যেসমস্ত ছেলে এবং মেয়েরা পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ট্রেড নিয়ে ITI কলেজে ভর্তি হতে চায় তাদের সবার জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে ITI কলেজে ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সবাইকে এই রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পর একটি আইডি নাম্বার দেওয়া হবে ওই নাম্বার দিয়ে পরবর্তীতে Login করে আবেদন করতে হবে।
ITI এর মানে Industrial Training Institute
West Bengal-এ ITI Admission 2026 West Bengal শুরু হচ্ছে Common Admission Portal-এর মাধ্যমে। যারা ITI করতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এখানে ITI admission-এর সব তথ্য সহজ ভাষায় দেওয়া হলো।
Notification Details
বিভাগ: Technical Education, Training & Skill Development Department
এখন বর্তমানে Common Admission Portal এর মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করতে হবে।
ভর্তি প্রক্রিয়া: Online + Merit Based ; কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই শিক্ষাগত যোগ্যতার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী যদি আপনাদের Merit List এ নাম থাকে তাহলে কলেজে Admission হতে পারবেন।
ITI Admission কীভাবে হবে?
ITI Admission 2026 West Bengal সম্পূর্ণ অনলাইনে হবে।
১) প্রথমত আপনাদের Common admission portal এ গিয়ে online registration করতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটা ID দেওয়া হবে।
২) তারপর আপনার ID দিয়ে Login করতে হবে এবং form fill up করতে হবে।
৩) তবে ফর্ম ফিলাপ এর সময় সঠিকভাবে প্রয়োজনীয় document upload করতে হবে।
৪) তারপর আপনার Category অনুযায়ী fee payment করতে হবে।
এরপর merit list প্রকাশ হবে এবং counselling-এর মাধ্যমে ভর্তি হবে।
শিক্ষাগত যোগ্যতা
👉 E Group: Class 8 pass
👉 M Group: Class 10 pass
⚠️ যাদের Mathematics বা Physical Science নেই, তারা শুধু non-engineering trades-এ আবেদন করতে পারবেন।
বয়সসীমা
Minimum age: 14 বছর
তারিখ: 01 August 2026 অনুযায়ী
👉 জন্ম 01.08.2012-এর আগে হতে হবে।
👉 Upper age limit নেই, তাই যেকোনো বয়সেই আবেদন করতে পারবেন।
- WB ITI কলেজে ভর্তি ২০২৬| ITI Online Registration| কিভাবে আবেদন করবেন? যোগ্যতা কি? সিলেকশন
- SSB Constable Recruitment 2026: 827 শূন্যপদ, যোগ্যতা, বয়স,পরীক্ষা, বেতন ও আবেদন পদ্ধতি
- পোস্ট অফিসে Group-C পদে চাকরি| Post Office Skills Artisans Recruitment 2026
- WBMSC Computer Assistant Recruitment 2026: ১৩টি শূন্যপদ, যোগ্যতা, বয়স, বেতন ও আবেদন পদ্ধতি
- যুব সাথী পেমেন্ট স্ট্যাটাস| Yuba Sathi Payment Update| টাকা ঢুকেছে না কি করবেন? ভুল সংশোধন কিভাবে করবেন?
আবেদন ফি
ITI কলেজে ভর্তির জন্য কত টাকা Fees পেমেন্ট করতে হবে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
Boys: ₹200
Girls: ₹100
👉 Fee online mode-এ দিতে হবে।
Merit List কিভাবে তৈরি হবে?
ITI Admission 2026 West Bengal-এ merit list তৈরি হবে marks-এর ভিত্তিতে।
Class 10 ভিত্তিতে: 50%: মোট নম্বর এবং এর যত বেশি পার্সেন্ট নাম্বার থাকবে আপনি আপনার পছন্দের কলেজে চান্স পেয়ে যাবেন এবং Govt ITI কলেজে চান্স পেয়ে যাবেন।
এবং একইভাবে অষ্টম শ্রেণীর ট্রেড গুলিতে ভর্তির জন্য নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
50%: Mathematics + Physical Science
Tie হলে:
আগে subject marks দেখা হবে। এরপর DOB (যার বয়স বেশি, সে আগে)।
Reservation
নোটিশ অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ reservation:
EWS: 10%
Female: 20%
IMC (Paid Seat): 20%
Home Inmates / VTC pass: 20%
District Quota
50% seat district quota
2nd counselling-এর পর vacant seat general হয়ে যাবে
Counselling Process
Admission হবে counselling-এর মাধ্যমে:
- Merit list প্রকাশ
- Choice filling
- Seat allotment
- Document verification
- Final admission
👉 Mop-up / Spot admission পরে জানানো হবে।
Conclusion
যারা ITI করতে চান, তাদের জন্য ITI Admission 2026 West Bengal একটি ভালো সুযোগ। সহজ অনলাইন প্রক্রিয়া এবং merit-based selection হওয়ায় সবাই সহজে আবেদন করতে পারবেন। তাই দেরি না করে সময়মতো আবেদন করুন এবং প্রয়োজনীয় সব ডকুমেন্ট প্রস্তুত রাখুন।
▪️Official Notice: ডাউনলোড করুন
▪️Common Admission Portal: Official Website
▪️ITI Official Website: Visit Here
▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।