অন্নপূর্ণা ভান্ডার নতুন পোর্টাল চালু✔️| Annapurna Bhandar Payment Status| WB Schemes

Spread the love

পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য দারুন খুশির খবর। চালু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল। এই নতুন পোর্টালে এসে সবাইকে তাদের নাম চেক করতে হবে। যদি আপনার নাম থাকে তাহলে আপনি আগামী ১ জুন থেকে ৩০০০ টাকা পাবেন প্রতিমাসে। Annapurna Bhandar Payment Status আপনি আপনার মোবাইল থেকেও চেক করতে পারবেন।

তাই কিভাবে আপনার নাম চেক করবেন? কারা টাকা পাবে না? টাকা পাওয়ার কি কি শর্ত রয়েছে? নতুন ভাবে কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? জানুন বিস্তারিত তথ্য

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের তরফ থেকে মহিলাদের জন্য চালু করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। মহিলাদের আর্থিক সহায়তা হিসাবে এই প্রকল্পের মধ্য দিয়ে মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে। বর্তমানে ঘোষণা অনুযায়ী, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট পড়ুন

যুব শক্তি ভরসা কার্ড অনলাইন আবেদন| Yuba Shakti Bharosa Card Online Apply কবে?

কিভাবে নাম চেক করবেন? Annapurna Bhandar Payment Status?

Annapurna Bhandar New Official Website

গতকাল ১৮ মে ২০২৬ তারিখে রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল চালু করা হয়েছে শুধুমাত্র স্ট্যাটাস চেক করার জন্য। এখানে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া প্রত্যেক মহিলা কে চেক করতে হবে তাদের নামটা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে উঠেছে কিনা।

কিভাবে আপনার নাম চেক করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) প্রথমত, Annapurna Bhandar Website এ ভিজিট করুন।

২) তারপর নিচের দিকে, Track Applicant Status অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজ খুলবে, এখানে যাবতীয় তথ্য দিয়ে আপনার নাম সার্চ করতে হবে।

৪) এখানে, Application ID, Aadhaar Number, mobile number, Bank Account Number এগুলির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করুন।

৫) যেটা সিলেক্ট করবেন ওই ডকুমেন্ট এর নাম্বার ডানদিকে বসিয়ে দিন এবং Captcha code দিয়ে Search অপশনে ক্লিক করুন।

সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। যদি কোনো না দেখতে পান, তাহলে কিছুদিন অপেক্ষা করুন কারণ সমস্ত আবেদনকারীর তথ্যগুলি ওয়েবসাইটে লোড করা হচ্ছে, তাই সময় লাগতে পারে।

কারা এই প্রকল্পের টাকা পাবে না?

সবাই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। কিছু গুরুত্বপূর্ণ শর্তগুলি রয়েছে যা মানলেই আপনি প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন।

যে শর্তগুলি মানতে হবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) আপনি যদি অভারতীয় অর্থাৎ ভারতীয় নাগরিক না হন তাহলে টাকা পাবেন না।

২) SIR তে যাদের নাম কাটা গেছে তাদের বর্তমানে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প টাকা দেওয়া হবে না।

৩) যে সমস্ত মৃত ব্যক্তি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছিল, তারা এই প্রকল্পের টাকা পাবেন না।

৪) সরকারি চাকরি করলে এই প্রকল্পের টাকা পাবেন না।

৫) আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আধার DBT লিংক না থাকলে টাকা পাবেন না।

এই কয়েকটি শর্ত যা, না মানলে টাকা পাবেন না।

👉 ব্যাংক একাউন্টে DBT Link কিভাবে করবেন?

কিভাবে নতুন আবেদন করবেন?

যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার টাকা একবারও পাননি ,আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস? এই নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন অনলাইন আবেদন করার আগে এর যোগ্যতা সম্বন্ধে জেনে নিন-

১) আবেদনকারীর বয়স ২৫-৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।

২) আবেদনকারী সরকারি চাকরি করলে টাকা পাবেন না।

৩) আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। (With Aadhaar DBT Link)

৪) শুধুমাত্র রাজ্যের মহিলারা এই প্রকল্পের আবেদন করতে পারবে।

৫) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

উপরের দেওয়া সমস্ত শর্তগুলি পূরণ করলেই আপনি নতুন ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন।

Annapurna Bhandar Online Apply 2026

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনলাইন আবেদন এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে রাজ্য সরকারের শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, জুন মাস থেকেই এই প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে। যেখানে খুব সহজেই আবেদন করা যাবে। 

অনলাইন আবেদন শুরু হলে-

১) প্রথমে, Annapurna Bhandar Official Website এ ভিজিট করতে হবে।

২) তারপর নাম , মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) এবার Login করে যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।

৪) গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে।

৫) তারপর সমস্ত কিছু একবার চেক করে নিয়ে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে।

তবে মনে রাখবেন, Application Submit করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারটি গুছিয়ে রাখবেন পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

Annapurna Bhandar প্রকল্পের আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। যেমন –

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাংক পাস বই
  • মোবাইল নাম্বার
  • পাসপোর্ট সাইজের ছবি
  • ইত্যাদি

তাই এখন বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী ১লা জুন থেকে ৩০০০ টাকা দেওয়া হবে। আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

▪️অন্নপূর্ণা ভান্ডার: নতুন পোর্টাল

▪️DBT Link: Official Website


Spread the love

Leave a Comment