এখন বর্তমানে সবার জন্য দারুন খুশির খবর। পোস্ট অফিসে GDS পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এর অনলাইন আবেদন শুরু হয়েছে। এখানে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে নোটিশ অনুযায়ী বিস্তারিত তথ্য জানতে হবে এবং কিভাবে অনলাইন আবেদন করতে হবে এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো।
Post Office GDS Recruitment 2026
India Post Office GDS: প্রতিবছর পোস্ট অফিসের তরফ থেকে GDS অর্থাৎ গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পোষ্টের জন্য দুইবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যার জন্য দেশের যেকোনো রাজ্য, যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারে। সেই অনুযায়ী এই ২০২৫ সালেও বছরের শুরুতেই ২১০০০ এর বেশি শূন্য পদে বিজ্ঞপ্তি বের করা হয়েছিল। এবং আবার পুনরায় এই ২০২৬ শে ২৮৭৪০ টি শূন্যপদে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে।
Related Post
রেলের গ্রুপ-ডি নিয়োগ ২০২৬| ২২১৯৫ টি শূন্যপদে Group D ফর্ম ফিলাপ চলছে। জানুন বিস্তারিত
GDS 2026 Notification Date
পোস্ট অফিসের GDS 2026 Notification 31 শে জানুয়ারি থেকে প্রকাশিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
One Time Registration (OTR): 31 জানুয়ারি 2026 – 14 ফেব্রুয়ারি 2026
অনলাইন আবেদন শুরু: 02 ফেব্রুয়ারি 2026
আবেদন করার শেষ তারিখ: 16 ফেব্রুয়ারি 2026
Correction Window: 18 – 19 ফেব্রুয়ারি 2026
Post Office GDS Form Fill Up 2026
আজ ৩১ শে জানুয়ারি ২০২৬ তারিখ আজ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন। তবে সঠিকভাবে আবেদন করতে হবে। পোস্ট অফিসে GDS পোস্টে আবেদন করার সময় Post Preference, Circle সঠিকভাবে সিলেকশন করতে হবে। কিভাবে আবেদন করবেন নিচে আলোচনা করা হয়েছে।
পোস্টের নাম ( Post office GDS Post Details)
পোস্ট অফিসের এই GDS চাকরির ক্ষেত্রে তিনটি পোস্টে আবেদন নেওয়া হয়ে থাকে। যেখানে তোমরা তিনটি পোস্টেই Post Preferences দিতে পারো।

তিনটি পোস্ট হলো –
- BPM= Branch Post Master
- ABPM= Assistant Branch Post Master
- Dak Sevak
GDS New Vacancy 2026 Eligibility Criteria
এবার তোমরা দেখে নাও নতুন নিয়ম অনুযায়ী এই পোস্ট অফিসের GDS এর কারা কারা আবেদন করতে পারবে?
শিক্ষাগত যোগ্যতা
- স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে।
- মাধ্যমিক এ গনিত এবং ইংরেজি বিষয় নিয়ে পাশ করতে হবে।
- তোমাদের স্থানীয় ভাষা যদি বাংলা হয়, তাহলে বাংলা ভাষা মাধ্যমিক এর Subject এ থাকতে হবে।
অর্থাৎ এক কথায় বলতে গেলে, এখানে আবেদন করার জন্য শিক্ষার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। তবে Higher Qualification থাকলেও আবেদন করা যাবে। কোনো মিনিমাম নাম্বারের প্রয়োজন নেই। শুধুমাত্র পাশ করলেই আবেদন করা যায়। উপরে যে তিনটি পোষ্টের কথা বলা হয়েছে তিনটি পোষ্টের জন্যই যোগ্যতা একই থাকবে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।
Other Qualification
Knowledge of computer: কম্পিউটার চালানো জানতে হবে। যদি Basic Computer Course সার্টিফিকেট থাকে তাহলে ভালো।
Knowledge of cycling: সাইকেল চালানো জানতে হবে।
Adequate means of livelihood
বয়সসীমা(Age Limit)
তোমাদের বয়স (১৮-৪০) বছরের মধ্যে হতে হবে।
অর্থাৎ, মিনিমাম ১৮ বছর বয়স হতে হবে। এবং ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
Relaxation For Upper Age Limit
SC/ST = 5 Year
OBC= 3 Year
PWD = 10 Year
India Post Recruitment Apply Online
এবার তোমরা যারা আগ্রহী অবশ্যই তোমরা অনলাইনে আবেদন করতে পারো। অনলাইন আবেদন তিনটি ধাপে করতে হবে। যেমন –
- Registration
- Apply Online
- Fees Payment
এবার, কিভাবে অনলাইন আবেদন করতে হবে নিচে আলোচনা করা হয়েছে।
GDS Online Registration
১) প্রথমত, GDS Online Engagement এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর, নিজের মোবাইল নাম্বার এবং email id দিয়ে verify করতে হবে।
৩) তারপর নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, ইত্যাদি তথ্য দিয়ে One Time Registration করতে হবে।
Post office GDS Apply Online
৪) GDS Online Registration হওয়ার পর, Apply Online অপশনে এ ক্লিক করতে হবে। এবং Registration Number দিয়ে Login করতে হবে।
৫) Login করার পর, অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে সঠিক তথ্য দিয়ে। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, Circle এর নাম, Post Preferences, ইত্যাদি।
৬) ফর্ম ফিলাপ হওয়ার পর Application Preview চেক করতে হবে এবং ফর্মটি সাবমিট করতে হবে।
GDS From Fill Up online 2026 Online Payment
৭) ফর্ম সাবমিট করার পর তোমাদের আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট Successful হওয়ার পর আবেদন ফর্মের ফাইনাল প্রিন্ট আউট বের করতে হবে যা পরবর্তীতে কাজে লাগবে।
এই Post Office GDS সংক্রান্ত আরো
তথ্য পাওয়ার জন্য আমাদের Examhelpbangla(300k+) ইউটিউব চ্যানেল Follow করতে পারো।
GDS Application Fees
আবেদন মূল্য লাগবে ১০০ টাকা। যা অনলাইনে Credit Card, Debit card, Net banking, UPI ইত্যাদি যেকোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারো।
কারা বিনামূল্যে আবেদন করতে পারবে?
- মেয়েদের ফর্ম ফিলাপের জন্য কোন টাকা লাগবে না।
- SC/ST ক্যাটাগরি হলে টাকা লাগবে না।
- PWD অর্থাৎ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের কোনো টাকা লাগবে না। বিনামূল্যে আবেদন করা যাবে।
- Trans women হলে কোনো টাকা লাগবেনা।
Post office GDS 2026 Selection Procedure
তোমাদের আগেই বলেছি এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। এবার হয়তো তোমরা ভাবছো তাহলে কিভাবে এখানে সিলেকশন হবে? দ্যাখো, 10th পাশে পোস্ট অফিসে GDS চাকরি তে অনলাইন আবেদন করার পর তোমাদের মাধ্যমিক এর নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী মেরিট লিস্ট বের হয়। ওই মেরিট লিস্টে নাম থাকলে তোমাদের ডাকা হয় ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য। এবার ডকুমেন্টস ভেরিফিকেশনে পাস করলেই তোমাদের চাকরি হয়ে যাবে।
তোমার মাধ্যমিকের যত বেশি নাম্বার থাকবে সিলেকশন হওয়ার চান্স তত বেশি হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, এখানে নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হয়। এবং ওই মেরিট লিস্ট অনুযায়ী ডাকা হয় ডকুমেন্টস ভেরিফিকেশনে।
নিচে আরো বিস্তারিতভাবে দেওয়া হলো –
- Online Application
- Application Shortlisted
- Merit List Published
- 1st Documents Verification
- 2nd Documents Verification
- Medical
- Training (After Selection)
- Joining
India Post GDS Result
এখানে অনলাইন আবেদন করার পর কিছুদিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়। অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হয়। India Post GDS Result প্রতিটি সার্কেল অনুযায়ী দেওয়া হয়ে থাকে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রতিটি সার্কেলের মেরিট লিস্ট এর কাট অফ আলাদা আলাদা হয়ে থাকে। তাই তুমি যে সার্কেল থেকে আবেদন করেছিলে ওই সার্কেলের জন্য মেরিট লিস্ট চেক করতে হবে, ওই লিস্টে তোমার নাম আছে কিনা।
WB GDS Merit List PDF
তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে অনলাইন আবেদন করবে, তোমাদের West Bengal সার্কেলের মেরিট লিস্ট ডাউনলোড করতে হবে। GDS Online Engagement এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে West Bengal Circle এ ক্লিক করে Shortlisted Candidates – Supplimentary List Download করতে হবে। তবে এখানে মিনিমাম ৪-৫ টি মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তোমাদের প্রথম লিস্টের নাম না থাকলে দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্ট, চতুর্থ লিস্ট অবশ্যই চেক করে নেবে। WB GDS Merit List PDF ডাউনলোড করার পর তোমাদের Registration Number দিয়ে চেক করতে হবে তোমার নাম ওই লিস্টে আছে কিনা। লিস্টে নাম থাকলে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমার Post office এর Head Office এ গিয়ে Documents Verification করতে হবে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশন কোন তারিখের মধ্যে করতে হবে ওই তারিখ মেরিট লিস্টের প্রথমেই দেওয়া থাকবে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লিস্ট( GDS Required Documents)
মেরিট লিস্টে নাম আসার পর সবথেকে গুরুত্বপূর্ণ হলো ডকুমেন্টস ভেরিফিকেশন করা। মেরিট লিস্টের নাম আসার পরও ডকুমেন্টস ভুলের কারণে অনেকের Rejection আসে। তাই আগে থেকে সঠিক ডকুমেন্ট গুলি গুছিয়ে রাখতে হবে। যাতে কোনরকমে সমস্যা ছাড়াই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়।
এবার, Post office GDS Documents Verification এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে নিচে লিস্ট দেওয়া হলো।
- Marksheet (মাধ্যমিক মার্কশিট)
- Identity Proof (Aadhaar Card)
- Date of birth Proof ( জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারো)
- Medical Certificate
- Computer Certificate ( যদি থাকে)
- পাসপোর্ট সাইজের ফটো ( ৩ কপি)
- কাস্ট সার্টিফিকেট ( যদি SC/ST/OBC ক্যাটাগরি থেকে আবেদন করে থাকো)
- PWD Certificate (যদি প্রতিবন্ধী হিসেবে আবেদন করে থাকো)
- Transgender Certificate ( সবার জন্য নয়)
এই সমস্ত ডকুমেন্টস গুলি অরিজিনাল কপি নিয়ে যাবে। তার সাথে প্রতিটি ডকুমেন্টস দুই কপি করে জেরক্স নিয়ে যাবে।
GDS Salary ( বেতন মূল্য)
10th পাশে পোস্ট অফিসে GDS চাকরি পাওয়ার পর পোস্ট অনুযায়ী এখানে বেতন দেয়া হয়ে থাকে। তোমাদের আগেই বলেছি এখানে BPM, ABPM, Dak Sevak এই তিনটি পোস্ট রয়েছে। এই তিনটি পোস্টে আলাদা আলাদা বেতন দেওয়া হয়। যেমন –
BPM = 12000- 29380 টাকা
ABPM = 10000- 24470 টাকা
Dak Sevak= 10000- 24470 টাকা
এখানে TRCA (Time Related Continuity Allowance) অনুযায়ী বেতন দেওয়া হয়।
Frequently Asked Question
শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।
(18-40) Year
Gramin Dak Sevak – গ্রামীণ ডাক সেবক
Important Link
| GDS Online Engagement | Official Website |
| GDS Online Apply (New Website) | Official Link |
| More Latest Jobs | Read More |
| Sarkari Yojana | More Details |
| Examrasta Official Website | Visit Here |

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।