২৭ শে মে ২০২৬ তারিখ নবান্ন অফিস থেকে রাজ্যের মাননীয় মূখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারী মহাশয় অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন। এবং এই যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত ঘোষণা করেছেন ।পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য নতুন একটি বড় প্রকল্প চালু করা হয়েছে, যার নাম অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ₹৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন ফর্ম প্রকাশ করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা করা হয়েছে। তবে এই Annapurna Bhandar Form Fill Up এর জন্য নতুন শর্ত জারি করা হয়েছে, এই শর্তগুলি মানলেই আপনাকে ৩০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে।
আজকের এই পোস্টে আমরা সহজ ভাষায় জানবো:
১) অন্নপূর্ণা যোজনা কি?
২) কারা আবেদন করতে পারবেন?
৩) কারা আবেদন করতে পারবেন না?
৪) কত টাকা দেওয়া হবে?
৫) কিভাবে আবেদন করতে হবে?
৬) ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন?
৭) কী কী ডকুমেন্ট লাগবে?
৮) আবেদন করার শেষ তারিখ কবে?
৯) লক্ষ্মীর ভান্ডার গ্রাহকদের আবার আবেদন করতে হবে কি না?
চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সম্পর্কিত পোস্ট পড়ুন
বেকার যুবকদের জন্য যুবশক্তি পোর্টাল চালু| প্রতি মাসে ৩০০০ টাকা| আবেদন কবে থেকে?
অন্নপূর্ণা যোজনা কি?
অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন মহিলা আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ₹৩০০০ টাকা পাঠানো হবে। টাকা DBT (Direct Benefit Transfer) মাধ্যমে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
সরকারের দাবি অনুযায়ী, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতেই এই প্রকল্প চালু করা হয়েছে।
অন্নপূর্ণা যোজনায় কত টাকা দেওয়া হবে?
এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলা উপভোক্তাদের:
✅ প্রতি মাসে ₹৩০০০ টাকা
✅ বছরে মোট ₹৩৬,০০০ টাকা
তবে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
কারা আবেদন করতে পারবেন?
সরকারি নোটিশ অনুযায়ী নিচের মহিলারা আবেদন করতে পারবেন:
যোগ্যতা
- ✔ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ✔ আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- ✔ আবেদনকারীর আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
- ✔ পরিবারের আর্থিক অবস্থা নিম্ন বা মধ্যবিত্ত শ্রেণির হতে হবে।
- ✔ আবেদনকারী ইনকাম ট্যাক্স প্রদানকারী হলে আবেদন করা যাবে না।
কারা আবেদন করতে পারবেন না?
নিচের ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না:
- ❌ স্থায়ী সরকারি চাকরিজীবী মহিলা।
- ❌ সরকারি পেনশন প্রাপক।
- ❌ Income Tax প্রদানকারী মহিলা।
- ❌ ভুয়ো তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।
- যাদের নাম SIR 2026 লিস্ট থেকে বাদ পড়েছেন।
তবে যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন যার সংখ্যা ২ কোটি ১০ লক্ষ প্রায়, এখান থেকে প্রায় ৩০ লক্ষ নাম বাদ যাবে বলে ঘোষণা করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিভিন্ন অসঙ্গতি হয়েছে। তার জন্য ৩০ লক্ষ আবেদনকারীর নাম বাদ দেওয়া হলো বিভিন্ন কারণে। যেমন – মৃত মহিলা, অ-ভারতীয় নাগরিক, SIR 2026 বাদ দেওয়া নাম, চাকরি অথবা পেনশন পান, ইত্যাদি।
যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের কি আবার আবেদন করতে হবে?
বর্তমান রিপোর্ট অনুযায়ী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করলেন সবাইকে ফর্ম ফিলাপ করতে হবে। এবং ফর্মে পরিবারের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে।
এবং যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ততদিন চালু থাকবে লক্ষীর ভান্ডার প্রকল্প। এবং মহিলারা যেমন লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন ওই ভাবেই টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করার পর অন্নপূর্ণা যোজনায় নাম উঠলে লক্ষীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে।
- অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিলাপ শুরু| Annapurna Bhandar Form Download Pdf| Annapurna Bhandar Online Apply 2026
- আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করুন| Aadhaar Card Document Update Online Bangla
- অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন/KYC শুরু| Annapurna Bhandar Verification Process
- পিঙ্ক কার্ড কী? মহিলারা কী সুবিধা পাবেন?Pink Card Details In Bengali – সহজ ভাষায় জানুন
- অন্নপূর্ণা ভান্ডার নতুন পোর্টাল চালু✔️| Annapurna Bhandar Payment Status| WB Schemes
অন্নপূর্ণা যোজনার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
আবেদন করার সময় সাধারণত নিচের ডকুমেন্টগুলি লাগতে পারে:
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাংক পাসবই
- মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজ ছবি
- রেশন কার্ড
- আয় সংক্রান্ত তথ্য
- পরিবার সম্পর্কিত তথ্য

কিভাবে আবেদন করতে হবে?
সরকারের ঘোষণা অনুযায়ী আবেদন দুটি পদ্ধতিতে করা যাবে:
১) Annapurna Bhandar Online Apply
১) অফিসিয়াল পোর্টালে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। ( ১২ পাতার ফর্ম)
২) সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।
৩) ডকুমেন্ট আপলোড করতে হবে।
৪) শেষে Submit করতে হবে।
২) Annapurna Bhandar Offline Apply
১) প্রথমত অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে।( ১২ পাতার ফর্ম)
২) প্রিন্ট করে হাতে লিখে পূরণ করতে হবে।
৩) প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে
৪) BDO / SDO / Municipality অফিসে জমা দিতে হতে পারে।
Annapurna Bhandar Form Download Pdf
সরকারি পোর্টাল ও বিভিন্ন সরকারি ওয়েবসাইটে ফর্ম প্রকাশ করা হয়েছে।
ফর্ম ডাউনলোড ও স্ট্যাটাস চেকের জন্য নিচে দেওয়া অফিসের ওয়েবসাইট ফলো করুন।
আবেদন শুরু কবে থেকে?
অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম প্রকাশ করা হয়েছে ২৭মে ২০২৬ তারিখ বুধবার বিকেলে। এবং ২৮মে ২০২৬ তারিখ থেকে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে।
তবে সরকারি ঘোষণা অনুযায়ী ১ জুন ২০২৬ থেকে প্রকল্প কার্যকর হবে।
আবেদন করার শেষ তারিখ কবে?
বর্তমান রিপোর্ট অনুযায়ী আবেদন প্রক্রিয়া প্রায় ৯০ দিন পর্যন্ত চলবে। ১ লা জুন ২০২৬ তারিখ থেকে আগামী ৯০ দিনের মধ্যে ফর্ম ফিলাপ করে জমা করতে হবে।
অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি বড় আর্থিক সহায়তা প্রকল্প হতে চলেছে। প্রতি মাসে ₹৩০০০ টাকা পেলে বহু পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তাই যারা যোগ্য, তারা সময়মতো আবেদন করে রাখুন এবং সমস্ত ডকুমেন্ট প্রস্তুত রাখুন।
অন্নপূর্ণা ভান্ডার আবেদন ফর্ম
👉ইংরেজি আবেদন ফর্ম: Download
👉 বাংলা আবেদন ফর্ম : Download
👉 হিন্দি আবেদন ফর্ম: Download
▪️Annapurna Yojana: Official Website
▪️আরো সরকারি প্রকল্প: জানুন বিস্তারিত

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।