবে পরীক্ষার সেন্টারে এডমিট কার্ডের সাথে অন্যান্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

  • Admit Card (কালার জেরক্স)
  • যেকোনো একটি Photo ID (আধার কার্ড, পাশপোর্ট, ভোটার কার্ড, PAN Card, Service ID, Etc)
  • জলের বোতল নিয়ে যেতে পারেন তবে সেটি Transparent হতে হবে।

তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই SSC GD কনস্টেবল পোস্টের জন্য পরীক্ষা দেবেন, আপনাদের প্রথম স্ট্যাটাস চেক করতে হবে এবং তারপর এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এবং পরীক্ষার সেন্টারে এডমিট কার্ড সমেত নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট টাইমে পৌঁছাতে হবে।

▪️SSC Official Website: Visit Here

▪️SSC GD Constable: Admit Card Download


Spread the love

Leave a Comment