আয়ুষ্মান ভারত কার্ড চালু| Ayushman Bharat Card Name Check Online| কিভাবে কার্ড ডাউনলোড

Spread the love

আপনারা যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য জনকল্যাণ শিবিরে ফর্ম জমা করেছেন এবং আশা কর্মীদের কাছে ফর্ম জমা দিয়েছেন তাদের জন্য খুশির খবর। এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অনলাইনে চালু হলো Ayushman Bharat Card। যারা আপনারা ফর্ম জমা দিয়েছেন আপনার নামটা অনলাইনে উঠেছে কিনা বর্তমানে চেক করা যাবে। তাছাড়াও অনলাইনে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য KYC করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো কিভাবে আপনি অনলাইনে আপনার এবং আপনার পরিবারের সবার নাম চেক করবেন। তাছাড়া কিভাবে আপনি KYC করে, আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন।

সম্পর্কিত পোস্ট পড়ুন

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস Payment Failure দেখালে কি করবেন দেখুন

আয়ুষ্মান ভারত কার্ড কি?

Ayushman Bharat হলো একটি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গরিব ও নিম্ন আয়ের পরিবারকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়া যায়।

এই প্রকল্পের অধীনে একটি স্বাস্থ্য কার্ড দেওয়া হয়, যাকে সাধারণভাবে Ayushman Bharat Card বলা হয়। এই কার্ড ব্যবহার করে সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে cashless চিকিৎসা করানো যায়।

Ayushman Bharat Card Form Fill Up

আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিলাপ অফলাইনে করতে হচ্ছে। অনেকেই রয়েছেন যাদের RKSY-I RKSY-II ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম জমা দিয়েছেন। আবার অনেকে রয়েছে যাদের AAY, PHH, SPHH রেশন কার্ড রয়েছে আপনাদের বাড়িতে আশা কর্মী গিয়ে ফর্ম দিয়েছে এবং আপনারা ফিলাপ করে জমা ও দিয়েছেন।

তবে যাদের বাড়িতে এখনো পর্যন্ত ফর্ম পৌঁছায়নি আপনাদের বাড়িতে ফর্ম দেওয়া হবে। ওই ফর্মটি ফিলাপ করে আশা কর্মীকে জমা করতে হবে।

আপনার আবেদন ফর্মটি সঠিকভাবে জমা করলে আপনার নাম অনলাইনে উঠে যাবে।

কিভাবে অনলাইনে নাম চেক করবেন?

বিজেপি সরকার আসার পর স্বাস্থ্য সাথী কার্ড এর বদলে আয়ুষ্মান ভারত কার্ড চালু করলো। যার জন্য এই জুলাই মাসের ১ম সপ্তাহ থেকে আপনি এবং আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম অনলাইনে চেক করতে পারেন। তবে যদি আপনি ফর্ম জমা দেন তবেই আপনার নামটা অনলাইনে উঠবে। কিভাবে নাম চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।

Ayushman Bharat Card Download (NHA Website)

১) প্রথমত, Beneficiary NHA Official Website এ ভিজিট করুন।

২) এবার ডান দিকে, Login অপশনে Beneficiary সিলেক্ট করা থাকবে।

৩) আপনি শুধুমাত্র Captcha Code বসিয়ে, মোবাইল নাম্বার দিয়ে Verify অপশনে ক্লিক করুন।

৪) আপনার মোবাইল নাম্বারে ৬ সংখ্যার OTP যাবে, ওটিপি বসিয়ে Login অপশনে ক্লিক করুন।

৫) এবার PMJAY সিলেক্ট করা থাকবে, আপনি শুধু রাজ্যের নাম, জেলার নাম, সিলেক্ট করুন।

৬) নাম চেক করার জন্য, আধার কার্ড, রেশন কার্ড, Family ID, PMJAY card number যেকোনো একটি সিলেকশন করে তার নাম্বার বসিয়ে সার্চ করুন।

নিচের দিকে নামের লিস্ট দেখতে পাবেন। আপনার পরিবারে যতজন সদস্যের ফর্ম জমা দিয়েছেন প্রত্যেকের নাম, লিঙ্গ, Mobile Number, kyc status, Card Status দেখতে পাবেন।

কিভাবে E-kyc করবেন?

আপনার পরিবারের লিস্ট চেক করার পর যদি দেখছেন কোনো সদস্যের ডানদিকে identified অপশন দেখাচ্ছে তাহলে আপনাকে E-kyc করতে হবে। এবার এই KYC কিভাবে করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) যে সদস্যের নামের ডানদিকে identified অপশন শো করছে তার ডান দিকে KYC অপশন এ ক্লিক করুন।

২) এবার আধার OTP এবং মোবাইল otp দিয়ে Authenticate অপশন এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে, Aadhaar OTP, Face Authentication, Iris scan, fingerprint এগুলির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করুন।

৪) যদি আপনি মোবাইল থেকে করছেন তাহলে সব থেকে ভালো হবে আপনি আধার OTP সিলেক্ট করুন।

৫) তারপর আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং মোবাইল নাম্বারে ওটিপি যাবে। 

৬) OTP বসানোর সাথে সাথে নিচের দিকে কিছু ইনফরমেশন কিংবা তথ্যগুলি দেখতে পাবেন। যেমন- মোবাইল নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি।

৭) এবার যদি আপনি কোন অংশে আপডেট কিংবা সংশোধন করতে চান করতে পারেন এবং নিচের দিকে এসে সাবমিট অপশনে ক্লিক করতে হবে E-kyc Complete করার জন্য।

৮) Submit অপশন এ ক্লিক করলে আপনার E-kyc Complete দেখাবে। তাহলে বুঝবেন আপনার E-kyc হয়ে গেছে।

কিভাবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন?

এবার যদি আপনার নামের পাশে Verified অপশন দেখায় তাহলে সমস্ত কিছু ঠিক আছে। আর Identifed দেখালে kyc করতে হবে।

তবে বর্তমানে Card Status এর জায়গায় State Verification Pending অপশন দেখাচ্ছে। তাই এখন বর্তমানে আপনি আপনার নাম চেক করুন এবং আপনার পরিবারের সবার নাম চেক করে নিন। এবং অপেক্ষা করুন, রাজ্য স্তরে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনি এখান থেকেই আপনার আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন।

▪️NHA Official Website: Visit Here

▪️ আরো সরকারি প্রকল্প: এখানে পড়ুন


Spread the love

Leave a Comment