যে সমস্ত বেকার যুবক-যুবতীরা যুব সাথী প্রকল্পের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যুব সাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং অনেকের ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হয়েছে।
তাই আপনার ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হয়েছে কিনা কিংবা আপনার ফর্মের স্ট্যাটাস সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা বর্তমানে স্ট্যাটাস চেক করতে হবে। তাই কিভাবে যুব সাথী প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস নতুন পদ্ধতিতে চেক করবেন আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো।
সম্পর্কিত পোস্ট পড়ুন
ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প স্ট্যাটাস চেক| ২০০০ টাকা দেওয়া শুরু হলো!
বাংলার যুব সাথী প্রকল্প কি
পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে এবং মেয়েদের আর্থিক সহায়তা করার জন্য চালু করা হয়েছে এই Yuba Sathi Prakalpa. যারা মিনিমাম মাধ্যমিক পাশ এবং যাদের বয়স ২১-৪০ বছরের মধ্যে তারা এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্ট এ দেওয়া হবে। তাই আবেদনকারীর ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এই টাকা আগামী ৫ বছর পর্যন্ত দেওয়া হবে। Unemployed যুবক যুবতীদের আর্থিক সহায়তা করার জন্য এই যুব সাথী প্রকল্প চালু করা হয়েছে।
Yuba Sathi Application Status Check
যে সমস্ত ছেলে এবং মেয়েরা যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করেছে তাদের সবাইকে বর্তমানে আবেদনের স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হবে।
প্রথমেই বলছি কিভাবে যুব সাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করবেন?
- প্রথমত, Yuba Sathi New Website এ ভিজিট করতে হবে।
- তারপর Application Status অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজে যাওয়ার পর Check Status অপশনে ক্লিক করতে হবে।
- তারপর আপনার Application ID বসিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে হবে।
- UGC NET June 2026: আবেদন, যোগ্যতা, বয়সসীমা, ফি, পরীক্ষার প্যাটার্ন ও সম্পূর্ণ তথ্য
- CBSE Result 2026 Class 12 Date, Direct Link, How to Check Marks Online
- Post Office MIS Scheme 2026 – মাসে কত টাকা পাবেন? 14% Return কি সত্যি?
- RRB NTPC Undergraduate City Intimation, Exam Date, Admit Card Download Link| RRB NTPC Admit Card কিভাবে ডাউনলোড করবেন?
- NEET UG 2026 Admit Card Download: জানুন গুরুত্বপূর্ণ তারিখ, অফিসিয়াল ওয়েবসাইট ও সব তথ্য
Yuba Sathi Payment Status Check
যুব সাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করার পর পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হবে। পেমেন্ট স্ট্যাটাস চেক করলে বোঝা যাবে ব্যাংকের সমস্ত তথ্য ঠিক আছে কিনা? কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে কিনা? ইত্যাদি।
তাই কিভাবে যুব সাথী প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত WBIFMS পোর্টালে যেতে হবে। এবং Know Your Payment অপশনে ক্লিক করতে হবে।
২) পরবর্তী পেজে, কিছু তথ্য দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। যেমন – ব্যাংক একাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, ওটিপি ইত্যাদি
৩) এবার Search অপশনে Mobile Number Wise সিলেকশন করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসান।
৪) মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে Generate OTP অপশনে ক্লিক করুন তাহলে রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে।
৫) আপনার মোবাইল OTP বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
৬) নিচের দিকে Payment Status দেখতে পাবেন। আপনার ব্যাংক একাউন্ট নাম্বার, IFSC code, Mobile Number দেখতে পাবেন।
তবে যদি আপনার No Record Found এই অপশন দেখায় তাহলে বুঝবেন আপনার Account number পাঠানো হয়নি। আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক আছে কিনা চেক করতে হবে।
কিভাবে ব্যাংক একাউন্টে DBT Link আছে কিনা চেক করবেন?
যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক না থাকে তাহলে যুব সাথী প্রকল্পের টাকা পাবেন না। তবে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক আছে কিনা চেক করতে হবে। কিভাবে চেক করবেন নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত, NPCI Official Website এ ভিজিট করুন।
২) তারপর বামদিকে Aadhaar Maped Status অপশনে ক্লিক করুন।
৩) আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে এবং আধার OTP দিয়ে Check Status অপশনে ক্লিক করুন।
এরপর আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা, যদি লিংক থাকে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সমস্ত কিছু চেক করতে পারবেন।
যদি Yuba Sathi Application Status এবং পেমেন্ট স্ট্যাটাস চেক করার পর আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার ব্যাংক একাউন্টে প্রথম কিস্তির ১৫০০ টাকা এই মাসের মধ্যেই পেয়ে যাবেন।
ভোটের আগে কারা টাকা পাবে?
ইতিমধ্যেই রাজ্য ভোট ঘোষণা করা হয়েছে। তাই বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এখন বর্তমানে নতুন আপডেট অনুযায়ী এই মার্চ মাসের শেষ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চালু থাকবে। তবে যদি আপনার আবেদন পত্র সমস্ত কিছু তথ্য ঠিক থাকে তাহলে আপনি এই মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তির ১৫০০ টাকা পেয়ে যাবেন।
যদি ফর্মে ভুল থাকে কিভাবে সংশোধন করবেন?
অনেকেই রয়েছে যুব সাথী প্রকল্পের আবেদন করার ভুল হয়েছে, তাদের অবশ্যই প্রথমে ফর্ম সংশোধন করতে হবে। এই ফর্মের ভুল সংশোধন আপনার এলাকার BDO অফিসে গিয়ে করতে হবে। তবে ভোটের পর থেকে এই সমস্ত কাজ শুরু হবে। তাই যদি আপনার আবেদন ফর্মে কোনো কিছু ভুল থাকে অবশ্যই BDO অফিসে গিয়ে সংশোধন করে আসতে পারেন।
▪️Yuba Sathi Application Status: Link
▪️Yuba Sathi Payment Status: Check Now
▪️ NPCI Official Website: Visit Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।