UGC NET June 2026: আবেদন, যোগ্যতা, বয়সসীমা, ফি, পরীক্ষার প্যাটার্ন ও সম্পূর্ণ তথ্য

Spread the love

UGC NET June 2026-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে 29 April 2026 থেকে। এই পরীক্ষা NTA-এর মাধ্যমে CBT mode-এ হবে এবং এটি Assistant Professor, JRF, Assistant Professor and admission to Ph.D., এবং admission to Ph.D. only-এর জন্য গুরুত্বপূর্ণ।

আজকের এই পোষ্টের মাধ্যমে এই UGC NET 2026 এর নোটিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো।

Notification Details

UGC-NET June 2026 হলো National Testing Agency পরিচালিত একটি national-level eligibility test। অফিসিয়াল bulletin অনুযায়ী এই exam-এর মাধ্যমে যোগ্য প্রার্থীরা UGC-NET-এর বিভিন্ন category-তে qualify করতে পারেন। এখন বর্তমানে UGC এর তরফ থেকে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

Online application শুরু: 29 April 2026

Application শেষ: 20 May 2026 রাত 11:50 PM পর্যন্ত

Fee payment-এর শেষ তারিখ: 20 May 2026 রাত 11:50 PM পর্যন্ত

Form correction window: 22 May 2026 to 24 May 2026

Exam city intimation: By 10 June 2026

Admit card download: By 15 June 2026

Exam date: 22 June 2026 to 30 June 2026

Exam duration: 180 minutes / 3 hours
এই সব তারিখ অফিসিয়াল bulletin-এ tentative হিসেবে দেওয়া হয়েছে।

UGC NET 2026 পরীক্ষা কি

প্রতি বছর NTA অর্থাৎ National Testing Agency এর তরফ থেকে UGC NET পরীক্ষার জন্য দুইবার নোটিফিকেশন প্রকাশ করা হয়। প্রথম নোটিফিকেশন দেওয়া হয় প্রতিবছর জুন মাসে। এবং দ্বিতীয় নোটিফিকেশন প্রকাশ করা হয় ডিসেম্বর মাসে। এখন বর্তমানে ugc net dec 2025 notification প্রকাশ করা হয়েছে। যেমন মোট ৮৫ টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। UGC এর মানে University Grants Commission এবং NET মানে National Eligibility Test. এই UGC NET পরীক্ষা নেওয়ার কারণ Assistant professor এবং গবেষণার (Fellowship) জন্য যোগ্য প্রার্থী নির্বাচন। এটি একটি জাতীয় স্তরের পরীক্ষা। যার জন্য প্রতিবছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন।

শিক্ষাগত যোগ্যতা

General / Unreserved / General-EWS প্রার্থীদের Master’s Degree বা equivalent exam-এ কমপক্ষে 55% marks থাকতে হবে।

OBC-NCL / SC / ST / PwD / PwBD / Third gender প্রার্থীদের Master’s Degree বা equivalent exam-এ কমপক্ষে 50% marks থাকতে হবে।

যারা Master’s final year-এ আছেন বা result pending, তারাও provisional basis-এ apply করতে পারবেন। তবে final result-এ required percentage না পেলে eligible ধরা হবে না।

4-year / 8-semester bachelor’s degree প্রোগ্রাম complete করা candidates-দের ক্ষেত্রে minimum 75% marks লাগবে, আর কিছু reserved category-র জন্য 5% relaxation আছে। এই route-এ qualify করলে তারা PhD admission-এর জন্য eligible হতে পারেন।

বয়সসীমা (Age Limit)

JRF-এর জন্য upper age limit 30 years। এই cycle-এর জন্য বয়স গণনা করা হবে 01.06.2026 ধরে।

OBC-NCL / SC / ST / PwD / PwBD / Third gender / women applicants-দের জন্য JRF-এ up to 5 years relaxation আছে।

Assistant Professor-এর জন্য কোনো upper age limit নেই।

Admission to Ph.D.-এর জন্যও কোনো upper age limit নেই।

আবেদন ফি (Fees)

General / Unreserved: ₹1150

Gen-EWS / OBC-NCL: ₹600

SC / ST / PwD / PwBD: ₹325

Payment করতে হবে online mode-এ, এবং service charge ও GST আলাদা হতে পারে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার ধাপগুলো হলো:

১) নিজের Email ID ও Mobile No. দিয়ে online registration

২) Online application form fill up

৩) Live photograph upload

৪) Recent photograph এবং signature upload

৫) Fee payment

৬) আবেদন ফর্ম সাবমিট করার পর ফর্মের প্রিন্ট আউট বের করে রাখুন, পরবর্তীতে কাজে লাগতে পারে।

কি কি ডকুমেন্টস লাগবে?

UGC NET 2026 এর অনলাইন আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

  • Email ID
  • Mobile number
  • Recent photo
  • Signature
  • Category certificate, যদি applicable হয়।
  • EWS certificate, যদি applicable হয়।
  • PwD / PwBD certificate, যদি applicable হয়।

পরীক্ষার প্যাটার্ন

UGC NET June 2026 হবে Computer Based Test (CBT) mode-এ। পরীক্ষা হবে selected cities-এ এবং Paper 1 ও Paper 2-এর মধ্যে কোনো break থাকবে না।

Paper 1 Exam Pattern

50 questions, 100 marks

Teaching / Research Aptitude, reasoning ability, reading comprehension, divergent thinking এবং general awareness যাচাই করবে।

Paper 2 Exam Pattern

100 questions, 200 marks

  • মোট সময়: 180 minutes / 3 hours
  • প্রতিটি correct answer-এ 2 marks
  • Negative marking নেই।

👉UGC NET Exam Syllabus: Check Now

গুরুত্বপূর্ণ নির্দেশ

শুধুমাত্র অফিসিয়াল website ugcnet.nta.nic.in এবং nta.ac.in ব্যবহার করতে হবে।

Application form submit করার আগে eligibility ভালোভাবে check করতে হবে।

এক candidate একটাই application submit করবে।

Form correction window-এর বাইরে কোনো change গ্রহণ করা হবে না।

NTA-তে কোনো document বা application printout পাঠাতে হবে না।

Conclusion

যারা UGC NET June 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এখনই application, eligibility, fee, exam pattern এবং subject list ভালোভাবে দেখে নেওয়া জরুরি। অফিসিয়াল notice অনুযায়ী এই পরীক্ষা June 2026-এ হবে, আর admit card ও city intimation পরে NTA জানাবে। তাই শেষ তারিখের আগেই আবেদন করে প্রস্তুতি শুরু করুন। এবং যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

▪️ UGC NET 2026: Notification Download

▪️UGC NET Apply Online: Click Here

▪️UGC NET: Official Website


Spread the love

Leave a Comment