কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু| কিভাবে ফর্ম ফিলাপ করবেন?| Krishak bandhu Verification Process

Spread the love

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে রাজ্য জুড়ে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন অবশ্যই আপনাকে ভেরিফিকেশন করতে হবে। Krishak bandhu Verification না করলে আপনি আর টাকা পাবেন না। ভেরিফিকেশন করার কাজ কিছুদিন আগে শুরু হয়েছে তাই দ্রুত ভেরিফিকেশন করে নিন।

১) তবে কাদের এই ভেরিফিকেশন করতে হবে?

২) কিভাবে ভেরিফিকেশন করবেন?

৩) কিভাবে ফর্ম ফিলাপ করবেন?

৪) কি কি ডকুমেন্ট লাগবে?

৫) কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে?

সমস্ত কিছু তথ্য নিয়ে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে। তাই মনোযোগ দিয়ে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

সম্পর্কিত পোস্ট পড়ুন

যুব শক্তি প্রকল্প ৩০০০/২০০০ টাকা: নতুন শর্ত| কারা টাকা পাবে? কারা পাবে না?

কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন

পশ্চিমবঙ্গে বর্তমানে বিজেপি সরকার আসার পর অন্যান্য কর্মসূচিতে ভেরিফিকেশন এর সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হলো। যোগ্য ব্যক্তি টাকা পাচ্ছে কিনা? কোনো মৃত ব্যক্তি টাকা পাচ্ছে কিনা? অথবা কোনো অ-ভারতীয় টাকা পাচ্ছে কিনা? এইসব যাচাই করতেই ভেরিফিকেশন শুরু হয়েছে। এই ভেরিফিকেশন হওয়ার পর যদি আপনি যোগ্য প্রমাণ হন তাহলেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে থাকবেন।

কাদের এই ভেরিফিকেশন করতে হবে না?

এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন কাদের করতে হবে এই ভেরিফিকেশন? কাদের করতে হবে না?

দেখুন সবার প্রথমেই আপনাদের বলে রাখি আপনি যদি PM কিষান প্রকল্পের টাকা পাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন আপনাকে এই ভেরিফিকেশন করতে হবে না।

তবে যদি আপনি শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন আপনাকে এই ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। তাছাড়াও যে সমস্ত কৃষকরা সবেমাত্র কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিল এবং Application Approved হয়েছে তাদেরও এই ভেরিফিকেশন করতে হবে।

কিভাবে ভেরিফিকেশন করবেন?

এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন করার জন্য নতুন ফর্ম দেওয়া হয়েছে। ওই ফর্মটি ফিলাপ করে আপনাকে ভেরিফিকেশন করতে হবে তবে শুধু ফর্ম জমা করলে হবে না ফর্মের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা করতে হবে। সবার প্রথমেই আপনাকে ফর্ম ফিলাপ করতে হবে, তারপর ফর্মের সাথে ডকুমেন্টস নিয়ে আপনাকে ফর্মটি জমা করতে হবে। তারপরে শুরু হবে ভেরিফিকেশন প্রক্রিয়া।

Krishak Bandhu Verification Form Fill Up

কৃষক বন্ধু প্রকল্পের সম্পূর্ণ ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে ভুল হলে ফর্মটি বাতিল করা হবে। এই ফর্মটি কিভাবে ফিলাপ করবেন দেখে নিন।

১) প্রথমেই, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম আপনার পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকা থেকে সংগ্রহ করুন।

২) এবার দুই পৃষ্ঠার ফর্মটি সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন।

৩) এখানে কৃষকের নাম, কৃষক বন্ধু আইডি, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্টের তথ্য, এই সমস্ত তথ্য দিয়ে ফর্মটা ফিলাপ করতে হবে।

৪) ফর্মটি ফিলাপ করার পর ফর্মের দ্বিতীয় পৃষ্ঠায় কৃষকের স্বাক্ষর করতে হবে।

তারপর ওই ফর্মের সঙ্গে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি Attached অথবা যুক্ত করে ফর্মটি জমা করতে হবে।

ভেরিফিকেশন ফর্ম কোথায় জমা করবেন?

এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম আপনার এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভা অফিসে ফর্ম জমা করতে হবে। অর্থাৎ যদি আপনি ব্লকের অধীনে বসবাস করছেন তাহলে আপনাকে ব্লকে গিয়ে অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। আবার যদি আপনি পৌরসভা এলাকায় বসবাস করছেন অবশ্যই আপনাকে পৌরসভা অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

  • ভেরিফিকেশন ফর্ম (Annexure -I)
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাঙ্ক পাসবই
  • কৃষক বন্ধু আবেদনের স্ট্যাটাস Receipt
  • জমির রেকর্ড বা পর্চা
  • ভোটার স্লিপ ( যেখানে কৃষকের নাম আছে)
  • পাসপোর্ট সাইজের ফটো
  • এবং মোবাইল নাম্বার

তবে যদি কৃষক বিবাহিত হয়ে থাকে তার স্ত্রীর কয়েকটি ডকুমেন্ট লাগবে। যেমন – আধার কার্ড, ভোটার কার্ড, ভোটার স্লিপ, ব্যাংক পাস বই, ইত্যাদি।

তাই অবশ্যই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদের সবাইকে এই ভেরিফিকেশন করতে হবে। তাড়াতাড়ি ফর্ম ফিলাপ করে আপনার এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভায় ফর্মটি জমা করুন। ফর্ম জমা করার পর ভেরিফিকেশন হবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই টাকা পেতে থাকবেন।

▪️কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম: Download 1 Download 2

▪️Krishak Bandhu: Official Website

▪️ আরো সরকারি প্রকল্প: পড়ুন এখানে


Spread the love

Leave a Comment