আর কিছুদিন পর রাজ্যে শুরু হবে বিধানসভা ভোট। তবে ভোটের আগে দেওয়া শুরু হলো Voter Pledge Certificate. রাজ্যের মধ্যে যে সমস্ত ভোটার রয়েছেন আপনারা প্রত্যেকে এই নতুন সার্টিফিকেট খুব সহজেই অনলাইন থেকে বানিয়ে নিতে পারেন।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো কিভাবে এই সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করবেন? কি ডকুমেন্টস লাগবে? এই সার্টিফিকেট কি কাজে লাগবে?
Voter Pledge Certificate কি?
এটি একটি সাধারণ সার্টিফিকেট। প্রত্যেক বছর ভোটের আগে এই এই সার্টিফিকেট দেওয়া হয়। যেখানে নতুন পুরাতন সমস্ত ভোটার তাদের নিজেদের নামে সার্টিফিকেট ডাউনলোড করতে পারে।
কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন?
এই Voter Pledge Certificate কিভাবে খুব সহজেই নিজের মোবাইল দিয়ে ডাউনলোড করবেন তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত Voter Pledge Official Website এ ভিজিট করুন।
২) তারপর, আপনার নাম এবং Captcha code বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে English এবং Hindi ভাষার মধ্যে আপনি যে ভাষায় সার্টিফিকেট চান ওই ভাষাতে Click করুন।
৪) তারপর, অঙ্গীকার ভালোভাবে পড়ুন এবং Declaration চেক মার্ক করে নিচে Submit অপশনে ক্লিক করুন।
৫) এরপর Voter Pledge Certificate আপনার নামে দেখতে পাবেন , নিচে Download অপশনে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করুন।
- পোস্ট অফিস চাকরি: Post Office GDS Recruitment 2026| Post Office GDS New Vacancy 2026
- অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল চালু| Annapurna Yojana Claim & Objection Option – জানুন বিস্তারিত
- জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু| WB Birth Certificate Verification| জানুন বিস্তারিত
- খুব সহজেই LPG গ্যাসের E-kyc করুন মোবাইল অ্যাপ দিয়ে| LPG Gas Ekyc Online 2026
- পশ্চিমবঙ্গ জনগণনা ২০২৭ অনলাইন ফর্ম শুরু | Census Self Enumeration Form Fill Up 2026
কি কি ডকুমেন্টস লাগবে?
এই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না। শুধুমাত্র যে ভোটার এর নামে সার্টিফিকেট ডাউনলোড করবেন তার নাম লাগবে। তাছাড়া এখানে কোনো Mobile Number, Email ID এবং অন্যান্য কোনো ডকুমেন্টস লাগবে না।
এই সার্টিফিকেট কি কাজে লাগবে?
এই সার্টিফিকেট শুধুমাত্র একটি অঙ্গীকার পত্র। ভোটের আগে আপনি অঙ্গীকার করছেন যে আপনি ভালোভাবে, শৃঙ্খলা বোঝায় রেখে ভোট দেবেন। তবে এই সার্টিফিকেট আপনি প্রিন্ট আউট করে বের করতে পারেন। তাছাড়া তেমন কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই এই সার্টিফিকেট এর।
তাই আপনি চাইলে এই Voter Pledge Certificate সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারেন। এবং প্রিন্ট আউট করে বের করে রাখতে পারেন। তাছাড়া আপনি চাইলে এই সার্টিফিকেট বিভিন্ন Social media তে শেয়ার করতে পারেন।
▪️Voter Pledge: Official Website
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
